IPL 2025 Turning Point: স্টার্কের স্মরণীয় স্পেল গড়ল দিল্লির জয়ের ভিত, প্রশংসিত অক্ষরের ক্যাপ্টেন্সি
IPL 2025, DC vs SRH Turning Point: আইপিএলে টানা দ্বিতীয় জয়ের সৌজন্যে পয়েন্ট তালিকার দুইয়ে পৌঁছে গেল দিল্লি ক্যাপিটালস। আজ ৪ ওভার বাকি থাকতে ক্যাপিটালস জিতল ৭ উইকেটে।
ম্যাচের টার্নিং পয়েন্ট সানরাইজার্স হায়দরাবাদের শক্তিশালী ব্যাটিং লাইন আপের প্রথম ৬ ওভারেই চার উইকেট খোয়ানো। আর সুনির্দিষ্ট করে বললে মিচেল স্টার্কের প্রথম স্পেল।

চলতি আইপিএল সানরাইজার্স হায়দরাবাদই প্রথম দল যারা টস জিতে ব্যাটিং নিল। আবার তারকাখচিত, বিধ্বংসী ব্যাটারদের নিয়ে গঠিত অরেঞ্জ আর্মিই এবারের আইপিএলে প্রথম দল হিসেবে অল-আউট হলো। খেলতে পারল না পুরো ২০ ওভারও।
মিচেল স্টার্ক প্রথম ওভারটি করেছিলেন। এই ওভারের পঞ্চম বলে রান আউট হন অভিষেক শর্মা। নিজের দ্বিতীয় ওভারটি করতে গিয়ে আরও দুটি উইকেট তুলে নেন স্টার্ক। ঈশান কিষাণকে ফেরান এই ওভারের প্রথম বলে। তারপর এই ওভারের তৃতীয় বলে স্টার্কের শিকার নীতীশ কুমার রেড্ডি।
ডেথ ওভার করানোর জন্য স্টার্কের বাকি ২ ওভার হাতে রাখেননি দিল্লি ক্যাপিটালস অধিনায়ক অক্ষর প্যাটেল। তিনি টানা তৃতীয় ওভার করতে ডাকেন স্টার্ককেই। আজ ম্যাচ ছিল বিকেল সাড়ে তিনটে থেকে। রোদ, গরম ভালো ছিল। তা সত্ত্বেও ছন্দে থাকা স্টার্ককে দিয়ে টানা তিন ওভার করানোয় প্রশংসিত হচ্ছে অক্ষরের ক্যাপ্টেন্সি।
𝙀𝙫𝙚𝙣 𝙎𝙩𝙖𝙧𝙘 𝙒𝙖𝙨 𝙎𝙪𝙧𝙥𝙧𝙞𝙨𝙚𝙙! 😳
— Star Sports (@StarSportsIndia) March 30, 2025
Those were too many free runs, and the ball swung excessively when it wasn't required! 🫣
Watch the LIVE action on JioHotstar ➡ https://t.co/VU1zRx9cWp #IPLonJioStar 👉 #SRHvDC | LIVE NOW on Star Sports 2 & Star Sports 2… pic.twitter.com/pWrNSOVoTU
অক্ষরের এই সিদ্ধান্ত ফলপ্রসূ হলো। ৮ ইনিংসে এই নিয়ে ৬ বার ট্রাভিস হেডকে আউট করলেন স্টার্ক। আইপিএলে এই নিয়ে দ্বিতীয়বার। সানরাইজার্স হায়দরাবাদের ইনিংসের পঞ্চম তথা স্টার্কের তৃতীয় ওভারের প্রথম বলেই কট বিহাইন্ড হন হেড। ৪.১ ওভারে স্কোর দাঁড়ায় চার উইকেটে ৩৭।
এরপর হেইনরিখ ক্লাসেন ও অনিকেত ভার্মা ৭৭ রানের পার্টনারশিপ গড়লেও তা যথেষ্ট ছিল না বড় রান তোলার ক্ষেত্রে। এরপর নিজের চতুর্থ ওভারটি করতে গিয়েও দুটি উইকেট তুলে নেন স্টার্ক। ফলে ১৬৩ রানে গুটিয়ে যায় সানরাইজার্স।












Click it and Unblock the Notifications