IPL 2025: রজত পাটীদারকে আগলে রাখলেন বিরাট, দল দেখে আত্মবিশ্বাসী কোহলির আরসিবি সমর্থকদের জন্য বিশেষ বার্তা

IPL 2025: আইপিএলের উদ্বোধনী ম্যাচে শনিবার কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আজ বেঙ্গালুরুতে ছিল আরসিবি আনবক্স ইভেন্ট।

দর্শকঠাসা চিন্নাস্বামী স্টেডিয়ামে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। আরসিবি ক্রিকেটারদের নিয়েও ছিল রকমারি মজাদার প্রতিযোগিতা। সেখান থেকেই সমর্থকদের প্রতি বড় বার্তা দিলেন বিরাট কোহলি।

IPL 2025

আরসিবি যে দল গড়েছে, দলে যে প্রতিভারা রয়েছেন তাঁদের নিয়ে ভালো ফলের বিষয়ে আত্মবিশ্বাসী বিরাট। এদিন তিনি বলেন, আমাদের দল খুব ভালো। আমি নিজেও খেলার জন্য বরাবরের মতো উত্তেজনা অনুভব করছি। নিজের সেরাটা দিতে প্রস্তুত।

চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর এই প্রথম পা রাখলেন বেঙ্গালুরুতে। বিরাটের কথায়, আমি ১৮ বছর ধরে এই দলের সঙ্গে যুক্ত। এখানকার ফ্যানেরা অসাধারণ। এখানকার আবহ, পরিবেশ আমার খুব পছন্দের। আইপিএল শুরুর আগে এখানে এসে খুব ভালো লাগছে। আমি এক্সাইটেড।

বিরাট কোহলি এখনও অবধি আইপিএল খেতাব জিততে পারেননি। তবে বিরাটের জার্সি নম্বর ১৮-র সঙ্গে মিলিয়ে অনেকেই আশা করছেন, অষ্টাদশ আইপিএলেই চ্যাম্পিয়ন হবে আরসিবি। তবে প্রত্যাশার এই চাপ থেকে নতুন অধিনায়ককে আগলে রাখছেন দলের প্রধান মুখ কোহলি।

বিরাট কোহলির হাত থেকেই এদিন নতুন স্মারক তুলে দেওয়া হলো অধিনায়ক রজত পাটীদারের হাতে। এই অনুষ্ঠান উপলক্ষে ফ্যানেরা যেমন প্রিয় দলের অনুশীলন দেখার সুযোগ পান, তেমনই নতুন জার্সির প্রকাশ অনুষ্ঠানও হয় আরসিবি আনবক্স ইভেন্টে। সঙ্গে থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিরাট রজতের কথা উল্লেখ করে সমর্থকদের বলেন, এখন যাঁকে দেখবেন তিনি কিন্তু দীর্ঘদিন আপনাদের প্রিয় দলকে নেতৃত্ব দেবেন। ফলে তাঁকে সমস্ত ভালোবাসা উজাড় করে দিতে হবে। রজত অসাধারণ প্রতিভা। দারুণ প্লেয়ার। সেটা আমরা সকলেই দেখেছি।

রজত অধিনায়ক হিসেবে সাফল্য পাবেন বলে নিশ্চিত কোহলি। তাঁর ক্রিকেটমস্তিষ্কের প্রশংসা করে কোহলি বলেন, এই অনবদ্য ফ্র্যাঞ্চাইজির হয়ে দারুণ কাজ করবেন পাটীদার। তিনি এই দলকে নিয়ে এগিয়ে নিয়ে যেতে পারবেন। একজন ভালো অধিনায়ক হওয়ার সব গুণ রজতের মধ্যে রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+