IPL 2025: আইপিএলের পরই ইংল্যান্ড সফর! কীভাবে সুযোগ আসবে জাতীয় দলে? বৈভবকে পরামর্শ কোচের

আইপিএলে ১৪ বছরের এক কিশোরের প্রতিভার সাক্ষী থেকেছে গোটা ক্রিকেট বিশ্ব। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের আগেই আইপিএলের মঞ্চে শতরান করে নয়া ইতিহাস সৃষ্টি করেছেন বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের হয়ে তাঁর ৩৫ বলে শতরান করে সাড়া ফেলে দিয়েছেন ভারত তথা বিশ্ব ক্রিকেটে। বয়স মাত্র ১৪, কিন্তু এরই মধ্যে প্রতিভা তিনি পিছনে ফেলে দিতে পারেন অনেক অভিজ্ঞ ক্রিকেটারদেরই।

ঘরোয়া ক্রিকেটে নজর করার পরই আইপিএল এর মঞ্চে দল পেতে অসুবিধা হয়নি বৈভবের। রাজস্থান দল তাঁকে নিলামে নিয়েছিল প্রথম দিকে রাজস্থান দল তাঁকে প্রথম একাদশে সুযোগ দিচ্ছিল না। কিন্তু অবশেষে লখনউয়ের বিরুদ্ধে প্রথম সুযোগ পান। প্রথম ম্যাচে বড় রান করতে পারলেন না তবে গুজরাতের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে নিজের জাত চেনালেন বৈভব। আইপিএলে আর বেশি ম্যাচ বাকি নেই। এখনও কয়েকটি ম্যাচে ব্যাট করার সুযোগ পাবেন।

Vaibhav Suryavanshi

তবে আইপিএল শেষেই ইংল্যান্ড সফর আছে ভারতের অনূর্ধ্ব ১৯ দলের। ইংল্যান্ড সফরে যাওয়া সম্ভাবনা প্রবল বৈভব সূর্যবংশী এবং আয়ুষ মাত্রের। ভারতীয় অনূর্ধ্ব ১৯ দল ইংল্যান্ড সফরে পাঁচটা একদিনের ম্যাচ খেলবে পাশাপাশি দুটি টেস্ট ম্যাচ খেলবে। আগামী ২৭ এ জুন থেকে শুরু হবে ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের ইংল্যান্ড সফর। আইপিএলে অসামান্য পারফরম্যান্স করার পরে ভারতে অনূর্ধ্ব ১৯ দলে যে বৈভব সূর্যবংশী সুযোগ পাবেন সেটা বলাই বাহুল্য।

তবে সবথেকে বড় কথা সেই সময় ভারতীয় সিনিয়র দল ইংল্যান্ড সফরে থাকবে যেটা আরও বেশি তাৎপর্যপূর্ণ। এর আগেও ভারতীয় দল অনূর্ধ্ব ১৯ দলের হয়ে খেলেছেন। এবার ভারতীয় এ দলের হয়ে ইংল্যান্ড সফরে যাওয়ার সুযোগ পেতে পারেন বৈভব। প্রতিবারই আইপিএলের মঞ্চ থেকে নতুন কোন তারকার উদয় হয়। ২০২৩ সালের আইপিএলে যশস্বী জয়সওয়াল নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন ভারতীয় ক্রিকেটের মানচিত্রে। এবার কি বৈভবের পালা! তার উত্তর দেবে সময়ই।

যদিও বৈভবের কোচ মণীশ ওঝা ওয়ান ইন্ডিয়াকে একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন, আগামী দিনগুলি বৈভবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে টুর্নামেন্টে খেলবে সেখানে ভালো পারফরম্যান্স করতে হবে। ভারতীয় দলে খেলার সব রকম প্রতিভাই ওর মধ্যে আছে। তবে নিজেকে ফোকাস রাখতে হবে এবং নিজেকে ধরে রাখতে হবে বৈভবকে। তাঁর ছাত্র যে আগামী দিনে ভারতের হয়ে যে কোনও ফর্ম্যাটেই খেলতে তৈরি সেটাও মানছেন কোচ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+