IPL 2025: মুম্বই সাজঘরে পেলেন বিশেষ পুরস্কার, ভিগনেশকে নিয়ে কী বলছেন বাবা-মা থেকে কোচ?
প্রতি মরশুমের আইপিএল নতুন কিছু তারকার জন্ম দেয়। চলতি মরশুমে আইপিএলের শুরুতেই বল হাতে নজর কেড়েছেন ভিগনেশ পুথুর। রবিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে প্রথম আইপিএল ম্যাচ খেলতে নেমেছিলেন ভিগেনশ। কিন্তু প্রথম ম্যাচে দুরন্ত পারফরম্যান্স করে চর্চার শিরোনামে উঠে এসেছেন কেরলের স্পিনার। অনামী ভিগনেশ রীতিমত তারকা হয়ে উঠেছেন একটি ম্যাচের পরেই।
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স প্রথম ম্যাচ হারলেও বল হাতে দুরন্ত পারফরম্য়ান্স করায় ভিগনেশকে ঘিরে চর্চার সারা দেশের ক্রিকেট মহলে। মুম্বই ইন্ডিয়ান্স দলের সাজঘরে রীতিমতো নজর তারকার সম্মান পেলেন তরুণ এই ক্রিকেটার। দলের কর্ণধার নীতা আম্বানি নিজের হাতে পুরস্কৃত করলেন ভিগেনশকে।

ম্যাচ শেষ হওয়ার পর, নীতা আম্বানি দলের সেরা বোলার হিসাবে ভিগনেশের নাম ঘোষণা করবেন। তাঁর জার্সিতে বিশেষ একটি স্মারক লাগিয়েও দেন নিজের হাতে। ম্যাচ খেলার সুযোগ দেওয়ার জন্য ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ জানান ভিগনেশ। তিনি দলের ভারপ্রাপ্ত অধিনায়ক সূর্যকুমার যাদবকে তাঁর প্রতি সমর্থন জানানোর জন্য ধন্যবাদ জানান। প্রথম ম্য়াচ খেলায় তিনি যে চাপ অনুভব করেননি সেটাও উল্লেখ করেন।
ভিগনেশ বলেন, আমি মুম্বই ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ জানাতে চাই আমাকে ম্যাচটি খেলার সুযোগ দেওয়ার জন্য। আমি জীবনে কখনও ভাবিনি যে আমি মহান ক্রিকেটারদের সঙ্গে খেলার সুযোগ পাব। আমি খুব খুশি। তবে ম্যাচটা জিততে পারলে আরও খুশি হতাম।
ভিগনেশের কোচ রামকৃষ্ণ এস মাইখেলকে জানিয়েছেন, ত্রিশুরে আমাদের কেসিএল ক্যাম্পে আমি ভিগনেশকে প্রথম দেখেছিলাম। আর প্রথম দিনেই আমাকে মুগ্ধ করেছিল। আমি ভেবেছিলাম যদি সে কেরল ক্রিকেট লিগে পাঁচটি ম্যাচও খেলে, তাহলেও সে আইপিএল ফ্র্যাঞ্চাইজির নজরে থাকবে। আমি খুবই ইতিবাচক ছিলাম এবং সে যেভাবে বোলিং করেছে, তা আমি এক বা দুই কথায় ব্যাখ্যা করতে পারব না। সে একজন চ্যাম্পিয়ন বোলারের মতো বোলিং করেছে। তাঁর মধ্যে কোনও ভয় ছিল না, সে চাপমুক্তভাবে বোলিং করেছে। তাঁর গুণ হল সে ভুলের পুনরাবৃত্তি করে না।
Local Kerala talent ➡️ MI debut in a big game ➡️ Wins the Dressing Room Best Bowler 🏅
— Mumbai Indians (@mipaltan) March 24, 2025
Ladies & gents, Vignesh Puthur! ✨#MumbaiIndians #PlayLikeMumbai #TATAIPL #CSKvMI pic.twitter.com/UsgyL2awwr
ভিগনেশের বাবা সুনীল কুমার অটো চালক এবং তাঁর মা কেপি বিন্দু একজন গৃহবধু। ছেলের এই সাফল্যে উচ্ছাসিত তাঁরাও। তাঁর বাবা ওয়ান ইন্ডিয়াকে বলেন, যখন মুম্বই ইন্ডিয়ান্স থেকে আমাদের কাছে ফোনটা এল তখন স্বপ্ন সত্যি হওয়ার মতোই একটা বিষয় ছিল। আমরা খুব খুশি ছেলের এই পারফরম্যান্সে।
তিনি আরও বলেন, ম্যাচরে আগে ৫.৩০ মিনিটে ভিগনেশ ফোন করে আমাদের। তখনও ও জানত না খেলার সুযোগ পাবে কিনা। আমাদের প্রার্থনা করতে বলে। আমরা খুশি রোহিতের জায়গায় পরিবর্ত হিসাবে ও খেলার সুযোগ পেয়েছে। সচিনের বিরাট ভক্ত আমাদের ছেলে।












Click it and Unblock the Notifications