IPL 2025: খেতাব ধরে রাখাই লক্ষ্য বরুণের, বিরাটদের বিরুদ্ধে খেলার পরিকল্পনা সম্পর্কে কী বললেন কেকেআর স্পিনার?

শনিবার আইপিএলে প্রথম ম্য়াচেই খেলতে নামছে কেকেআর। প্রথম ম্যাচেই নাইটদের বিরাট প্রতিপক্ষ আরসিবি। কেকেআর দলের স্পিন আক্রমণের অন্যতম ভরসা বরুণ চক্রবর্তী। বিগত কয়েক বছর ধরেই কেকেআরের স্পিন আক্রমণকে নেতৃত্ব দিচ্ছেন বরুণ চক্রবর্তী। শনিবার বিরাট-রজত পাটীদারদের বিরুদ্ধে বল হাতে কেকেআরের বাজি্ হতে পারেন বরুণ।

এর আগে আইপিএলে আরসিবির বিরুদ্ধে যখনই খেলেছেন তখনই সাফল্য পেয়েছেন বরুণ। আরসিবির বিরুদ্ধে সাফল্য নিয়ে বরুণ বলেছেন, সুনির্দিষ্ট কোনও পরিকল্পনা থাকে না। কোনও নির্দিষ্ট ব্য়াটারকে লক্ষ্য নিয়ে খেলতে নামি না। সেই ম্যাচগুলোর পরিস্থিতি যা আমাকে উইকেট নিতে সাহায্য করেছে। ওই সব ম্যাচেই পরিস্থিতি আমাদের পক্ষে পুরোপুরি অনুকূল ছিল,ফলে আমি সেই ম্যাচে উইকেট সংগ্রহ করতে পেরেছি।

Varun Chakaravarthy

গত মরশুমে আইপিএলে চ্য়াম্পিয়ন হয়েছে কেকেআর দল। শিরোপা ধরে রাখার বিষয়ে এবারও আত্মবিশ্বাসী বরুণ । তিনি এই বিষয়ে বলেছেন, আমাদের দল এবারও শক্তিশালী। গত মরশুমের চ্যাম্পিয়ন দলের অনেক ক্রিকেটারকেই ধরে রেখেছে টিম ম্যানেজমেন্ট। সেরা একাদশকে ধারাবাহিকভাবে পারফর্ম করতে হবে প্রথম দিকের খেলাগুলিতে। যদি আমরা প্রথম তিনটি ম্য়াচে একটা সেট দল গঠন করতে পারি তাহলে আসন্ন মরশুমে আমাদের দলের একটা ভালো সম্ভাবনা আছে।

গত মরশুমে কেকেআর দলের হয়ে দুরন্ত পারফরম্য়ান্স করেছিলেন বরুণ। এবার নিজের লক্ষ্য সম্পর্কে নাইট স্পিনার বলেন, আমার মূল লক্ষ্য হল ধারাবাহিকতা বজায় রাখা, যা আয়ত্ত করা সবচেয়ে কঠিন কাজ। আমি ধারাবাহিকতা বজায় রাখার জন্য পরিশ্রম করছি। গত কয়েক মরশুমে যে পারফরম্যান্স করেছিলাম তাকে ছাপিয়ে যাওয়াই লক্ষ্য আমার। তবে টুর্নামেন্টের শুরুটা ভালো করাই লক্ষ্য আমাদের।

২০১৯ সালে আইপিএলে অভিষেক হয় বরুণের। এখনও পর্যন্ত ৭১ ম্যাচে ৮৩ উইকেট রয়েছে তাঁর নামের পাশে।বর্তমান ভারতীয় দলের স্পিন বিভাগের অন্যতম তারকা বরুণ চক্রবর্তী। আইপিএলের মঞ্চ থেকেই ভারতীয় দলে সুযোগ করে নিয়েছেন বরুণ।

Take a Poll

আইপিএলের ইতিহাসে কেকেআর এবং আরসিবি এই দুই দল আইপিএলের ইতিহাসে ৩৪ বার একে অপরের মুখোমুখি হয়েছে। এরমধ্যে কেকেআরের জয়ের সংখ্যাই বেশি। কেকেআর জয় পেয়েছে ২০ বার, আরসিবি জিতেছে ১৪ বার। ফলে এখনও পর্যন্ত এই দুই দলের খেলায় সব ম্যাচেই ফলাফল হয়েছে। নাইটদের বিরুদ্ধে আরসিবির সর্বোচ্চ স্কোর ২২১ অন্যদিকে সবচেয়ে কম রান ৪৯, অন্যদিকে আরসিবির বিরুদ্ধে কেকেআরের সর্বোচ্চ স্কোর ২২২, সবচেয়ে কম রান ৮৪।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+