IPL 2025: প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেবেন কে? নতুন অধিনায়কের নাম জানালেন পাণ্ডিয়া
আগামী ২২ শে মার্চ আরসিবির বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু করছে কেকেআর। মুম্বই ইন্ডিয়ান্স তাদের প্রথম ম্যাচ খেলবে ২৩ মার্চ। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে যাত্রা শুরু করবে মুম্বই। কিন্তু নির্বাসনের কারণে সেই ম্যাচে পাওয়া যাবে না হার্দিক পাণ্ডিয়াকে। ফলে প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স দলকে নেতৃত্ব দেবেন কে? সেটা নিয়ে আইপিএল শুরুর আগেই চর্চা তুঙ্গে।
গত মরশুমে শৃঙ্খলাজনিত কারণে হার্দিককে এক ম্যাচের নির্বাসন দেওয়া হয়েছিল। ফলে সিএসকে দলের বিরুদ্ধে প্রথম ম্যাচে মাঠে নামতে পারবেন না পাণ্ডিয়া। কে অধিনায়কত্ব করবেন সেটাই প্রশ্ন। রোহিত না সূর্যকুমার কে হবেন ?প্রথম ম্যাচের দলপতি, রোহিত এক ম্যাচের অধিনায়কত্ব করবেন কি? ফলে টি২০ তে জাতীয় দলেরও ক্যাপ্টেন সূর্যই মুম্বই ইন্ডিয়ান্সের প্রধান ভরসা। অবশেষে আইপিএল শুরুর দুইদিন আগেই পাণ্ডিয়াই নিশ্চিত করলেন তাঁর অনুপস্থিতিতে প্রথম ম্যাচে নেতৃত্ব দেবেন সূর্যকুমারই।

রবিবার চিপকে আইপিএলের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব, অধিনায়ক হার্দিকই বিষয়টি নিশ্চিত করেছেন। আইপিএল ২০২৪ মরশুমের শেষ ম্যাচে স্লো ওভাররেটের কারণে শাস্তি পেয়েছেন পাণ্ডিয়া।
মুম্বই ইন্ডিয়ান্স দলের প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনে নিশ্চিত করেছেন যে মুম্বই ইন্ডিয়ান্স দলকে আইপিএল কমিটি্ আনুষ্ঠানিকভাবে হার্দিক পাণ্ডিয়ার নিষেধাজ্ঞার বিষয়ে জানানো হয়েছে, এবং বলা হয়েছে শাস্তির কারণে প্রথম ম্যাচে খেলতে পারবেন না পাণ্ডিয়া।
𝗦𝗞𝗬 (CAPTAIN) for our opening match 🆚 CSK ✨💙#MumbaiIndians #PlayLikeMumbai #CSKvMI pic.twitter.com/fSbtKgVrVV
— Mumbai Indians (@mipaltan) March 19, 2025
এই পরিস্থিতিতে সূর্যকুমার যাদবের নেতৃত্বদান প্রসঙ্গে হার্দিক পাণ্ডিয়া বলেন, সূর্যকুমার যাদব বর্তমানে ভারতীয় টি২০ দলকে নেতৃত্ব দিচ্ছে। আমি যদি না থাকি তব মুম্বই ইন্ডিয়ান্স দলকে সেই নেতৃত্ব দেবেন। সূর্য নেতৃত্ব দানের জন্য আমাদের দলে দারুন একটি বিকল্প।
মুম্বই দলে শুধু সূর্যকুমারই নন একইসঙ্গে রোহিত শর্মা ও জসপ্রীত বুমরাহও আছেন। এই প্রসঙ্গে পাণ্ডিয়া বলেছেন, আমি ভাগ্যবান যে আমার সঙ্গে তিনজন অধিনায়ক খেলছেন। এটা আমার আত্মবিশ্বাসকে আরও বৃদ্ধি করেছে। যদি আমার সাহায্যের প্রয়োজন হয়, আমি জানি আরও তিনজন আছেন যারা কৌশলগত দিক থেকে আমাকে সাহায্য করতে পারবেন। যারা বিভিন্ন ফর্ম্যাটে ভারতকে নেতৃত্ব দিয়েছেন। তিনজনেরই অভিজ্ঞতার ভাণ্ডার রয়েছে। তিনজনই আমাকে যথাযত সাহায্য করবেন আমাকে এইভাবেই বিষয়টিকে দেখছি।
২০২৪ সালে হার্দিকের নেত-ৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স একেবারেই ভালো খেলতে পারেনি। সমর্থকদের রোষের মুখেও পরতে হয়েছিল তাঁকে। এবার নতুনভাবে শুরু করতে মরিয়া মুম্বই শিবির।












Click it and Unblock the Notifications