IPL 2025: ধোনিদের ডেরায় বিরাট জয়, সাজঘর থেকে টিম হোটেল, নাচের তালে হিট কিং কোহলি, দেখুন ভিডিও
১৭ বছর পর চিপকের মাঠে চেন্নাই সুপার কিংসকে পরাজিত করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ২০০৮ সালের প্রথম আইপিএলে প্রথমবার চিপকে সিএসকের বিরুদ্ধে জয় পেয়েছিল আরসিবি। এরপর থেকে কেটে গিয়েছিল ১৭ বছর। কিন্তু যতবারই ধোনিদের ডেরায় খেলতে গিয়েছিলেন বিরাট কোহলিরা ততবারই পরাজয়ের মুখ দেখতে হয়েছিল।
অবশেষে ২০২৫ সালের আইপিএলে দ্বিতীয়বার চিপকের মাঠে সিএসকের বিরুদ্ধে জয় হাসিল করল আরসিবি। এই জয়ের সঙ্গে সঙ্গে চলতি আইপিএলে প্রথম দুটি ম্যাচে টানা জয় পেল আরসিবি। সেইসঙ্গে পয়েন্ট তালিকায় ১ নম্বরে উঠে এলে বেঙ্গালুরু। ধোনিদের দাপটের সঙ্গে হারিয়ে আরসিবি শিবিরের খুশির মেজাজ। সাজঘর থেকে টিম হোটেল সর্বত্রই জমজমাট সেলিব্রেশন। সেই সঙ্গে সুরের তালে তালে নিচে উঠলেন বিরাট কোহলি সহ আরসিবি ক্রিকেটাররা।

শনিবার সকালে আরসিবি সোশ্যাল মিডিয়া পেজে একটি ভিডিও পোস্ট করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে কীভাবে সিএসকে দলকে হারানোর পরে সেলিব্রেশন করছেন আরসিবি দলের ক্রিকেটাররা। বেঙ্গালুরু দলের অধিনায়ক রজত পাটীদার হলেও এই দলটির মূল নিউক্লিয়াস কিন্তু বিরাট কোহলি। তাঁকে ঘিরে আবর্তিত হয় আরসিবি দল। সিএসকের বিরুদ্ধে ব্যাট হাতে বড় রান করতে পারেনি। কিন্তু দল জিতেছে তাই দিল খুশ কিং কোহলির।
আরসিবির প্রকাশিত ভিডিও দেখা যাচ্ছে সাজঘরে সুরের তালে তালে নাচছেন বিরাট কোহলি। শুধু বিরাট কোহলি নয় একইসঙ্গে আরসিবি দলের অন্য ক্রিকেটাররাও নেচে উঠছেন সুরের ছন্দে। সাজঘর থেকে টিম হোটেলে যাওয়ার পরেও কোহলিদের সেলিব্রেশনে কোন খামতি ছিল না। সিএসকের বিরুদ্ধে জয়ের সঙ্গে সঙ্গে একাধিক রেকর্ড তৈরি করেছেন বিরাট কোহলি।
A win so special, it got King Kohli grooving… 😍
— Royal Challengers Bengaluru (@RCBTweets) March 29, 2025
This team! The vibes! We’re loving it. ❤
🎧: Hanumankind (Run it Up)#PlayBold #ನಮ್ಮRCB #IPL2025 #CSKvRCB pic.twitter.com/qmjASYMVFf
এর আগে সিএসকের বিরুদ্ধে সব থেকে বেশি রান করার নজির ছিল শিখর ধাওয়ানের। তিনি ২৯ ম্যাচে ১০৫৭ রান করেছিলেন কিন্তু শুক্রবার ম্যাচের পরে সেই রেকর্ডটি নিজের দখলে নিয়ে নিলেন বিরাট কোহলি। বর্তমান ক্রিকেটারদের মধ্যে কোহলি একমাত্র যিনি সিএসকে দলের বিরুদ্ধে এক হাজারের বেশি রান করেছেন।
ম্যাচ জয়ের পর আরসিবি অধিনায়ক রজত পাটীদার বলেন, এই পিচে স্পিনারদের জন্য অনেক সাহায্য ছিল। তাই আমি চেষ্টা করেছি শুরু থেকেই স্পিনারদের বেশি করে ব্যবহার করার। লিভিংস্টোনের কথা বিশেষভাবে উল্লেখ করতেই হবে যে ভাবে চারটে ওভার করেছে তা অসাধারণ। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে আপাতত ১ নম্বরে আরসিবি।












Click it and Unblock the Notifications