IPL 2025, RR vs KKR Turning Point: জয়ের সরণিতে কেকেআর, কলকাতা-রাজস্থান দ্বৈরথে টার্নিং পয়েন্টে নজর

IPL 2025, RR vs KKR Turning Point: হোম ম্যাচে হারলেও প্রথম অ্যাওয়ে ম্যাচে জয় ছিনিয়ে নিল কলকাতা নাইট রাইডার্স। ১৫২ রানের টার্গেট মোটেই বড় কিছু ছিল না।

যে রাজস্থান রয়্যালস সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ২৪২ তুলেছিল, তাদের ১৫১ রানে বেঁধে ফেলার কৃতিত্ব নাইট বোলারদের। বিশেষ করে বরুণ চক্রবর্তীর স্পেল ও অজিঙ্ক রাহানের অধিনায়কত্বেই বাজিমাত কেকেআরের।

IPL 2025 RR vs KKR Turning Point

রাহানে এদিন বোলিং শুরু করান স্পেনসার জনসন ও বৈভব অরোরাকে দিয়ে। পাওয়ারপ্লের ৬ ওভারে স্পিনারদের আনেননি। বৈভব ছন্দে থাকলেও জনসনকে সহজেই খেলছিলেন রাজস্থান রয়্যালসের ব্যাটাররা।

চতুর্থ ওভারের পঞ্চম বলে সঞ্জু স্যামসনকে ফেরান বৈভব অরোরা। এর পরের ওভারেই হর্ষিত রানাকে আক্রমণে আনেন রাহানে। বৈভবকে দিয়ে টানা তিন ওভার করিয়ে নেন তিনি। ষষ্ঠ ওভারে হর্ষিত ১৩ রান দেওয়ার পর পুরোপুরি স্পিন-আক্রমণে চলে যান রাহানে।

মঈন আলি ও বরুণ চক্রবর্তীকে দিয়ে দুই প্রান্ত থেকে বোলিং করাতে থাকেন নাইট অধিনায়ক। অষ্টম ওভারের তৃতীয় বলে বরুণের বলে ছক্কা মারেন রিয়ান পরাগ। এরপরের বলটি ডট। তারপরই ঘণ্টায় ১১৩ কিলোমিটারের ডেলিভারি অবাক করে দেয় বরুণকে। বড় শট খেলতে গেলেও নিয়ন্ত্রণ রাখতে পারেননি।

বল অনেকটাই উঁচুতে উঠে গিয়েছিল। বুদ্ধি কাজে লাগিয়ে হেলমেট খুলে ফেলে বল তালুবন্দি করেন উইকেটকিপার কুইন্টন ডি কক। মঈন পরের ওভারে ফেরান যশস্বী জয়সওয়ালকে। দশম ওভারে বরুণের শিকার ওয়ানিন্দু হাসারঙ্গা।

১১তম ওভারে মঈনের বলে আউট হন নীতীশ রানা। মঈন যেহেতু দারুণ ছন্দে ছিলেন, ফলে তাঁকে দিয়ে টানা আক্রমণ চালিয়ে যান রাহানে। তিনি যেভাবে বোলিং পরিবর্তন করলেন তাতে থিতু হতে পারছিলেন না রাজস্থানের ব্যাটাররা।

বরুণ চক্রবর্তী ১৬তম ওভারে গিয়ে দেন ২ রান। কেকেআরের চার বোলার ২ উইকেট পেলেও বরুণ ৪ ওভারে দেন মাত্র ১৭ রান। বরুণ বলেন, উইকেট আমার বোলিংয়ের পক্ষে উপযুক্ত ছিল। বল খুব ঘুরছিল না। ফলে লেংথে মনোনিবেশ করেছিলাম।

বরুণই জানান, সুনীল অসুস্থ জানতে পেরে খুব অল্প সময়ের মধ্যেই মঈন আলিকে খেলানোর সিদ্ধান্ত নেয় কেকেআর। রাজস্থান রয়্যালস অধিনায়ককে আউট করার প্রসঙ্গে বরুণ বলেন, রিয়ান ছন্দে ছিলেন। আমার বলে ছয়ও মেরেছিলেন। তাই ফুলার ডেলিভারি করি।

রাজস্থান রয়্যালসকে কখনোই এই ম্যাচে বিপজ্জনক মনে হয়নি। যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগরা বাজে শট খেলে নিজেদের উইকেট ছুড়ে দিয়ে এলেন। ধ্রুব জুরেল, নীতীশ রানার আগে রিয়ান পরাগ, এমনকী ওয়ানিন্দু হাসারঙ্গাকে নামানোর সিদ্ধান্তও অবাক করেছে বিশেষজ্ঞদের। নিট ফল ফের ভরাডুবি রাজস্থান রয়্যালসের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+