IPL 2025: আন্তর্জাতিক ম্যাচ না খেলেই আইপিএল শতরান! বৈভব সূর্যবংশীর আগে এমন কীর্তি রয়েছে কাদের?
IPL 2025: বৈভব সূর্যবংশী নাম লেখাল আইপিএলে আনক্যাপড শতরানকারীদের তালিকায়। অর্থাৎ, জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ না খেলা যে ক্রিকেটাররা আইপিএলে সেঞ্চুরি করেছেন, বৈভব গতকাল থেকে তাঁদের একজন।
এমন ক্রিকেটারদের মধ্যে বৈভব নবম। চলতি আইপিএলে দ্বিতীয়। এই প্রতিবেদনে দেখে নেওয়া যাক আইপিএলে কোন আনক্যাপড ক্রিকেটাররা শতরান পেয়েছেন সেই তালিকা।

আইপিএলে আনক্যাপড ক্রিকেটার হিসেবে প্রথম শতরানটি ছিল শন মার্শের। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে তিনি খেলেছিলেন ৬৯ বলে ১১৫ রানের ইনিংস। সেই ম্যাচে পাঞ্জাব জেতে ৪১ রানে। আইপিএল খেলার এক মাসের মধ্যেই অস্ট্রেলিয়া দলে সুযোগ পান মার্শ।
২০০৯ সালে ভারতীয়দের মধ্যে আনক্যাপড হিসেবে প্রথমবার আইপিএল শতরান পান মণীশ পাণ্ডে। ২০০৮ সালে তিনি ভারতের হয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিলেন। আরসিবির হয়ে ওপেন করতে নেমে তিনি ডেকান চার্জার্সের বিরুদ্ধে ৭৩ বলে অপরাজিত ১১৪ রান করেন। দলে দ্বিতীয় সর্বাধিক ২৩ রান ছিল রোলফ ভ্যান ডার মারউইর।
২০১১ সালে পল ভালথাতি চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে অপরাজিত ১২০ রানের ইনিংস খেলেছিলেন। তবে ভালথাতি ভারতের হয়ে কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাননি। ২০২১ সালের আইপিএলে দেবদত্ত পাড়িক্কল আরসিবির হয়ে রাজস্থান রয়্যালস ম্যাচে ৫১ বলে শতরান করেন। অপরাজিত ছিল ১০১ রানে। সেবার আইপিএলে ৪০০-র উপর রান করার পরেই ভারতীয় দলে সুযোগ পান পাড়িক্কল।
Wholesome. 💗 pic.twitter.com/m5CHELO8bS
— Rajasthan Royals (@rajasthanroyals) April 29, 2025
২০২২ সালের আইপিএলে আনক্যাপড ক্রিকেটার হিসেবে শতরান করেন রজত পাটীদার। লুভনিথ সিসোদিয়ার জায়গায় সুযোগ পেয়ে এলিমিনেটরে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে পাটীদার করেন ৫৪ বলে অপরাজিত ১১২।
২০২৩ সালের আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে ওপেন করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে করেন ৬২ বলে ১২৪। দলে দ্বিতীয় সর্বাধিক রান ছিল ওপেনার জস বাটলারের (১৯ বলে ১৮)। রাজস্থান ৭ উইকেটে ২১২ তুললেও মুম্বই জিতে গিয়েছিল ৩ বল বাকি থাকতে, ৬ উইকেটে। যশস্বী সেবারের আইপিএলের পরই ভারতীয় দলের হয়ে টেস্ট ও টি২০ আন্তর্জাতিক খেলেন।
২০২৩ সালের আইপিএলেই পাঞ্জাব কিংসের ওপেনার প্রভসিমরণ সিং ৬৫ বলে ১০৩ রানের ইনিংস খেলেছিলেন। সেই ম্যাচে পাঞ্জাব জেতে ৩১ রানে। চলতি আইপিএলেই পাঞ্জাব কিংসের ওপেনার প্রিয়াংশ আর্য ৪২ বলে ১০৩ করেন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। গতকাল বৈভব শতরান পূর্ণ করে ৩৫ বলে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications