IPL 2025 Turning Point: বেঙ্কটেশ-রিঙ্কুর ব্যাটে ডেথ ওভারে ঝড়, বৈভবের আগুনে স্পেল ইডেনে জেতাল কেকেআরকে
IPL 2025 Turning Point: আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে পারস্পরিক দ্বৈরথের রেকর্ড উন্নত করল কলকাতা নাইট রাইডার্স। ইডেনে অজিঙ্ক রাহানেরা ফিরলেন জয়ের সরণিতে।
ইডেন আজ ভরেনি। রাত ৯টা নাগাদ অবধি দর্শক-সংখ্যা ছিল ৩৪ হাজার। কেকেআরের জয়ে টার্নিং পয়েন্ট ডেথ ওভারের ব্যাটিং, সেই সঙ্গে পাওয়ারপ্লেতে দুরন্ত বোলিং।

কলকাতা নাইট রাইডার্স যে ২০০ রান তুলতে পারবে সেটা প্রথমে ভাবাই যায়নি। পাওয়ারপ্লের প্রথম ৬ ওভারে কেকেআর তুলেছিল ২ উইকেটে ৫৩। মাঝের ওভার, অর্থাৎ ৭ থেকে ১৫ ওভারের মধ্যে আরও ২ উইকেট খুইয়ে ৬৯ রান। শেষ ওভারে পড়ল ২টি উইকেট। ডেথ ওভারে কেকেআর তোলে ২ উইকেটে ৭৮।
বেঙ্কটেশ আইয়ার ও রিঙ্কু সিংয়ের ঝোড়ো ব্যাটিংয়ের ফলেই ৬ উইকেটে ২০০ রান তুলে সানরাইজার্স হায়দরাবাদের উপর মনস্তাত্ত্বিক চাপ বাড়ায় কেকেআর। এরপর শুরু থেকেই দুরন্ত বোলিং করতে থাকেন নাইট বোলাররা। যার ফলে প্রথম ৬ ওভারে ৩ উইকেট হারায় সানরাইজার্স হায়দরাবাদ।
আগ্রাসী ঘরানায় আস্থা রাখলেও চলতি আইপিএলে সানরাইজার্সের হারের হ্যাটট্রিক সম্পন্ন হলো আজ ইডেনে। এরপরই সানরাইজার্স রণকৌশল বদলাবে কিনা তা নিয়ে চর্চা চলতেই পারে। কেকেআরের ইমপ্যাক্ট সাব বৈভব অরোরা প্রথম ওভারের দ্বিতীয় বলেই আঘাত হানলেন।
1st ball ➡ FOUR! 😮💨
— Star Sports (@StarSportsIndia) April 3, 2025
2nd ball ➡ CAUGHT! 👊🏻#KKR gets the perfect start as #VaibhavArora strikes early to dismiss the dangerous #TravisHead! 🔥💜
Watch LIVE action ➡ https://t.co/2YmeiCdBz9#IPLonJioStar 👉🏻 #KKRvSRH | LIVE NOW on Star Sports 1, Star Sports 1 Hindi &… pic.twitter.com/xwhaGDVmuv
সানরাইজার্সের ইমপ্যাক্ট সাব ট্রাভিস হেড প্রথম বলেই চার মারেন। তার পরের বলেই হেড ক্যাচ দিলেন হর্ষিত রানার হাতে। ২ বলে ৪ রান করে সাজঘরে ফেরেন হেড। দ্বিতীয় ওভারের শেষ বলে অভিষেক শর্মাকে আউট করেন হর্ষিত। অভিষেক মারমুখী হবেন জেনে বলের গতির তারতম্যেই বাজিমাত। ৬ বলে ২ রানের বেশি করতে পারেননি অভিষেক।
এর পরের বলেই ঈশান কিষাণ আউট। ফলে ৯ রানেই দুটি উইকেট হারায় সানরাইজার্স। বৈভব অরোরার দ্বিতীয় ওভারের প্রথম বলে কিষাণ ফেরেন ৫ বলে ২ রান করে। এই ওভারে আরেকটি উইকেটও পড়তে পারতো। সেক্ষেত্রে সানরাইজার্সের স্কোর হতো ৪ উইকেটে ৯। কামিন্দু মেন্ডিসের ক্যাচ ফেলেন আন্দ্রে রাসেল।
পাওয়ারপ্লে-র পারফরম্যান্স চাপ বাড়াতে থাকে সানরাইজার্সের। বাড়তে থাকে আস্কিং রেট। সপ্তম ওভারের চতুর্থ বলে প্যাভিলিয়নে ফেরেন নীতীশ কুমার রেড্ডি। তিনি ২টি চার ও ১টি ছয়ের সাহায্যে ১৫ বলে ১৯ রান করে আউট হন। ৪৪ রানে ৪ উইকেট হারায় সানরাইজার্স। প্রথম চার ব্যাটারের ব্যর্থতাই ম্যাচ থেকে ছিটকে দেয় সানরাইজার্সকে।












Click it and Unblock the Notifications