IPL 2025: হারের পর বদল হবে কেকেআর দলে! কেমন হবে নাইটদের সম্ভাব্য প্রথম একাদশ?

শুক্রবার চিপকে সিএসকে দলের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর। শেষ ম্যাচে লখনউয়ের কাছে হারতে হয়েছে নাইটদের। প্রতিপক্ষ দল শেষ চার ম্য়াচে হেরেছে। কিন্তু ঘরের মাঠে সিএসকে সব সময়ই কঠিন প্রতিপক্ষ। তার উপর এই ম্যাচে সিএসকে দলকে নেতৃত্ব দেবেন ধোনি। ফলে এই ম্যাচের গুরুত্ব কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে।

চিপকের উইকেট ঐতিহ্যগতভাবে স্পিন সহায়ক। এর ফলে ভূমিপুত্র বরুণ চক্রবর্তী এই ম্যাচে কার্যকরী ভূমিকা নিতে পারেন। এই প্রসঙ্গে বেঙ্কটেশ আইয়ার জানিয়েছেন, "চিপকের এই উইকেটে বরুণ সবসময়ই সেরা বিকল্প। এছাড়া এটা ওর ঘরের মাঠ, এর পাশাপাশি এই মাঠে অজিঙ্ক রাহানের খেলার অভিজ্ঞতা রয়েছে। মঈল আলিও এই দলের সদস্য ছিলেন । ওঁরও এই মাঠে খেলার অভিজ্ঞতা রয়েছে।

predicted playing 11

লখনউ ম্যাচ হারের পর দলের কম্বিনেশনে বদলের খুব একটা আাভাস দিলেন না কেকেআরের সহ অধিনায়ক। তিনি বলেন, আমাদের কম্বিনেশন প্রায় একই রয়েছে। আমরা ভালই খেলছি। গত ম্যাচে আমরা মাত্র চার রানে হেরেছিলাম। এই ম্যাচে কম্বিনেশনে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। রাসেল গত মরশুমে দুরন্ত খেলেছেন, তবে আমাদের ব্যাটিং অর্ডারে কিছু পরিবর্তন আসতে পারে। সেভাবেই আমরা পরিকল্পনা সাজাচ্ছি।

ইডেনের পিচ নিয়ে ব্যাপক বিতর্ক হচ্ছে। যদিও চিপকে নামার আগে বেঙ্কটেশ আইয়ার বলেন, আমাদের যদি চ্যাম্পিয়ন হতে হয় সব পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হবে। তবে আমাদের ভালো কম্বিনেশন তৈরি করতে হবে। আমরা যাতে সব জায়গায় ভালো খেলতে পারি। ছয় ম্যাচে চার পয়েন্ট নিয়ে আপাতত লিগ তালিকায় ৬ নম্বরে রয়েছে কেকেআর।

এবার আসা যাক কেকেআর দলের কথায়। শেষ ম্যাচে হারলেও প্রথম একাদশে পরিবর্তন নাও করতে পারে কেকেআর। কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য প্রথম একাদশ- কুইন্টন ডি কক (উইকেটকিপার) অজিঙ্ক রাহানে (অধিনায়ক), বেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, অঙ্গকৃষ রঘুবংশী, মঈন আলি, সুনীল নারিন,আন্দ্রে রাসেল, রামনদীপ সিং, , হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+