IPL 2025: আগ্রাসী ব্য়াটিংয়ের রণকৌশল থেকে সরবে সানরাইজার্স? উন্নতি দরকার ফিল্ডিংয়েও, নজরে সম্ভাব্য একাদশ
IPL 2025: হায়দরাবাদে কাল গুজরাত টাইটান্সের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। জয় দিয়ে চলতি আইপিএল অভিযান শুরু করলেও টানা তিনটি ম্যাচ হেরে পয়েন্ট তালিকার নীচে চলে গিয়েছে প্যাট কামিন্সের দল।
গুজরাত টাইটান্স আমেদাবাদে নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল পাঞ্জাব কিংসের কাছে। এরপর মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হোম ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছেন শুভমান গিলরা।

উপ্পলের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের উইকেট ব্যাটিং সহায়ক। ঘুরে দাঁড়াতে শক্তিশালী ব্যাটিং লাইন আপের দিকেই তাকিয়ে সানরাইজার্স। আগ্রাসী রণকৌশল থেকে কামিন্সরা সরে আসবেন কিনা সেটাও দেখার কালকের ম্যাচে। যদিও সম্ভাবনা কম।
দুই দলের পাঁচটি দ্বৈরথে সানরাইজার্স জিতেছে ১টি, হেরেছে ৩টিতে, গত বছর একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। ২০২২ সালে পারস্পরিক প্রথম দ্বৈরথের পর আর কখনও গুজরাত টাইটান্সকে হারাতে পারেনি নিজামের শহর। ফলে তিন বছরের জয়ের খরা মেটাতে সানরাইজার্স বদ্ধপরিকর থাকবে।
কেকেআর ম্যাচের হারের পর অধিনায়ক প্যাট কামিন্স আঙুল তুলেছিলেন ফিল্ডিংয়ের সময় বেশ কিছু রান অতিরিক্ত দেওয়ার দিকে। বেশ কিছু ক্যাচ ফেলাতেও অসন্তোষ প্রকাশ করেন। সেই সঙ্গে ৮০ রানে হারায় বুঝিয়ে দিয়েছিলেন ব্যাটিংও প্রত্যাশিতভাবে হচ্ছে না।
প্রথম ম্যাচে ২৮০ রান তোলার পর বাকি তিনটি ম্যাচে দলের ব্যাটারদের সামগ্রিক পারফরম্যান্সে হতাশ কামিন্স। নিশ্চিতভাবেই কালকের ম্য়াচের জন্য বিশেষভাবে রণকৌশল সাজানোর ইঙ্গিত দিয়ে রেখেছিলেন। প্লেয়ারদের বাদ না দিলেও বদল আসতে পারে ব্যাটিংয়ের ধরনে।
Back home 🛫🧡#PlayWithFire | #SRHvGT | #TATAIPL2025 pic.twitter.com/pMQX8WMRWk
— SunRisers Hyderabad (@SunRisers) April 5, 2025
সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ- ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষাণ, নীতীশ কুমার রেড্ডি, কামিন্দু মেন্ডিস, হেইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), অনিকেত ভার্মা, প্যাট কামিন্স (অধিনায়ক), হর্ষল প্যাটেল, সিমরজিৎ সিং, মহম্মদ শামি। ইমপ্যাক্ট সাব- জিশান আনসারি।












Click it and Unblock the Notifications