IPL 2025: বৈভবের রেকর্ড ব্রেকিং শতরান, যশস্বীর হাফ সেঞ্চুরি, রাজস্থান রয়্যালস উড়িয়ে দিল গুজরাত টাইটান্সকে
IPL 2025: আইপিএলে নয় নম্বর দলের কাছে হারল দুই নম্বর দল। বৈভব সূর্যবংশীর রেকর্ড ব্রেকিং শতরান ও যশস্বী জয়সওয়ালের দায়িত্বশীল অর্ধশতরানে ভর করে জিতল রাজস্থান রয়্যালস।
আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতরান হাঁকাল বৈভব। সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে টি২০ ক্রিকেটেও শতরান। ভারতীয়দের মধ্যে আইপিএলে দ্রুততম শতরানের নজিরও আজ থেকে বৈভবের দখলে। ২৫ বল বাকি থাকতে ৮ উইকেটে জিতল রাজস্থান রয়্যালস।

টস জিতে ফিল্ডিং নিয়েছিল রাজস্থান রয়্যালস। গুজরাত টাইটান্স ২০ ওভারে চার উইকেট হারিয়ে ২০৯ রান তোলে। পাঁচটি চার ও চারটি ছয়ের সাহায্যে অধিনায়ক শুভমান গিল করেন ৫০ বলে ৮৪ রান। জস বাটলার তিনটি চার ও চারটি ছয়ের সাহায্যে ২৬ বলে ৫০ রানে অপরাজিত থাকলেন।
টানা তিনটি ইনিংসে অপরাজিত থাকলেন বাটলার। চলতি আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় চারে উঠে এলেন জস বাটলার। পঞ্চম ব্যাটার হিসেবে এবারের আইপিএলে তিনি ৪০০ রানের মাইলফলক পার করলেন।
বাটলারের রান আপাতত ৯ ম্যাচে ৪০৬। পাঁচে থাকা নিকোলাস পুরাণের (৪০৪) পরেই ষষ্ঠ স্থানে রইলেন শুভমান গিল। শুভমান চলতি আইপিএলে ৯ ম্যাচে ৩৮৯ রান করেছেন। ওপেনার সাই সুদর্শন ৩০ বলে ৩৯ রান করায় কমলা টুপি গুজরাত ওপেনারেরই দখলে।
ওয়াশিংটন সুন্দর ৮ বলে ১৩ ও রাহুল তেওয়াটিয়া ৪ বলে ৯ রান করেন। এম শাহরুখ খান ২ বলে ৫ রানে অপরাজিত থাকেন। মাহিশ থিকশানা ৪ ওভারে ৩৫ রান খরচ করে নিলেন ২ উইকেট। জোফ্রা আর্চার ৪ ওভারে ৪৯ ও সন্দীপ শর্মা ৪ ওভারে ৩৩ রান দিয়ে পেলেন ১টি করে উইকেট।
জবাবে খেলতে নেমে গুজরাত টাইটান্সকে উড়িয়ে দিল রাজস্থান রয়্যালস। ওপেনিং জুটিতে ১১.৫ ওভারে ওঠে ১৬৬ রান। ৩৫ বলে বৈভব শতরান করল। যা আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম। আইপিএলে সর্বকনিষ্ঠ হিসেবে শতরানের রেকর্ডটিও ছিনিয়ে নিল বৈভব।
50 in 17 balls! 😳
— Star Sports (@StarSportsIndia) April 28, 2025
100 in 35 balls! 🤯
The Fastest century by an Indian, the second fastest in IPL & the youngest centurion in T20 cricket! 🩷
VAIBHAV SURYAVANSHI - the YOAT! (Youngest of all time) 🙌
Watch the LIVE action ➡ https://t.co/GeTHelSNLF #IPLonJioStar 👉 #RRvGT |… pic.twitter.com/8yYO7O9AZz
মণীশ পাণ্ডে ১৯ বছর ২৫৩ দিনের মাথায় আরসিবির হয়ে শতরান করেছিলেন ৭৩ বলে। ২০০৯ সালে সেঞ্চুরিয়নে ডেকান চার্জার্সের বিরুদ্ধে। সেটিই এতদিন অবধি ছিল আইপিএলে সবচেয়ে কম বয়সে করা কারও সেঞ্চুরি।
এ ছাড়া দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে ঋষভ পন্থ ২০ বছর ২১৮ দিন, আরসিবির দেবদত্ত পাড়িক্কল ২০ বছর ২৮৯ দিন ও রাজস্থান রয়্যালসের যশস্বী জয়সওয়াল ২১ বছর ১২৩ দিনের মাথায় প্রথম আইপিএল শতরান হাঁকান।
যশস্বী রাজস্থান রয়্যালসের তৃতীয় ভারতীয় তথা পঞ্চম ব্যাটার হিসেবে আইপিএলে ২ হাজার রান করার নজির স্পর্শ করলেন। নীতীশ রানা ২ বলে ৪ রান করে আউট হন। ১৫.৫ ওভারে ২ উইকেট খুইয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে গেল রাজস্থান রয়্যালস।
যশস্বী ৯টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৪০ বলে ৭০ রানে অপরাজিত থাকেন। অধিনায়ক রিয়ান পরাগ ১৫ বলে ৩২ রানে অপরাজিত থাকেন। তিনি ২টি করে চার ও ছয় মারেন। প্রসিদ্ধ কৃষ্ণ ৪ ওভারে ৪৭ ও রশিদ খান ৪ ওভারে ২৪ রান দিয়ে ১টি করে উইকেট নেন।
করিম জানাত আইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমে ১ ওভারে দেন ৩০ রান। ওয়াশিংটন সুন্দর ১.৫ ওভারে দেন ৩৪। মহম্মদ সিরাজ ২ ওভারে ২৪ ও ইশান্ত শর্মা ২ ওভারে ৩৬ রান দেন। সাই কিশোর ১ ওভারে দেন ১৬। গুজরাত পয়েন্ট তালিকার তিনে নেমে গেল। তাদের ৯ ম্যাচে ১২ পয়েন্ট। রাজস্থান ১০ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আটে উঠে এলো।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications