IPL 2025: কেকেআরের অধিনায়ক হতে প্রস্তুত! কেমন পরিবেশ রাখতে চান? জানালেন বেঙ্কটেশ আইয়ার

IPL 2025: আইপিএল শুরু হতে এক মাসও বাকি নেই। যদিও দিল্লি ক্যাপিটালসের মতো কলকাতা নাইট রাইডার্স এখনও ঘোষণা করেনি অধিনায়কের নাম।

মুম্বইয়ে ২৮ ফেব্রুয়ারি অবধি চলছে নাইটদের শিবির। ভারতীয় ক্রিকেটারদের নিয়ে। ইডেনে প্র্যাকটিস শুরু ১২ মার্চ থেকে। এরই মধ্যে ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে আইয়ার জানালেন, তিনি অধিনায়কত্ব করতে প্রস্তুত।

IPL 2025

ইডেনে ২২ মার্চ আইপিএলের উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন্স কলকাতা নাইট রাইডার্স অভিযান শুরু করবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ দিয়ে। তাতে টস করতে যাওয়ার প্রবল সম্ভাবনা মধ্যপ্রদেশের অলরাউন্ডার বেঙ্কটেশ আইয়ারেরই।

আইয়ারকে নিলামের আগে ছেড়ে দিয়েছিল কেকেআর। নিলাম থেকে ২৩.৭৫ কোটি টাকা দিয়ে তাঁকে কেনে কেকেআর। কলকাতা নাইট রাইডার্সে সবচেয়ে বেশি দর পাওয়া ক্রিকেটার বেঙ্কটেশ, আইপিএল নিলামে এবার তিনি তৃতীয় সর্বাধিক দর পেয়েছেন।

কেকেআরে নেতৃত্বের দৌড়ে রয়েছেন অজিঙ্ক রাহানে। তাঁকেও নিলাম থেকে নিয়েছে কেকেআর। বছর তিরিশের বেঙ্কটেশ প্রতিযোগিতামূলক ক্রিকেটে কোনও দলকে নেতৃত্ব দেননি, তবে কেকেআরের অধিনায়ক হতে প্রস্তুত। তিনি সাক্ষাৎকারে বলেছেন, অবশ্যই আমি প্রস্তুত। ক্যাপ্টেন্সি শুধু একটি ট্যাগ। আমি লিডারশিপে বিশ্বাস করি। লিডার হিসেবে বড় ভূমিকা পালন করা যায় বলে মনে করি।

আইয়ারের কথায়, ড্রেসিংরুমে লিডার হতে অধিনায়কের ট্যাগ জরুরি নয়। দৃষ্টান্ত স্থাপন বড় কথা। ভালো রোল মডেল হতে হয়, মাঠে এবং মাঠের বাইরে। মধ্যপ্রদেশ দলে সেটাই করছি। মধ্যপ্রদেশ দলের অধিনায়ক না হলেও আমার মতামতকে গুরুত্ব দেওয়া হয়।

বেঙ্কটেশ বলেন, আমি এমন পরিবেশ পছন্দ করি, যেখানে কেউ ২০ লক্ষ বা ২০ কোটির প্লেয়ার হলেও সকলে যাতে স্বাধীনভাবে নিজেদের বক্তব্য জানাতে পারেন। এমন স্বাধীনতা থাকা বাঞ্ছনীয় যেখানে প্রত্যেকে তাঁদের মতামত বা সাজেশন দেবেন এবং সেগুলি সঠিক স্পিরিটের সঙ্গেই গ্রহণ করা হবে। তিনি অধিনায়ক হলেও এমন পরিবেশই যে নিশ্চিত করবেন তা বুঝিয়ে দেন আইয়ার।

বেঙ্কটেশ আইয়ারের আইপিএল অভিষেক হয় ২০২১ সালে। সেবার তিনি কেকেআরের হয়ে উল্লেখযোগ্য পারফর্ম করেছিলেন। প্রথম ৬টি ম্যাচের চারটিতে হারার পরও ঘুরে দাঁড়ায় কেকেআর। এরপর ৯টি ম্যাচের সাতটিতে জিতে ফাইনালও খেলে।

আইয়ার আইপিএলে টপ অর্ডারে খেলার পাশাপাশি কার্যকরী ভূমিকা নিয়েছেন মিডল বা লোয়ার অর্ডারেও। কেকেআরের হয়ে ৫১ ম্যাচে ১৩২৬ রান রয়েছে তাঁর, স্ট্রাইক রেট ১৩৭। বল হাতে তিনটি উইকেট নিয়েছেন। কেকেআর যেভাবে ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে উৎসাহিত করছে তাকেও সাধুবাদ জানান আইয়ার।

কেকেআরে ভালো খেলার সুবাদে ভারতীয় দলেও সুযোগ পান আইয়ার। তবে জায়গা ধরে রাখতে পারেননি। ২টি ওডিআইয়ে ২৪ রান করেছেন। ৯টি টি২০ আন্তর্জাতিকে ১৩৩ রান করার পাশাপাশি ৫টি উইকেট ঝুলিতে পুরেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+