IPL 2025: বৈভব থেকে ঈশান, বিধ্বংসী শতরানকারীদের মধ্যে রয়েছে দারুণ মিল, জানলে অবাক হবেন
আইপিএলে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৩৫ বলে শতরান করে নয়া নজির সৃষ্টি করেছেন বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালস দলের পারফরম্যান্স এবার প্রথম থেকেই ছিল তলানিতে। কিন্তু দলকে ছাপি্য়ে চর্চায় বৈভব। তবে চলতি আইপিএলে শুধু বৈভব নয় চর্চায় বাঁ-হাতিরা।
চলতি আইপিএলে বাম বিপ্লব। ব্যাট হাতে ঝড় তুলছেন বাঁ-হাতিরা। এবারের আইপিএলে যে ধামাকাদার ইনিংসগুলি এখনও পর্যন্ত হয়েছে প্রতিটি এসেছে বাঁ-হাতি এবং তরুণ ক্রিকেটারদের কাছ থেকে।টি২০ মানেই তারুণ্যের জোশ। কিন্তু তাই বলে এক ১৪ বছরের কিশোর যে ঝাঁঝ দেখালেন তা এক কথায় অনবদ্য।

বৈভব সূর্যবংশী, ঈশান কিষাণ, প্রিয়াংশ আর্য, অভিষেক শর্মা। এই চার জনের মধ্যে রয়েছে দারুণ মিল। না, তাঁরা শুধু চলতি আইপিএলে শতরানকারীই নয়, একইসঙ্গে তাঁরা বাঁ-হাতি এবং বয়সেও নবীন। প্রথমেই দেখে নেওয়া যাক তাঁদের পারফরম্যান্সগুলি।
বৈভব সূর্যবংশী আইপিএলে গুজরাতের বিরুদ্ধে ম্যাচে ৩৮ বলে ১০১ রান করেছেন। সাতটি চার এবং ১১টি ছক্কা মেরেছেন। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্য়াচে সানরাইজার্স হায়দরাবাদের ঈশান কিষাণ ৪৭ বলে ১০৬ বরান করেছেন। ১১টি চার এবং ছয়টি ছক্কা মেরেছেন।
এবার আসা যাক অভিষেক শর্মার ইনিংসের কথায়। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের এই ব্যাটার ৫৫ বলে ১৪১ রানের ইনিংস খেলেন। ১৪টি চার এবং ১০টি ছক্কা মারেন। এই তালিকায় আছেন প্রিয়াংশ আর্য। প্রথমে ৩৯ বলে শতরান করেন এবং শেষ পর্যন্ত ৪২ বলে ১০৩ রানের ইনিংস খেলেন।
The lefties are right on the money 😉
— IndianPremierLeague (@IPL) April 29, 2025
And they’re leaving the righties behind in the race for 💯 💪
Who'll be the next to join this list? 🤔#TATAIPL pic.twitter.com/PurSmOWycX
এই চারজনের ছবি কোলাজ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে আইপিএল। সেইসঙ্গে মজা করে ক্যাপশনে বলা হয়েছে ডানহাতিদের পিছনে ফেলে দিচ্ছেন বাঁ-হাঁতিরা। অবাক করা হলেও এবারের আইপিএল চার বিধ্বংসী শতরানকারীই বাঁ হাতি। এখানেই শেষ নয় ঘটনা চক্রে বর্তমানে কমলা টুপির মালিক সাই সুদর্শন। তিনিও বাঁ হাতি। তাঁর ব্যাট থেকে এখনও পর্যন্ত এসেছে ৪৫৬ রান । সব মিলিয়ে বাঁ হাতিদের এবারে দাপট দেখা যাচ্ছে আইপিএলে।












Click it and Unblock the Notifications