IPL 2025: বরুণ-হর্ষিতদের ফোনের ওয়ালপেপারে রয়েছে কীসের ছবি? ভক্তদের সঙ্গে শেয়ার করলেন নাইট তারকারা
প্রথম ম্যাচে আরসিবির বিরুদ্ধে পরাজয় দিয়ে আইপিএল অভিযান শুরু করেছে কেকেআর। এরপর দুটি অ্যাওয়ে ম্যাচ আছে নাইটদের। আগামী বুধবার তারা খেলতে নামবে গুয়াহাটিতে রাজস্থান রয়্যালস দলের বিরুদ্ধে। সেখান থেকে মুম্বই যাবে কেকেআর দল মুম্বই ইন্ডিয়ান্স দলের বিরুদ্ধে খেলতে। কলকাতা থেকে গুয়াহাটির যাত্রাপথ কেমন ছিল নাইটদের? বিমানে কী করেলন কেকেআর ক্রিকেটাররা? তুলে ধরা হল এই প্রতিবেদনে
ঘরের মাঠে প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচেই জয়ের ছন্দে ফিরতে মরিয়া নাইটরা। ফলে প্রথম ম্য়াচে ধরাশায়ী হলেও চনমনে নাইট শিবির। সোমবার কেকেআর দলের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে সেখানে কলকাতা থেকে গুয়াহাটি যাত্রার গোটা পথটি সংক্ষেপে তুলে ধরা হয়েছে। দলের মধ্যে কোন চাপ আপাতত নেই। প্রথম ম্যাচ হারের পরেও হাসিখুশি মেজাজেই দেখা গেল হর্ষিত রানা, বরুন চক্রবর্তীদের। বিমানের মধ্যে হাসিমুখেই ধরা দিলেন কেকেআর দলে ক্রিকেটাররা।

একই সঙ্গে নাইট ক্রিকেটাররা তাদের ভক্তের সঙ্গে শেয়ার করলেন তাদের ফোনের ওয়ালপেপারের ছবি। হর্ষিত রানাকে যখন দেখাতে বলা হয় তাঁর ফোনের ওয়ালপেপার ছবি তখন তিনি দেখান চ্যাম্পিয়ন ট্রফি কাপ হাতে নিয়ে তাঁর ছবিটা ওয়ালপেপার-এ রয়েছে। একই সঙ্গে তিনি বলেন, দলের মহল অত্যন্ত ভালো। এরপর বরুণ চক্রবর্তী ফোনের ওয়ালপেপারেও দেখা গেল চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় দলেরই ছবি রয়েছে।
দলের আরও একজন একজন ক্রিকেটার অঙ্গকৃষ রঘুবংশী জানিয়েছেন, প্রথম ম্যাচে হারতে হলেও দ্বিতীয় ম্যাচে ফোকাস করছেন আশা করছি। এই ম্যাচে আমরা জয়ে ফিরব। গুয়াহাটিতে কিন্তু ঘরের মাঠে খেলার মতই সমর্থন পাবে কেকেআর কারণ অসমেও প্রচুর বাঙালি বসবাস করেন। তারা কলকাতাকেই সমর্থন করবেন এই ম্যাচে। গত বছর দেখা গিয়েছিল কেকেআরের ম্যাচ দেখতে গুয়াহাটিতে প্রচুর সংখ্যক দর্শক এসেছিলেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বৃষ্টির জন্য ম্য়াচটিই হয়নি। আশা করা যাচ্ছে এবার ম্যাচ হবে।
Enroute to Guwahati dripped in @SIX5SIXSport gear 💜
— KolkataKnightRiders (@KKRiders) March 24, 2025
Our official travel merch is LIVE now! pic.twitter.com/ZcrTQIgxLB
গুয়াহাটিতে হোটেলে পৌঁছানোর পরে কেকেআর দলকে বিহু নাচের মধ্য দিয়ে স্বাগত জানানো হয়, অসমের বিশেষ উত্তরীয় দেওয়া হয় কেকেআর ক্রিকেটারদের । ম্যাচের আগে দুইদিন অনুশীলন করেই খেলতে নামবে কেকেআর।
এই ম্যাচ কেকেআরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ প্রথম ম্যাচে জয় আসেনি, তবে রাজস্থান রয্যালসও প্রথম ম্যাচে হেরে গিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ দলের বিরুদ্ধে। ফলে দুই দলই জয়ে ফিরতে মরিয়া থাকবে। অন্য অন্যদিকে রাজস্থান রয়্যালস দলের ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়ান পরাগ আবার অসমের বাসিন্দা ফলে ঘরের মাঠে তাঁর প্রতি ও সমর্থন থাকবে।












Click it and Unblock the Notifications