IPL 2025: আইপিএলের জন্মদিনে 'ভিলেন' বৃষ্টি, সাজঘরের সামনে বিরাটের সঙ্গে মজায় মাতলেন শ্রেয়স

চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবি বনাম পাঞ্জাব কিংস ম্যাচে ভিলেন বৃষ্টি। আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে শুক্রবার মুখোমুখি হতে চলেছে এই দুই দল। কিন্তু এই ম্যাচের শুরুতেই ভিলেন হল বৃষ্টি। ম্যাচ শুরুর আগে থেকেই বেঙ্গালুরু চিন্নস্বামী স্টেডিয়ামের আকাশে মেঘ জমে। এমন কি বৃষ্টিও শুরু হয়। বৃষ্টির ফলে নির্ধারিত সময় টস করা সম্ভব হয়নি এমনকি নির্ধারিত সময় এক ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও টস করা সম্ভব হয়নি।

কখনো জোরে কখনো বা হালকা ম্যাচের সময় বৃষ্টি চলছে। এর ফলে ম্যাচ হওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে। বৃষ্টির মধ্যেই মজার দৃশ্য দেখা গেল আরসিবি সাজঘরের ঘরের সামনে। আইপিএল দলে তারা একে অপরের প্রতিপক্ষ কিন্তু ভারতীয় দলে তারা সতীর্থ। তাই বৃষ্টির জন্য খেলা থমকে যাওয়ায় এবং ম্যাচ শুরু না হওয়ায় বিরাটের সঙ্গে হাসি মজায় মেতে উঠলেন শ্রেয়স আইয়ার।

Match delayed by rain

সোশ্যাল মিডিয়ায় ভারতীয় দলের তিন এবং চার নম্বর ব্যাটারের একাধিক ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে বৃষ্টিতে খেলা শুরু না হওয়ায় বিরাটের সঙ্গে মশকরা করছেন শ্রেয়স আইয়ার। প্রায় কুড়ি মিনিট ধরে বিরাট কোহলি এবং শ্রেয়স আইয়ার নিজেদের মধ্যে কথা বলেন। এমনকি হাসি মজাও করেন। এর থেকেই প্রমাণিত হচ্ছে বিরাট এবং শ্রেয়সের বন্ডিং কতটা ভালো।

এর পাশাপাশি পাঞ্জাব দলে ক্রিকেটার শশাঙ্ক সিংকে দেখা গেল আরসিবি সাজঘরের সামনে এসে বিরাট কোহলির সঙ্গে সাক্ষাৎ করতে। বিরাট কোহলি সহ আরসিবি দলের ক্রিকেটাররা বারবারই আকাশের দিকে তাকাতে থাকেন কিন্তু বৃষ্টি থামার কোন লক্ষণ দেখা যাচ্ছিল না। এর ফলে দুই দলের ক্রিকেটারদের কাছে চোখের মুখে এই হতাশা বাড়ছিল।

এই ম্যাচ বেঙ্গালুর কাছে অধিক গুরুত্বপূর্ণ। কারণ ঘরের মাঠে খেলা তাদের। ম্যাচ ভেস্তে গিয়ে পয়েন্ট ভাগাভাগি হলেন ক্ষতি আরসিবির বেশি। কারণ ঘরের মাঠে অবশ্যই তারা জয় পেতে চাইছে, এই ম্যাচে বড় ব্যবধানে জিতলে এক নম্বরে ওঠার সুযোগ হচ্ছিল আরসিবির সামনে।

রাত ৮.৩০ মিনিট হয়ে যাওয়ার পরও টস করা সম্ভব হয়নি। ওভার কমিয়ে ম্যাচ শুরু করার একটা চেষ্টা চলছ। কারণ আইপিএলের নিয়ম অনুসারে ৫ ওভারেও ম্যাচ হয়। ভারতীয় সময় অনুসারে রাত ১০.৫৬ ম্যাচ শুরুর শেষ সময়। যদিও চিন্নাস্বামীর মাঠ পুরো ঢাকা দেওয়া নেই। ফলে আউট ফিল্ড ভিজে থাকতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+