IPL 2025: সঞ্জু-জুরেলদের লড়াই ব্যর্থ, প্রথম ম্যাচেই রাজস্থানকে হেলায় হারাল সানরাইজার্স হায়দরাবাদ
জয় দিয়েই আইপিএল অভিযান শুরু করল সানরাইজার্স হায়দরাবাদ। গতবারের চ্যাম্পিয়ন দল কেকেআর পরাজয় দিয়েই এবার আইপিএল অভিযান শুরু করেছে। কিন্তু সানরাইজার্স হায়দরাবাদ আইপিএলের বোধনেই বিধ্বংসী পারফরম্যান্স করল। রাজস্থান দলকে ৪৪ রানে পরাজিত করল কামিন্স ব্রিগেড।
রবিবার ঘরের মাঠ রাজীব গান্ধী স্টেডিয়ামে টসে জিতে প্রথম সানরাইজার্সকে ব্যাট করতে পাঠায় রাজস্থান দল। রাজস্থান রয়্যালস অধিনায়ক রিয়ান পরাগের এই সিদ্ধান্তে মুখে হাসি দেখা গিয়েছিল হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্সের মুখে। কেন কামিন্স হেসেছিলেন সেটা সানরাইজার্স হায়দ্রাবাদ দলের ব্যাটারাই প্রমাণ করে দিলেন। গত মরশুমমে একাধিক ম্যাচেই সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটারারা প্রতিপক্ষ বোলারদের আতঙ্কের কারণ হয়ে উঠেছিলেন।

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদ দলের হয়ে ওপেন করতে নামেন অভিষেক শর্মা এবং ঈশান কিষাণ। ৪৫ রানে হায়দরাবাদ দলের ওপেনিং জুটির পতন হয়। অভিষেক ২৪ রানে আউট হলেন। তবে এই ম্যাচে ফের একবার ছন্দে পাওয়া গেল অজি তারকা ব্যাটার হেডকে। তিনি বিধ্বংসী ছন্দে পাওয়া গেল হেডকে। ৩১ বলে ৬৭ রান করলেন হেড। নয়টি চার এবং তিনটি ছক্কার সাহায্যে। তবে হেড আউট হলেও নিজের ছন্দে খেলতে থাকেন কিষাণ। ৪৫ বলে ১৭ রান পূরণ করেন কিষাণ। ৪৭ বলে ১০৬ রানে অপরাজিত থাকেন। ১১টি চার এবং ছয়টি ছক্কা মারেন।
নীতীশ রেড্ডি ৩০ এবং ক্লাসেন ৩৪ রান করেন। ২০ ওভার শেষে হায়দরাবাদের স্কোর ৬ উইকেটে ২৮৬। রাজস্থান বোলারদের মধ্যে তুষার দেশপাণ্ডে তিনটি, থিকশানা দুটি উইকেট নেন। ৪ ওভারে ৭৬ রান খরচ করে লজ্জার রেকর্ড সৃষ্টি করলেন আর্চার।
জবাবে ব্য়াট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে রাজস্থান দল। ১ রান করেই আউট হলেন যশস্বী। অধিনায়ক রিয়ান পরাগ ৪ রানের বেশি করতে পারলেন না। তবে পরিবর্ত হিসাবে এই ম্যাচে রাজস্থানের হয়ে ব্যাটিং করতে নামেন সঞ্জু স্যামসন। ৩৭ বলে ৬৬ রান করলেন সঞ্জু। সাতটি চার এবং চারটি ছক্কা মারেন।
নীতীশ রানা ১১ রান করে আউট হলেন। জুরেল দুরন্ত খেললেন এবং ৭০ রান করলেন। শিমরন হেটমায়ার(৪২) ও দুবে(৩৪) শেষ দিকে ভালো খেললেও রাজস্থানকে জয় এনে দিতে পারলেন না।২০ ওভারে ৬ উইকেটে ২৪২ রান তুলল রাজস্থান। হায়দরাবাদের বোলারদের হয়ে সিমারজিৎ সিং ও হর্ষল প্যাটেল দুটি করে উইকেট নেন।












Click it and Unblock the Notifications