IPL 2025: জুটিতে লুটি, আইপিএলের ইতিহাসে সেরা পার্টনারশিপ কোনগুলি? দেখুন তালিকা
আইপিএল মানেই রানের বন্যা। বিশ্বসেরা এই টি২০ লিগে চার-ছক্কার জোয়ার আসে প্রতিটি ম্যাচেই। টি২০ ক্রিকেটে ব্যাটারদের দাপটই বেশি থাকে। ব্যতিক্রম নয় আইপিএলও। এই টুর্নামেন্টের ১৭ বছরের ইতিহাসে ক্রিস গেইল, বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্সরা এখন কিছু ইনিংস খেলেছেন যা চিরস্মরণীয় হয়ে আছে। কথায় আছে জুটিতে লুটি। আইপিএলে জুটিতে রান করার নজির কম নেই। এই প্রতিবেদনে তুলে ধরা হল আইপিএলের ইতিহাসে সেরা কিছু পার্টনারশিপ।
২০১৬ সালে আইপিএলে সেরা ছন্দে ছিলেন বিরাট কোহলি। সেই বছর গোটা টুর্নামেন্টে ব্যাট হাতে ৯৭৩ রান করেছিলেন কোহলি। একইসঙ্গে এবি ডিভিলিয়ার্সের সঙ্গে জুটিতে গুজারত লায়ান্সে বিরুদ্ধে ম্যাচে ২২৯ রান তুলেছিলেন। বিরাট এবং এবি-র এই পার্টনারশিপই আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের পার্টনারশিপ।

বিরাট এবং এবি-র আরও একটি পার্টনারশিপ অমর হয়ে আছে। ২০১৫ সালে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২১৫ রান জুটিতে তুলেছিলেন এই দুই ব্যাটার। ২০২২ সালে লখনউ দলের কেএল রাহুল এবং কুইন্টন ডি কক কেকেআরের বিরুদ্ধে অপরাজিত ২১০ রানের পার্টনারশিপ তৈরি করেছিলেন।
২০২৪ সালে শুভমান গিল ও বি সাই সুদর্শন সিএসকে দলের বিরুদ্ধে ২১০ রানের পার্টনারশিপ তৈরি করেন। ২০১১ সালে শন মার্শ এবং অ্যাডাম গিলক্রিস্ট আরসিবির বিরুদ্ধে পাঞ্জাব দলের হয়ে ২০৬ রানের পার্টনারশিপ তৈরি করেন। ২০১২ সালের বিরাট কোহলি ও ক্রিস গেইল দিল্লির বিরুদ্ধে অপরাজিত ২০৪ রানের পার্টনারশিপ তৈরি করেন। ২০১২ সালে ডেভিড ওয়ার্নার ও নমন ওঝা হায়দরাবাদের বিরুদ্ধে দিল্লির হয়ে অপরাজিত ১৮৯ রানের পার্টনারশিপ তৈরি করেন।
২০১৯ সালে ওয়ার্নার ও বেয়ারস্টো হায়দরাবাদের হয়ে আরসিবির বিরুদ্ধে ১৮৫ রান করেন। ২০১৭ সালে ক্রিস লিন ও গৌতম গম্ভীর গুজরাত লায়ান্সের বিরুদ্ধে রাজকোটে অপরাজিত ১৮৪ রানের পার্টনারশিপ তৈরি করেন। ২০২০ সালে পাঞ্জাবের হয়ে রাজস্থান রয়্যালস দলের বিরুদ্ধে শারজাতে ১৮৩ রানের পার্টনারশিপ তৈরি করেন।
এর পাশাপাশি আরও অনেক পার্টনারশিপ আছে আইপিএলের ইতিহাসে, সেগুলি নজির সৃষ্টি করেছে।












Click it and Unblock the Notifications