IPL 2025: সানরাইজার্স ম্যাচে রাহুলের অভিষেক নিয়ে মুখ খুললেন সতীর্থ, জানুন কর্ণাটকী তারকার অতীত পারফরম্যান্স

রবিবারই সম্ভবত দিল্লি ক্যাপিটালস দলের হয়ে আইপিএল জার্সিতে অভিষেক হতে চলেছে কেএল রাহুলের। আইপিএলে এর আগে চারটি দলের হয়ে খেলেছেন রাহুল। লখনউ দলকে নেতৃত্বও দিয়েছেন। তবে দিল্লি দলে নেতা হিসাবে নয় রাহুল খেলবেন একজন ক্রিকেটার হিসাবেই। লখনউ দলের বিরুদ্ধে দিল্লির হয়ে প্রথম ম্যাচ খেলতে পারেননি কেএল রাহুল.

বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালসের পরবর্তী প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। এই ম্যাচেই সম্ভবত দিল্লি জার্সিতে অভিষেক হতে চলেছে ভারতীয় দলের তারকা ক্রিকেটারের। বাবা হওয়ার পর দিল্লি দলের শিবিরে প্রবেশ করেছেন চুটিয়ে অনুশীলনও করেছেন। ররিবারের ম্য়াচে রাহুলের খেলার বিষয়ে মুখ খুললেন সতীর্থ ভিপরাজ নিগম।

KL Rahul

সানরাইজার্স হায়দরাবাদ ম্য়াচের আগে দিল্লি দলের ক্রিকেটার নিগম রাহুলের খেলা প্রসঙ্গে বলেছেন, আমাদের দলে কেএল রাহুলও ফিরে এসেছে, যা দলে অনেক বেশি ভারসাম্য আনবে। শুধুমাত্র একটি ম্যাচের উপর ভিত্তি করেই কোনও একটি দলকে বিচার করা ঠিক নয়। আমাদের সকল খেলোয়াড়রা অভিজ্ঞ এবং অত্যন্ত সক্ষম, এবং আশা করি, আমরা এই ম্যাচে ভালো পারফর্ম করতে পারব।

এলএসজির বিপক্ষে ভালো খেলেও শেষ পর্যন্ত টিকে থাকতে পারেননি, নিগমকে শেষ ম্যাচের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, চেষ্টা করেছিলাম কিন্তু আউট হয়ে যাই। দলের মানসিকতা হল অতীত ভুলে পরবর্তী খেলায় মনোযোগ দেওয়া। ক্রিকেট খেলায় এটা হতেই পারে। আমাদের মানসিকতা হলো যা হয়ে গেছে তা ভুলে যাওয়া এবং পরবর্তী ম্যাচে ভালো পারফর্ম করার দিকে ফোকাস করা।

রাহুল ২০১৩ সালে আরসিবির হয়ে আইপিএলে অভিষেক করেন। সেই বছর ৫ ম্যাচে ২০ রান করেছিলেন। এরপর ২০১৪ এবং ২০১৫ সালে সানরাইজার্স হায়দরাবাদ দলের হয়ে খেলেন। ১৬৬ এবং ১৪২ রান করেন। ২০১৬ সালে ফের আরসিবিতে ফেরেন। ১৪ ম্যাচে ৩৯৭ রান করেন।

২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত পাঞ্জাব কিংস দলের সদস্য ছিলেন। ২০১৮ সালে ৬৫৯, ২০১৯ সালে ৫৯৩ রান করেন। ২০২০ সালে ৬৭০ এবং ২০২১ সালে ৬২৬ রান করেন। ২০২২ সালে লখনউ দলে যোগ দেন। লখনউ দলের হয়ে প্রথম বছরে ১৫ ম্যাচে ৬১৬ রান করেন। ২০২৩ সালে ৯ ম্য়াচে ২৭৪ রান করেন। ২০২৪ সালে ১৪ ম্য়াচে ৫২০ রান করেন।

Take a Poll

এবার দিল্লির হয়ে খেলতে নামছেন রাহুল। নিলামে রাহুলকে ১৪ কোটিতে দলে নিয়েছে দিল্লি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+