IPL 2025: নারিন-রাসেলের সঙ্গে ফোকাসে থাকবেন কেকেআরের কোন বিদেশিরা? দেখুন তালিকা
চ্যাম্পিয়ন্স ট্রফির পর এবার মিশন আইপিএল। বুধবার থেকেই আইপিএলের প্রস্তুতি শুরু করবে নাইট ব্রিগেড। বরাবরই কেকেআর তারকা নয় প্রতিভার জোর দেয়। ২০২৫ সালের আইপিএলের আগে নিলামেও অনেক অঙ্ক কষেই দল গুছিয়ে নিয়েছে কেকেআর। ভারতীয় ক্রিকেটারদের পাশাপাশি কোন কোন বিদেশি ক্রিকেটার এবার কেকেআর দলে মূল ফোকাসে, তুলে ধরা হল এই প্রতিবেদনে।
কেকেআর এবার দলে নিয়েছে প্রোটিয়া উইকেটরক্ষক ব্যাটার কুইন্টন ডি কককে। এর আগের মরশুমে লখনউ দলের সদস্য ছিলেন। মূলত ওপেনিং ব্যাটার ডি কক শুরুই ধামাকাদার ব্যাটিং করতে সিদ্ধহস্ত। এখনও পর্যন্ত ১০৭ ম্যাচ খেলে ৩১৫৭ রান করেছেন ডি কক। দুটি শতরানও করেছেন ডি কক। ২০২৪ সালের আইপিএলে ১১ ম্যাচে ২৫০ রান করেছেন ডি কক।

কেকেআরের সঙ্গে ক্যারিবিয়ান যোগ বরাবরই শক্তিশালী। রাসেল-নারিনরা কেকেআর দলের স্থায়ী সদস্য। এবার রোভম্যান পাওয়েলকে নিয়েছে কেকেআর। এখনও পর্যন্ত আইপিএলে ২৬টি ম্য়াচে ৩৬০ রান করেছেন। পাশাপাশি ২০২৩ সালে একটি উইকেটও নিয়েছেন ক্যারিবিয়ান এই ক্রিকেটার। দেশের হয়ে ৯টি টি২০ এবং ৫১টি একদিনের ম্যাচ খেলেছেন।
দলে আছেন বরুণ, নারিনের মতো স্পিনার, তার উপর কেকেআর দলে নিয়েছে মঈন আলিকে। ইংল্যান্ডের এই ক্রিকেটার আসায় কেকেআর দলের স্পিন বিভাগের শক্তি আরও বৃদ্ধি পেয়েছে। মঈন আলি ৬৭ ম্যাচে ৩৫ উইকেট নিয়েছেন। ৬৭ ম্যাচে করেছেন ৯৩ রান। দেশের হয়ে ১৩৮টি একদিনের ম্য়াচ ও ৯২টি টি২০ ম্যাচ খেলেছেন।
কেকেআরের ১ নম্বর অল রাউন্ডার আন্দ্রে রাসেল। তিনি পাওয়ার হিটার আবার বল হাতেও সমান কার্যকরীভূমিকা নেন। ১২৬ ম্যাচে ২৪৮৪ রান করেছেন। আবার ১১৫ উইকেট নিয়েছেন। ফলে রাসেলের পারফরম্যান্স বলে দিচ্ছে তিনি কতটা সফল। এবারও নাইটদের অন্যতম ভরসা রাসেল। কেকেআর তাঁকে নিলামে তোলেনি তার আগেই রিটেন করে নিয়েছে।
কেকেআর দলের বর্ষীয়ান সদস্য সুনীল নারিন। কেকেআরের হয়ে তিনটি আইপিএল ট্রফি জিতেছেন। কেকেআর টিম ম্যানেজমেন্ট তাঁকে সব সময়ই রিটেন করেছেন, ব্যতিক্রম হয়নি ২০২৫ সালের আইপিএলের আগেও। শুধু রহস্য বোলিং নয় একইসঙ্গে ওপেন করতে নেমে মাঝে মধ্যেই ধামাকাদার ব্যাটিং করেন। ২০২৪ সালে ওপেনে ধারাবাহিক সাফল্য পেয়েছেন। আইপিএলের ইতিহাসে ১৭৬ রান করে ১৫৩৪ রান করেছেন আবার ১৮০ উইকেট নিয়েছেন।
আনরিখ নরখিয়াকে এবার কেকেআর দলে নিয়েছে। প্রোটিয়া এই পেসার পেস বিভাগের শক্তি বৃদ্ধি করেছেন। ২০২০ সাল থেকে আইপিএল খেলছেন। ৪৬ ম্যাচে ৬০ উইকেট পেয়েছেন।












Click it and Unblock the Notifications