IPL 2025: রিটেনশনে জায়গা হয়নি, নিলামে কাদের দলে ফেরাতে পারে কেকেআর? রইল বড় আপডেট

২০২৪ সালের চ্যাম্পিয়ন দল কেকেআর। ২০১৪ সালের পর ১০ অপেক্ষার পর আবার চ্যাম্পিয়ন হয় কেকেআর। রিটেনশনে ছয় ক্রিকেটারকে ধরে রাখার পর এবার বাকি দল নিলামেই গঠন করতে হবে নাইটদের। দলের পুরানো সদস্যদের মধ্যে কাদের নিলাম থেকে ফেরাতে পারে কেকেআর? সেই আভাসই দেওয়া হল এই প্রতিবেদেনে।

নিলামের আগে সর্বোচ্চ সংখ্যায় ক্রিকেটারকে ধরে রেখেছে শাহরুখ খানের দল। রিটেনশনের পর কেকেআরের হাতে রয়েছে ৫১ কোটি টাকা। রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, রামনদীপ সিং, হর্ষিত রানা ছয় ক্রিকেটারকে ধরে রেখেছে কেকেআর। ফলে খুব বেশি টাকা নাইটদের হাতে নেই। এরইমধ্যে বাকি দল গঠন করতে হবে কেকেআরকে।

kkr

ক্রিকবাজের প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালের আইপিএলে দুরন্ত পারফরম্যান্স করা ফিল সল্টকে নিলামের মাধ্যমে ফের দলে নিতে পারে নাইটরা। উইকেটরক্ষক হিসেবে দক্ষ, তার উপর ২০২৪ সালের আইপিএলে কেকেআরের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী। শেষ ১১টি টি২০ ম্যাচে তিনটি শতরান করেছেন সল্ট।

কেকেআরের হয়ে বিগত কয়েক মরশুম ধরেই ধারাবাহিক ভালো খেলেছেন ভেঙ্কটেশ আইয়ার। ফলে তাঁকে রিটেন করেনি নাইটরা। মধ্যপ্রদেশের তারকাকে তবে দল থেকে ছেড়ে ফেলার কোনও পরিকল্পনা নেই ভেঙ্কি মাইশোরদের। নিলামে তাঁকে দলে ফেরাতে মরিয়া থাকবে কেকেআর। ২০২৪ সালের আইপিএলে নাইট ব্যাটারদের মধ্যে সেরা গড় তাঁরই আছে।

তালিকায় তৃতীয় নাম বৈভব অরোরা। পাওয়ার প্লে-তে ২০২৪ সালের আইপিএলে ৯ উইকেট নিয়েছেন। তাঁকে নিলামের মাধ্যমে ফের দলে ফেরাতে পারে নাইটরা। হর্ষিত রানার সঙ্গী হিসেবে তাঁকেই ভাবছে নাইট থ থিঙ্ক ট্যাঙ্ক।

আরটিএমের জন্য অপেক্ষা না করে ছয়টি রিটেনশন স্লট নিলামের আগেই ব্যবহার করে নিয়েছে কেকেআর ।রিটেনশন জমা দেওয়ার আগের দিন পর্যন্ত শ্রেয়স আইয়ারকে নিয়ে দোলাচল অব্যাহত থাকে কেকেআর দলের। ২০২৪ সালে শ্রেয়স আইয়ারের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় কেকেআর। কিন্তু তাঁকেই এবার দলে ধরে রাখেনি নাইটরা। যিনি নেতা হিসাবে দলকে আইপিএল জিতিয়েছেন তাঁকে ছেঁটে ফেলার ইতিহাস সাম্প্রতিক অতীতে নেই। কেকেআরকে নিতে হয়েছে সেই সাহসী সিদ্ধান্তই।

আগামী ২৪ এবং ২৫ নভেম্বর সৌদি আরবের জেড্ডায় বসতে চলেছে আইপিএলের নিলামের আসর। চূড়ান্ত তালিকা শুক্রবার সন্ধ্যায় প্রকাশ করেছে বিসিসিআই। মোট ৫৭৪ জন ক্রিকেটার এবার নিলামে উঠতে চলেছেন। এরমধ্যে ভারতীয় ক্রিকেটার আছেন ৩৬৬ জন, ২০৮ জন আছেন বিদেশি ক্রিকেটার। তিন জন আছেন অ্যাসোসিয়েট দেশের সদস্য হিসেবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+