Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2025: হায়দরাবাদ অভিযানে পাঞ্জাব! সানরাইজার্স ও কিংসের রণকৌশল কেমন হতে পারে?

IPL 2025: আইপিএলে কাল হায়দরাবাদে সানরাইজার্স হায়দরাবাদ খেলতে নামছে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। পয়েন্ট তালিকায় একেবারে তলানিতে রয়েছে অরেঞ্জ আর্মি।

পাঞ্জাব কিংস চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে। স্বাভাবিকভাবেই এগিয়ে থেকেই শুরু করবেন শ্রেয়স আইয়াররা।

IPL 2025

দুই দলেই আগ্রাসীভাবে খেলতে পারদর্শী বিধ্বংসী ব্যাটার রয়েছেন। যদিও প্রথম ম্যাচ বাদে ক্লিক করেনি সানরাইজার্সের ব্যাটিং। পাঞ্জাব কিংস দলে অবশ্য দারুণ ভারসাম্য রয়েছে। ওপেনার প্রিয়াংশ আর্য দুরন্ত শতরানে নজির গড়ে ব্যাটিং বিভাগকে মজবুত করেছেন।

সানরাইজার্স হায়দরাবাদ দলের অবশ্য বেশ কিছু অস্বস্তি রয়েছে। প্রথম ম্যাচের পর সেভাবে কিছু করতে পারেননি ট্রাভিস হেড, ঈশান কিষাণ, অভিষেক শর্মারা। বোলারদের ইকনমি রেটও সবচেয়ে খারাপ। বোলিং গড় সবচেয়ে বেশি। ফলে পাঞ্জাবকে হারাতে গেলে সব বিভাগেই উন্নতি প্রয়োজন প্যাট কামিন্সদের।

হায়দরাবাদের উপ্পলে এবার আইপিএলে তিনটি ম্যাচে প্রথমে ব্যাট করা দল ২৮৬, ১৯০ ও ১৫২ রান করেছে। কাল বৃষ্টির পূর্বাভাস না থাকলেও কয়েক দিন ধরে নিজামের শহরে ঝড়বৃষ্টি হয়েছে। কাল খেলার সময় তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। দুই দলেই বিগ হিটাররা থাকায় দুশোর উপর রান ওঠা অসম্ভব নয়।

পাঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ একে অপরের বিরুদ্ধে ২৩টি ম্য়াচ খেলেছে আইপিএলে। সানরাইজার্স জিতেছে ১৬টিতে, পাঞ্জাব ৭টিতে। শেষ পাঁচটি দ্বৈরথে সানরাইজার্সের জয় চারটিতে। ২০২২ সালের পর সানরাইজার্সকে হারাতে পারেনি পাঞ্জাব কিংস। দুই দলের শেষ তিনটি দ্বৈরথেই জয় ছিনিয়ে নিয়েছে সানরাইজার্স। তবে এবারের চ্যালেঞ্জ অন্যরকমই হতে চলেছে দুই দল ভিন্ন মেরুতে থাকায়।

Take a Poll

হর্ষল প্যাটেল আগের ম্যাচে অসুস্থতার কারণে খেলতে পারেননি। ফলে জয়দেব উনাদকাটকে খেলালেও তিনি মাত্র ২ ওভার হাত ঘোরান। কালকের ম্যাচে হর্ষল দলে ফিরতে পারেন। কামিন্দু মেন্ডিসকে বসিয়ে সানরাইজার্স খেলাতে পারে অ্যা়ডাম জাম্পাকে। পাঞ্জাব কিংস উইনিং কম্বিনেশন ধরে রাখতে পারে।

পাঞ্জাব কিংসের সম্ভাব্য দল- প্রভসিমরণ সিং (উইকেটকিপার), প্রিয়াংশ আর্য, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), নেহাল ওয়াধেরা, শশাঙ্ক সিং, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, মার্কো জানসেন, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং, লকি ফার্গুসন। ইমপ্যাক্ট সাব- যশ ঠাকুর।

সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য দল- ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষাণ, নীতীশ কুমার রেড্ডি, হেইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), অনিকেত ভার্মা, কামিন্দু মেন্ডিস বা অ্যাডাম জাম্পা, প্যাট কামিন্স (অধিনায়ক), জিশান আনসারি, হর্ষল প্যাটেল, মহম্মদ শামি। ইমপ্যাক্ট সাব- সিমরজিৎ সিং বা রাহুল চাহার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+