IPL 2025, SRH vs LSG Turning Point: শার্দুলের ধাক্কার সঙ্গে পুরাণের ব্যাটে ঝড়, হায়দরাবাদ অস্তমিত লখনউয়ের কাছে
IPL 2025, SRH vs LSG Turning Point: চলতি আইপিএলে প্রথম জয় ছিনিয়ে নিল লখনউ সুপার জায়ান্টস। আজ হায়দরাবাদকে হারাল শক্তিশালী সানরাইজার্স হায়দরাবাদকে।
ম্যাচের টার্নিং পয়েন্ট মূলত দুটি। শার্দুল ঠাকুরের এদিনও বোলিংয়ে দারুণভাবে শুরু করা। এরপর সানরাইজার্সের দেওয়া চ্যালেঞ্জিং টার্গেট লখনউয়ের কাছে সহজ হলো নিকোলাস পুরাণের ঝোড়ো ব্য়াটিংয়ের সৌজন্যে।

শার্দুল ঠাকুরকে এবারের আইপিএলের নিলামে নেয়নি কোনও দল। মহসীন খান আইপিএল থেকে ছিটকে যাওয়ায় শার্দুলকে নেয় লখনউ সুপার জায়ান্টস। দিল্লি ক্যাপিটালস ম্যাচে বল হাতে প্রথম ওভারেই তিনি তুলে নিয়েছিলেন জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক ও অভিষেক পোড়েলের উইকেট।
আজ উপ্পলে লখনউ টস জিতে ফিল্ডিং নেয়। তৃতীয় ওভারে নিজের দ্বিতীয় ওভারটি করতে গিয়ে প্রথম দুই বলেই দুটি উইকেট তুলে নেন শার্দুল। প্রথমে অভিষেক শর্মা (৬ বলে ৬) শার্দুলের শিকার হন। এর পরের বলেই গোল্ডেন ডাক সঙ্গী করে সাজঘরে ফেরেন ঈশান কিষাণ।
এরপর ডেথ ওভারে আরও দুটি উইকেট পান শার্দুল। বিপজ্জনক অভিনব মনোহর (৬ বলে ২)-কে শার্দুল আউট করেন ১৭তম ওভারের দ্বিতীয় বলে। ১৯তম ওভারের তৃতীয় বলে মহম্মদ শামিকে (৩ বলে ১) প্যাভিলিয়নে পাঠান শার্দুল। তাঁর বোলিং ফিগার ৪ ওভারে ৩৪ রানের বিনিময়ে চার উইকেট।
সানরাইজার্স হায়দরাবাদের শক্তিশালী ব্যাটিং লাইন আপ দেখে বলা হচ্ছিল এবার বুঝি তারা তিনশো পার করবে। সেখানে হায়দরাবাদের হোম গ্রাউন্ডে ব্যাটিং সহায়ক উইকেটে সানরাইজার্সকে ১৯০ রানে আটকে দেওয়া প্রশংসনীয়।
তবে ১৯১ রানের টার্গেট নেহাত কম নয়। দ্বিতীয় ওভারে এইডেন মার্করাম যখন আউট হন তখন স্কোর ১.৩ ওভারে ১ উইকেটে ৪। সেখান থেকে ১১৬ রানের পার্টনারশিপ গড়ে লখনউয়ের দিকে ম্যাচের পাল্লা ঝোঁকান নিকোলাস পুরাণ ও মিচেল মার্শ।
নিকোলাস পুরাণ ৬টি করে চার ও ছয় মেরে ২৬ বলে ৭০ রান করেন। ১৮ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। মার্শ-পুরাণ জুটি তো বটেই, ম্যাচের টার্নিং পয়েন্ট নিশ্চিতভাবেই পুরাণের বিধ্বংসী ইনিংস।
পাওয়ারপ্লেতে সানরাইজার্স তোলে ২ উইকেটে ৬২। প্রথম ৬ ওভারে লখনউ সুপার জায়ান্টসের সংগ্রহ ১ উইকেটে ৭৭। মাঝের ওভারেও ব্যাটিংয়ে অনেকটাই এগিয়ে থাকে লখনউ। ৭ থেকে ১৫ ওভারে হায়দরাবাদ যেখানে তোলে ৩ উইকেটে ৮১, সেখানে লখনউ ৪ উইকেটে ৯৯।












Click it and Unblock the Notifications