IPL 2025: কোন অঙ্কে ১৪ কোটিতে দলে পাওয়া গেল রাহুলকে? নিলামে নজর কাড়লেন দিল্লি ফ্র্যাঞ্চাইজির কর্তা

প্রথম দিনেই জমজমাট ছিল আইপিএলের মেগা নিলাম। ঋষভ পন্থ-শ্রেয়স আইয়াররা রেকর্ড তৈরি করেছেন টাকার অঙ্কে। নিলামের টেবিলে একের পর এক ক্রিকেটার নজির সৃষ্টি করলেন, কিন্তু রবিবাসরীয় নিলামে আরও একজন নজর কাড়লেন, তিনি কোনও ক্রিকেটার বা বোর্ড কর্তা নন, দিল্লি ক্যাপিটালসের সহ-মালিক কিরণ কুমার গ্র্যান্ডি।

আইপিএলের ১০ দলের প্রতিনিধিরা নিলামে অংশ নিয়েছিলেন, সব দলেই একজন ছিলেন যিনি লিড করছিলেন, কিন্তু সবাইকে ছাপিয়ে গেলেন দিল্লি ক্যাপিটালসের সহ-মালিক কিরণ কুমার গ্র্যান্ডি। তিনি ছিলেন দিল্লি দলের মূল মাস্টার মাইন্ড, তাঁর রণকৌশলে অন্য দলগুলির যেমন বিরাট অঙ্ক খরচ হল তেমনই দিল্লি কেএল রাহুলকে অল্প দামেই পেয়ে গেল।

গ্র্যান্ডি শ্রেয়সের দর এতটাই বাড়িয়ে দেন যে, পঞ্জাব কিংসের শেষ পর্যন্ত শ্রেয়সকে ২৬.৭৫ কোটি টাকায় কিনতে বাধ্য হন। অযে ডিসি সহ-মালিক শুধুমাত্র কেএল রাহুলকে চেয়েছিলেন। আর, সেটা অনেক কম মাত্র ১৪ কোটি টাকায় নেওয়ার জন্যই পন্থ আর শ্রেয়সের রেকর্ড দাম বাড়িয়ে দেন।

সোশ্যাল মিডিয়ায় দিল্লি দলের এই কর্তাকে নিয়ে শুরু হয়েছে মিমের বন্যা। কারণ যখনই কোনও নামী ক্রিকেটার নিলামে উঠেছেন তাঁর জন্য বিড করতে শুরু করেছে দিল্লি। হয়ত সেই ক্রিকেটারকে নেওয়ার কোনও পরিকল্পনাই ছিল না দিল্লি দলের। কিন্তু তা সত্বেও অন্য দলের টাকা খরচ করার জন্য এই রণকৌশল নেয় দিল্লি দল।

কে এই কিরণ কুমার গ্র্যান্ডি? আইপিএলে তিনি দিল্লি ক্যাপিটালসের চেয়ারম্যান এবং সহ-মালিক জিএম রাওয়ের পুত্র হলেন এই কিরণ কুমার। কর্পোরেট দুনিয়ায় অত্যন্ত অভিজ্ঞ ব্যাক্তি তিনি। ১৯৯৯ জিএমআর গ্রুপের বোর্ডের অংশ। বতর্মানে এই সংস্থার ক্রীড়া বিভাগকেও তিনিই দেখভাল করছেন।


দিল্লি দলের নিলাম টেবলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো ব্যাক্তি উপস্থিত থাকলেও সবাইকে ছাপিয়ে নজর কারলেন সেই কিরণ কুমার। তিনিই দিল্লি দলের হয়ে নিলামকে পরিচালনা করলেন। আইপিএলের প্রথম দিনে নিলামে মিচেল স্টার্ক,কেএল রাহুল, জেক ফ্রেজার, হ্যারি ব্রুক টি নটরাজন, করুন করুন নায়ার, সমীর রিজভী,আশুতো শর্মা মোহিত শর্মাকে দলে নিয়েছে দিল্লি দল. তবে যেভাবে রাহুলকে মাত্র ১৪ কোটিতে দলে নিল দিল্লি তার নেপথ্যে রয়েছে কিরণ কুমারের মস্তিষ্ক।

সব মিলিয়ে ক্রমশ শক্তিশালী দল গঠন করছে দিল্লি, এবার দিল্লি দলের কোচিং স্টাফদের মধ্যে বিরাট রদবদল হয়েছে। পরিবর্তন হয়েছে ম্যানেজমেন্টেও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+