IPL 2025: আইসিসির নিয়মেই আটকে যাচ্ছেন বৈভব, টিম ইন্ডিয়ার হয়ে টি২০ বিশ্বকাপে খেলতে পারবেন?
বিহারের সমস্তিপুরের এক সাধারণ পরিবার যেতে যাত্রা করে ভারতীয় ক্রিকেটে নয়া ইতিহাসের মালিক এখন বৈভভ সূর্যবংশী। মাত্র ১৪ বছরে এমন এমন কীর্তি স্থাপন করলেন যা হৈ-চৈ ফেলে দিয়েছে গোটা বিশ্বেই।
আগামী কয়েক বছরের মধ্যেই ভারতীয় টি২০ দলে সুযোগ পাবেন বৈভব, এমন প্রত্যাশা তৈরি হয়েছে। কিন্তু টিম ইন্ডিয়ার হয়ে এখনই সম্ভবত খেলা হবে না বৈভবের।
আসলে ভালো খেললেও আইসিসির নিয়মে আটকে যেতে পারেন বৈভব। ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার ক্ষেত্রে একটি নিয়ম তৈরি করেছিল আইসিসি। আইসিসির নিয়মে বলা হয়েছে, আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে গেলে অন্তত ১৫ বছর বয়স হতেই হবে। বৈভবের বয়স এখন ১৪। ফলে আগামী কয়েক মাসের মধ্যে বা আগামী বছর টি২০ বিশ্বকাপ খেলার ক্ষেত্রেও তাঁর ক্ষেত্রে অন্তরায় হতে পারে আইসিসির নিয়ম।

আগামী বছর ২৭ মার্চ তার ১৫ বছর পূর্ণ হবে। কিন্তু তার আগেই টি২০ বিশ্বকাপ আছে। ফলে বয়সের বিধিনিষেধে ভারতের হয়ে অভিষেকের ক্ষেত্রে সমস্যা হতে পারে বৈভবের। তবে নিয়মের ব্যতিক্রমও আছে। আইসিসির নির্দেশিকাতে বলা আছে কোনও ক্রিকেটারের যদি পর্যাপ্ত অভিজ্ঞতা, মানসিক পরিণতিবোধ এবং শারীরিক সক্ষমতা থাকে, সেক্ষত্রে ১৫ বছর হওয়ার আগেই তাঁকে আন্তর্জাতির ক্রিকেটে খেলার অনুমতি দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট বোর্ডকে আইসিসির কাছে আবেদন জানাতে হবে। ফলে মনে করা হচ্ছে বিসিসিআই বৈভবকে খেলাতে চাইলে সমস্যা হবে না কারণ আইসসিসি শীর্ষ পদে আছেন জয় শাহ।
ছোটবেলার কোচ মণীশ ওঝা আশাাবাদী খুব দ্রুত ভারতীয় টি২০ স্কোয়াডে জায়গা পাবেন বৈভব। আইপিএলে এখনও বেশ কিছু ম্যাচ বাকি আছে। ফলে সেই ম্যাচ গুলিতে এমন ইনিংস খেলতে পারলে নিশ্চই নির্বাচকদের নোটবুকে জায়গা করে নেবেন।
ক্রীড়াক্ষেত্রে বয়স ভাঁড়ানোর অভিযোগ নতুন কিছু নয়, বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে বারেবারে এই অভিযোগ উঠেছে। আর তা উঠেছে জুনিয়র ও বিভিন্ন বয়সভিত্তিক পর্যায়ে। এবার ক্রিকেটকে নিশানা করলেন প্রাক্তন বক্সার বিজেন্দর সিং। সরাসরি বৈভবের নামন না করলেও তিনি প্রশ্ন তুলে বিতর্কের সৃষ্টি করেছেন । সমাজ মাধ্যমে বিজেন্দরের বক্তব্য, এখন তো দেখছি ভাই ক্রিকেটেও বয়স কমিয়ে খেলে চলেছে অনেকে। তাঁর এই মন্তব্যের পর প্রশ্ন উঠতে শুরু করেছে বিজেন্দর বৈভব সূর্যবংশীর দিকে কী ইঙ্গিত করলেন?
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications