IPL 2025: ওয়াংখেড়েতে নজরে দুই যাদব, সূর্য টপকালেন রোহিত-বিরাটদের, ময়াঙ্ক সফল বল হাতে
রবিবার ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে আরও একটি নতুন রেকর্ড সৃষ্টি করলেন মুম্বই ইন্ডিয়ান্সের সূর্যকুমার যাদব। আইপিএলে প্রথম ভারতীয় হিসাবে দ্রুততম ৪০০০ রান করলেন সূর্যকুমার যাদব। ২৭১৪ বলেই চার হাজার রান পূরণ করলেন সূর্যকুমার যাদব।
সেইসঙ্গে বিরাট কোহলি রোহিত শর্মাদের মত কিংবদন্তিদের টপকে গেলেন সূর্য। এর আগে আইপিএলের ইতিহাসে দ্রুততম ৪০০০ রান করার নজির ছিল এবি ডেভিলিয়ার্স, ক্রিস গেইলের। দুই বিদেশিই ২৬৫৮ বলেই ৪০০০ রান করেছিলেন। তালিকায় আপাতত তৃতীয় স্থানে রয়েছেন সূর্যকুমার যাদব।

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচের দুরন্ত পারফরম্যান্স করলেন সূর্যকুমার যাদব। ২৮ বলে ৫৪ রান করেন চারটি করেন। চারটি করে চার এবং ছক্কা মারেন। সেই সঙ্গে আরও একটি রেকর্ড গড়লেন সূর্য। চলতি আইপিএলে দুরন্ত ছন্দে রয়েছেন সূর্যকুমার যাদব। অরেঞ্জ ক্যাপের লড়াইও তিনি প্রবল ভাবে রয়েছেন। তাঁরই দখলে এখন এই টুপি। আইপিএলের শুরু থেকেই একের পর এক রেকর্ড সৃষ্টি করে চলেছেন। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে আইপিএলের ইতিহাসে ১৫০টি ছক্কা মারার নজর সৃষ্টি করলেন সূর্যকুমার যাদব।
এই ম্যাচে শুধু সূর্যকুমার যাদবই নন, আরও এক যাদবের দিকে লক্ষ্য ছিল তাঁর নাম ময়াঙ্ক যাদব। চোট আঘাতে সমস্যা কাটিয়ে দীর্ঘদিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলতে নামলেন। ঋষভ পন্থ টসের সময়ই ঘোষণা করেন আজকের ম্যাচে প্রথম একাদশে থাকছেন ময়াঙ্ক। গত অক্টোবর মাসে ভারতীয় দলে খেলার সময় চোটের সমস্যার মধ্যে পড়েন তারকা এই পেসারা।
এরপর থেকে আর প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলা হয়নি। অবশেষে চলতি মরশুমে প্রথমবার আইপিএলের মঞ্চে খেলতে নামলেন লখনউ দলের গতি সম্পন্ন এই পেসার। কিন্তু ময়াঙ্কের গতি কমেছে। চোট থেকে প্রত্যাবর্তনের প্রায় ১৪৩ কিমি/ঘণ্টা বল করতে সক্ষম হলেন। গত বছর ১৫০ কিমি/ঘণ্টায় বোলিং করেছেন।
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে চার ওভারই বোলিং করেছেন। ৪০ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন এর মধ্যে রয়েছে রোহিত শর্মার উইকেটে। ফলে আইপিএল ২০২৫ সালের শুরুটা ভালই করলেন ময়াঙ্ক। যদিও গ্রুপ পর্বে আর খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাবেন না তিনি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications