IPL 2025: বড় রান না পেলেই চোখে আসে জল, ক্রিকেটের প্রতি বৈভবের নিষ্ঠা-ভালোবাসা ফেরাচ্ছে সচিনের স্মৃতি
প্রতিভা নিয়ে পৃথিবীতে অনেকেই আসেন, কিন্তু অনুশীলন, শৃঙ্খলা, নিষ্ঠার অভাবে অনেক প্রতিভাই হারিয়ে যায়। কিন্তু যারা নিষ্ঠা, পরিশ্রম , সততা, অনুশীলন, অনুশাসনের মধ্যে নিজেদের রাখেন তারাই হয়ে উঠেন তারকা। দেশকে গর্বিত করেন। বর্তমান সময়ে সবচেয়ে বড় উদাহরণ বৈভব সূর্যবংশী।
বিহারের সমস্তিপুরের ১৪ বছরের এক কিশোর আগেই ভারতীয় ক্রিকেটে পরিচিত ছিলেন, চলতি মরশুমে আইপিএল নিলামে তাঁকে দলে নেয় রাজস্থান রয়্যালস। লখনউয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে সুযোগ পান । সেই ম্যাচে ২০ বলে ৩৪ রান করে আউট হন। আউট হওয়ার পর বৈভবের চোখে ছিল জল, বড় রান করার হতাশা। কিন্তু সেই ম্যাচের একটি একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখান থেকেই বৈভবের নিষ্ঠার গুণাবলী প্রকাশিত হয়েছে।

লখনউ ম্যাচে ব্যাটিং চলাকালীন সতীর্থের ব্যাট কোনও ভাবে বৈভবের পায়ে লেগে যায়, বৈভব প্রথমে ফিরেও যান নিজেক ক্রিজের দিকে কিন্তু সঙ্গে সঙ্গেই বুঝতে পারেন, ফিরে গিয়ে সতীর্থের ব্যাটকে প্রণাম করেন। এই ছোট্ট একটা ভিডিওই বৈভবে খেলার প্রতি নিষ্ঠার এক প্রাণবন্ত উদাহরণ। বৈভব শুধু একজন ক্রিকেটার নন, যেন ক্রিকেটের সেবায়েত।
বড় রান না পেলে কতটা কষ্ট পান বৈভব সেটা নিজের চোখে দেখেছেন ভিভিএস লক্ষ্মণ। অনূর্ধ্ব ১৯ দলের হয়ে খেলার সময়ই লক্ষ্ণণের চোখে পড়েন বৈভব। সেই ম্যাচে ৩৬ রানে আউট হয়ে সাজঘরে বসে কাঁদছিলেন বৈভব। লক্ষ্ণণের জহুরির চোখ রত্ন চিনে নিতে ভুল করেননি। লক্ষ্মণের মাধ্যমেই রাহুল দ্রাবিড় সন্ধান পান বৈভবের। বাকিটা রূপকথা...
খেলার প্রতি যতটা আবেগপ্রবণ বৈভব তার থেকেও বেশি নিষ্ঠাবান। বলা যেতে পারে খেলার প্রতি নিবেদিত প্রাণ। একইসঙ্গে প্রবল যত্নশীল খেলার সরঞ্জামের প্রতি। যা অনেকটাই সচিন রমেশ তেন্ডুলকরের সঙ্গে তুলনীয়। সচিনের মধ্য়েও দেখা যেত এমনই বৈশিষ্টগুলি। নিজের খেলার সরঞ্জামগুলির নিজেই যত্ন নেওয়া। বৈভবের এই কীর্তিগুলি সচিনে মনে করাচ্ছে। আসলে দুইজনেই যে ক্রিকেটের সাধক। সাধনা করে যাওয়াটাই যে তাদের কাছে ধর্ম, ক্রিকেট যদি দেবতা হয় সচিন-বৈভবরা তার পূজারী।
ছোটবেলার কোচ আশাাবাদী খুব দ্রুত ভারতীয় টি২০ স্কোয়াডে জায়গা পাবেন বৈভব। আইপিএলে এখনও বেশ কিছু ম্যাচ বাকি আছে। ফলে সেই ম্যাচ গুলিতে এমন ইনিংস খেলতে পারলে নিশ্চই নির্বাচকদের নোটবুকে জায়গা করে নেবেন। আগামী কয়েক মাসের মধ্যেই বৈভবকে জাতীয় দলে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।












Click it and Unblock the Notifications