IPL 2025: মুম্বই-কেকেআর ম্যাচে একাধিক নজির সৃষ্টির সুযোগ রিঙ্কু-সূর্যের, দেখে নিন তালিকা

সোমবার আইপিএলে মেগা ম্যাচ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্স। শাহরুখ খানের দলের কাছে এই ম্যাচ সম্মানের লড়াই। সেইসঙ্গে জয়ের ছন্দ ধরে রাখার চ্যালেঞ্জ। আরসিবির কাছে প্রথম ম্যাচে হেরেই এবারে আইপিএল অভিযান শুরু করেছে কেকেআর যদিও দ্বিতীয় ম্যাচেই রাজস্থান রয়্য়ালসের বিরুদ্ধে জয় পেয়েছে নাইট ব্রিগেড।। এবার লক্ষ্য তৃতীয় ম্যাচে জয় পাওয়া।

কেকেআর এবং মুম্বই ইন্ডিয়ান্স দুই দলেই রয়েছেন একাধিক তারকা। একদিকে অজিঙ্ক রাহানে, বেঙ্কটেশ আইয়ার, বরুণ চক্রবর্তী, সুনীল নারিন অন্যদিকে রোহিত শর্মা , সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া। উত্তেজনার সব মশলাই রয়েছে এই ম্যাচে।ফোকাসে থাকবেন দুই দলের দুই ব্যাটসম্যান সূর্য কুমার যাদব এবং রিঙ্কু সিং দুই তারকার কাছে একাধিক মাইলস্টোন সৃষ্টির হাতছানি রয়েছে এই ম্যাচে ।

rinku sing Records

প্রথমেই আসা যাক সূর্যকুমার যাদবের কথায়। এই ম্যাচে ২০ রান করতে পারলেই টি২০ ক্রিকেটে ৮০০০ রানের মাইলস্টোন পূরণ করে ফেলবেন সূর্য। পঞ্চম ভারতীয় ব্যাটার হিসাবে এই কৃতিত্ব অর্জন করবেন। এর আগে এই কৃতিত্ব অর্জন করেছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, সুরেশ রায়না। এখনও পর্যন্ত ২৮৭টি ইনিংসে ৭৯৮০ রান করেছেন সূর্যকুমার যাদব।

এই ম্যাচে ৮ টি বাউন্ডারি মারতে পারলে টি২০ ক্রিকেটে ৮০০টি চার মারার নজির সৃষ্টি করবেন সূর্য। এখনও পর্যন্ত ২৮৭ টি ইনিংসে ৭৯৩ টি চার মেরেছেন সূর্য। চতুর্থ ভারতীয় হিসাবে এই কৃতিত্ব অর্জন করতে পারেন সূর্য। এর আগে এই কৃতিত্ব রয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ানের।

এই ম্যাচে তিনটি ছক্কা মারতে পারলেই টি২০ ক্রিকেটে ৩৫০ টি ছক্কার মালিক হবেন তিনি। এর আগে রোহিত শর্মা এবং বিরাট কোহলির এই কৃতিত্ব রয়েছে। আইপিএলে এখনও পর্যন্ত ১৫২ টি ম্যাচ খেলে ৩৮৮ টি চার মেরেছেন এই ম্যাচে ১২ টি ৪ মারতে পারলেই নয়া কৃতিত্বের মালিক হবেন মুম্বইকর। ১৪ তম ভারতীয় ক্রিকেটার হিসেবে আইপিএলের ৪০০টি চারের মালিক হতে পারেন সূর্য কুমার যাদব।

এবার আসা যাক রিঙ্কু সিংয়ের কথায়। তাঁর সামনে বেশ কয়েকটি নজির সৃষ্টির হাতছানি রয়েছে। এখনও পর্যন্ত টি২০ ম্যাচে ২৪২ টি চার মেরেছেন রিংকু। এই ম্যাচে আর মাত্র আটটি চার মারতে পারলে সংখ্যাটা হয়ে যাবে ২৫০। আইপিএলে ৫০ টি ছক্কা মারার খুব কাছাকাছি আছেন রিঙ্কু সিং। এখনও পর্যন্ত ৪৬ টি ছক্কা মেরেছেন আইপিএলে। আর মাত্র চারটি ছক্কা মারতে পারলেই ৫০ টি ছক্কা মারার নজির সৃষ্টি করবেন ।

Take a Poll

তিনি পাশাপাশি টি-২০ কেরিয়ারে ১৪৬ টি ছক্কা রয়েছে। ফলে এই ম্যাচে চারটি ছক্কা মারতে পারলে আইপিএলে যেমন ৫০ টি ছক্কার মালিক হবেন তেমন টি২০ ক্রিকেটে ১৫০ টি ছক্কা মারার কৃতিত্ব অর্জন করবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+