IPL 2025: নিলামে শুরুতেই ব্রিটিশ তারকাকে নিল চেন্নাই, দলে অলরাউন্ডারদের সংখ্যা বাড়াচ্ছে সিএসকে
আইপিএলের দ্বিতীয় দিনের শুরু থেকেই জমজমাট আইপিএলের নিলাম। নিলামে সেরা ক্রিকেটারদের দলে নেওয়াই থাকে ফ্র্যাঞ্চাইগুলির লক্ষ্য। কিন্তু সিএসকে দলের রণকৌশল প্রথম থেকেই অন্য ধরনের কারণ তাঁরা মহাতারকাদের জন্য খুব বেশি বিড করছে না, নিলামের মঞ্চে ধোনিদের দলের লক্ষ্য আরও বেশি করে অল রাউন্ডার দলে নেওয়া।
টি২০ ক্রিকেটে বরাবরই কার্যকরী ভূমিকা নেন অল রাউন্ডাররা। যে দলে যত বেশি অলরাউন্ডার থাকে সেই দলের ভালো পারফরম্যান্সের সম্ভবনা আরও উজ্জ্বল হয়। রবীন্দ্র জাদেজাকে আগেই রিটেন করে রেখেছিল সিএসকে দল। প্রথম দিনের নিলামে আর অশ্বিন, রাচিন রবীন্দ্র, বিজয় শঙ্কর, শিবম দুবেদের দলে নিয়েছিল চেন্নইা। দ্বিতীয় দিনে আরও এক বিদেশি অল রাউন্ডারকে নিয়ে নিলেন কাশী বিশ্বনাথনরা।

দ্বিতীয় দিনের শুরুতেই নাম উঠে বিদেশি অল রাউন্ডার সাম কারানের। তঁার বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। লখনউ দল বিদেশি তারকার জন্য দর করে। কিন্তু খুব বেশি দূর এগোতে পারেনি লখনউ। ফলে নিলামে সামের দাম স্থির হয় ২.৪০ কোটি টাকা। তাঁর জন্য আরটিএম ব্যবহার না করার সিদ্ধান্ত নেয় পাঞ্জাব। ফলে সিএসকে দল পেয়ে যায় ইংল্যান্ডের তারকা অল রাউন্ডারকে। এখনও পর্যন্ত ছয় অল রাউন্ডারকে দলে নিল সিএসকে। ফলে রাউন্ডারদের সংখ্যা বাড়াচ্ছে সিএসকে।
সাাম কারানের বেতন অনেকটা কমে গেল, কারণ এর আগে ১৮ কোটি দাম পেয়েছিলেন, এবার মাত্র ২.৪০ কোটি। তবু চেন্নাই দলে ফিরতে পেরে নিজের খুশি গোপন করেননি সাম। ভিডিও বার্তায় বলেছেন, আবার সিএসকে দলে ফিরতে পেরে খুব ভালো লাগছে।
সিএসকে দল শুরু থেকেই অঙ্ক কষে দল গঠন করার দিকে নজর দিচ্ছে, তার ইতিমধ্যে ফিরিয়ে ফেলেছে রাচিন রবীন্দ্র এবং ডেভন কনওয়েকে। আইপিএল নিলামের প্রথম দিনেই ভূমিপুত্র অশ্বিনকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। রাজস্থান রয়্যালস দল ভারতীয় দলের স্পিনারকে রিটেন করেনি। ৯.৭৫ কোটিতে দলে নিয়েছে অশ্বিনকে।
চেষ্টা করেও তুষারকে ধরে রাখতে ব্যর্থ হল সিএসকে। তুষার দেশপাণ্ডে গত দুই মরশুম ছিলেন চেন্নাই দলের নিয়মিত সদস্য। কিন্তু এবার তাঁর জন্য অনেক দর কষাকষি করেও দলে রাখতে পারল না। ২কোটি টাকা ছিল তুষারের বেস প্রাইস। কিন্তু গুজরাত দল ৬.৫০ কোটিতে দলে নিয়ে নিল তুষারকে। ফলে ধোনি প্রিয় একজন ক্রিকেটারকে এবার দলে পাবেন না।












Click it and Unblock the Notifications