IPL Auction: আইপিএল নিলামে ফিরল পুরানো নিয়ম, রিটেনশন থেকে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ে বড় সিদ্ধান্ত

IPL Auction: বেঙ্গালুরুতে হয়ে গেল আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক। যাতে কোনও ফ্র্যাঞ্চাইজি সর্বাধিক ৬ ক্রিকেটার ধরে রাখতে পারবে। আইপিএলে ফিরল রাইট-টু-ম্যাচ বিকল্প।

এ ছাড়া ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম রেখেই হবে আইপিএলের ম্যাচগুলি। অনেকটাই বাড়ল দল গঠনের জন্য ফ্র্যাঞ্চাইজিদের খরচের সীমারেখা।

IPL Auction

বিসিসিআইয়ের তরফে সরকারিভাবে কিছু জানানো না হলেও ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে উল্লেখ, এবার দল গঠনের জন্য সর্বাধিক ১২০ কোটি টাকা খরচ করতে পারবে দলগুলি। যা মেগা নিলামের ইতিহাসে সর্বাধিক। একইসঙ্গে এবারই সর্বাধিক সংখ্যক ক্রিকেটার ধরে রাখার অনুমতি প্রদান করা হলো।

কোনও কোনও সংবাদমাধ্যমের দাবি, পাঁচজনকে ধরে রাখার পাশাপাশি ১টি রাইট-টু-ম্যাচ কার্ড থাকবে সকলের কাছেই। যদিও ইএসপিএনক্রিকইনফোর দাবি, ফ্র্যাঞ্চাইজি চাইলে ৬ ক্রিকেটারকে ধরে রাখার সুযোগ পাবে। তাঁদের মধ্যে একজন আনক্যাপড ক্রিকেটার রাখা বাধ্যতামূলক। মনে করা হচ্ছে, এই নিয়মের ফলে ধোনিকে ধরে রাখতে পারবে চেন্নাই সুপার কিংস।

সরাসরি রিটেনশন বা রিটেনশন ও রাইট-টু-ম্যাচ একযোগে বা সবগুলিই আরটিএম বিকল্পের মাধ্যমে ক্রিকেটারদের ধরে রাখতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলি। এমনই দাবি করা হয়েছে ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে। বিসিসিআইয়ের তরফে সরকারিভাবে জানানো হলে গোটা বিষয়টি স্পষ্ট হবে।

জানা গিয়েছে, যদি কোনও দল পাঁচজন ক্রিকেটার ধরে রাখতে চায় তাহলে প্রথম তিন রিটেনশনের ক্ষেত্রে যথাক্রমে ১৮ কোটি, ১৪ কোটি ও ১১ কোটি টাকা কেটে নেওয়া হবে ফ্র্যাঞ্চাইজিদের পার্স থেকে। বাকি ২টি রিটেশনের জন্য খরচ করতে হবে যথাক্রমে ১৮ কোটি ও ১৪ কোটি টাকা। ফলে ৫ জন ক্রিকেটার ধরে রাখতে গেলে ফ্র্যাঞ্চাইজিগুলির খরচ হবে ৭৫ কোটি টাকা।

আনক্যাপড ক্রিকেটারকে ধরে রাখতে আরও ৪ কোটি টাকা খরচ করতে হবে। ফলে মোট ৭৯ কোটি টাকা কাটা যাবে ১২০ কোটি টাকার পার্স থেকে। এই নিয়মের ফলে ধোনিকে আনক্যাপড প্লেয়ার হিসেবে ধরে রাখতে পারবে সিএসকে। কেন না, ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে পাঁচ বছর আগে অবসর নিয়েছেন।

মনে করা হচ্ছে, ধোনির কথা ভেবেই ২০০৮ সালের নিয়ম ফেরানো হলো। যাতে পাঁচ বছর আগে অবসর নেওয়া ক্রিকেটারকে আনক্যাপড ক্রিকেটারদের বিভাগে রাখা য়ায়। ২০২২ সালের মেগা নিলামের আগে ধোনির ইচ্ছাতেই তাঁকে দ্বিতীয় প্লেয়ার হিসেবে ১২ কোটি টাকার চুক্তিতে ধরে রেখেছিল সিএসকে। আইপিএলে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম রাখা নিয়ে নানা মুনির নানা মত থাকলেও তা ২০২৫ সালের আইপিএলেও থাকছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+