IPL 2025: ধোনি-রোহিতদের ম্যাচের টিকিটের দাম ১ লক্ষ! আইপিএলের বোধনের আগেই শুরু কালোবাজারি
আইপিএলের জন্য প্রতীক্ষার প্রহর গোনা শুরু হয়ে গিয়েছে। আগামী ২২ মার্চ আইপিএলের সূচনা হবে। দ্বিতীয় দিনেই ২৩ মার্চ এমএ চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের ম্যাচ খেলতে নামছে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। সিএসকের পক্ষ থেকে এখনও হোম গ্রাউন্ডের ম্যাচগুলির টিকিট বিক্রি শুরু হয়নি। কিন্তু কার আগেই শুরু হয়ে গিয়েছে কালোবাজারি।
সরকারিভাবে এখনও টিকিট বিক্রি শুরু না হলেও কালোবাজারে চেন্নাই-মুম্বই ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। এমনকি ম্যাচের টিকিটের দাম উঠেছে প্রায় ১ লাখের কাছাকাছি। যা রীতিমতো চমকে দেওয়ার কাছাকাছি। কালো বাজারের ওয়েবসাইটে ওয়েবসাইটে এই ম্যাচের কেএমকে লোয়ার স্ট্যান্ডের টিকিটের সর্বোচ্চ দাম ৮৫,৩৮০। একই স্ট্যান্ডের কিছু টিকিটের দাম দেখাচ্ছে ১ লাখ টাকার বেশি।

একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, লোয়ার স্ট্যান্ডের টিকিট আসল দামের চেয়ে প্রায় ১০ গুণ বেশি দামে বিক্রি হচ্ছে। কিন্তু সংশ্লিষ্ট ওয়েবসাইটটিতে আগেই ঘোষণা করা হয়েছিল ১ লক্ষ্য টাকা দামের সব টিকিট শেষ হয়ে গিয়েছে। এরপরও কীভাবে এই দামের টিকিট বিক্রি হচ্ছে সেটা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেই রবীন্দ্র জাদেজার চেন্নাই শিবিরে যোগ দিয়েছেন । মঙ্গলবারই আসন্ন আইপিএলের জন্য চেন্নাই সুপার কিংসের প্রস্তুতি শিবিরে যোগ দিলেন রবীন্দ্র জাদেজা। ভারতীয় দলের বাকি ক্রিকেটাররা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার পর কয়েক দিন বিশ্রাম নিয়ে আইপিএল দলের যোগ দেবেন। জাদেজা কিন্তু দুবাই থেকেই সরাসরি চেন্নাই সুপার কিংসের শিবিরে পৌঁছে গেলেন।
প্রসঙ্গত, এ বার ইডেন গার্ডেন্সে কেকেআরের যে ম্যাচগুলি রয়েছে, সেগুলির টিকিটের দামও অন্যবারের তুলনায় বেশি রাখা হয়েছে।উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে কেকেআর ও আরসিবি। আইপিএলের বোধনের বিরাট ম্যাচ। ইডেনে এই ম্যাচ ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। কিন্তু এবার ইডেনে বসে খেলা দেখতে হলে বেশি টাকা খরচ করতে হবে ক্রিকেটপ্রেমীদের।
টিকিটের সর্বনিম্ন দাম ঠিক হয়েছে ৯০০ টাকা। যা গতবারের টিকিটের সর্বনিম্ন দামের চেয়ে দেড়শো টাকা বেশি। টিকিটের সর্বোচ্চ দাম ৩৫০০০ হাজার টাকা। শুধু টিকিটের সর্বনিম্ন দামই বৃদ্ধি পায়নি একইসঙ্গে কর্পোরেট বক্স, হসপিটালিটি বক্স, ক্লাব হাউসের আপার টিয়ার, লোয়ার টিয়ার-সহ অন্যান্য টিকিটের দামও বৃদ্ধি পেয়েছে। ফলে ইডেনে টিকিট কাটতে কিছুটা সমস্যা হচ্ছে সাধারণ ক্রিকেট প্রেমীদের।












Click it and Unblock the Notifications