SRH vs LSG, IPL 2025: হায়দরাবাদের লক্ষ্য টানা দ্বিতীয় জয়, প্রথম পয়েন্ট ছিনিয়ে নিতে মরিয়া লখনউ

SRH vs LSG, IPL 2025: আইপিএলে কাল হায়দরাবাদে সানরাইজার্স হায়দরাবাদের প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস। চলতি আইপিএলে দলগত সর্বাধিক স্কোরের রেকর্ড গড়ায় ফেভারিট প্যাট কামিন্সরাই।

ঋষভ পন্থের নেতৃত্বাধীন লখনউ সুপার জায়ান্টস নিজেদের প্রথম ম্যাচে হেরেছে দিল্লি ক্যাপিটালসের কাছে। কাল কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে প্রথম পয়েন্ট নিশ্চিতের লক্ষ্যে নামবে সঞ্জীব গোয়েঙ্কার দল।

SRH vs LSG IPL 2025

আইপিএলে এখনও অবধি চারবার মুখোমুখি হয়েছে লখনউ ও হায়দরাবাদ। তার মধ্যে প্রথম তিনবারই জিতেছিল লখনউ। গত বছরের আইপিএলে সর্বশেষ সাক্ষাতে লখনউ সুপার জায়ান্টসকে ৬২ বল বাকি থাকতে ১০ উইকেটে হারিয়েছিল হায়দরাবাদ।

সেই ম্যাচে হায়দরাবাদেই প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৬৫ তুলেছিল লখনউ। জবাবে ৯.৪ ওভারেই কোনও উইকেট না খুইয়ে ১৬৭ রান তুলে ফেলেছিল হায়দরাবাদ। তারপরই তৎকালীন অধিনায়ক লোকেশ রাহুলকে ভর্ৎসনা করেছিলেন সঞ্জীব গোয়েঙ্কা।

তার আগে, ২০২২ সালে লখনউ ১২ রানে হারিয়েছিল হায়দরাবাদকে। ২০২৩ সালে প্রথম সাক্ষাতে লখনউয়ে লখনউ সুপার জায়ান্টস ২৪ বল বাকি থাকতে পাঁচ উইকেটে পরাস্ত করে সানরাইজার্সকে। ফিরতি সাক্ষাতে হায়দরাবাদে গিয়ে লখনউ জিতেছিল ৪ বল বাকি থাকতে ৭ উইকেটে।

কালকের ম্যাচে খেলার জন্য আবেশ খান প্রস্তুত বলে জানা গিয়েছে। আবেশ যদি একাদশে আসেন তাহলে নিঃসন্দেহে শক্তি বাড়বে লখনউয়ের। অনভিজ্ঞ বোলিংই প্রথম ম্যাচে ভুগিয়েছে পন্থদের। পন্থ নিজেও ব্যাট হাতে বড় রান পেতে মুখিয়ে থাকবেন।

সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং লাইন আপ বিধ্বংসী। ফলে কালকের ম্যাচেও প্রথমে তারা ব্যাট করলে বড় রান উঠতেই পারে। বোলিং বিভাগে কিছুটা নিয়ন্ত্রিত বোলিং প্রত্যাশা করছে টিম ম্যানেজমেন্ট। কেন না, ২৮৭ রানের টার্গেট তাড়া করতে নেমে রাজস্থান তুলেছিল ৬ উইকেটে ২৪২।

উপ্পলের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের পিচ সবচেয়ে পাটা। শুরুর দিকে কিছুটা স্যুইং আদায় করতে পারেন পেসাররা। মাঝের ওভারগুলিতে স্পিনাররা কিছুটা কার্যকরী হলেও সামগ্রিকভাবে এই পিচ বোলারদের বধ্যভূমি। পরের দিকে উইকেট বেশি ব্যাটিং সহায়ক হয়ে ওঠে। সে কারণে টস জেতা দল রান তাড়া করতে পছন্দ করবে।

সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ (ব্যাটিং)- অভিষেক শর্মা, ট্রাভিস হেড, ঈশান কিষাণ, নীতীশ কুমার রেড্ডি, হেইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), অনিকেত ভার্মা, অভিনব মনোহর, প্যাট কামিন্স (অধিনায়ক), সিমরজিৎ সিং, হর্ষল প্যাটেল, মহম্মদ শামি। বোলিংয়ের সময় ইমপ্যাক্ট সাব হেডের বদলে অ্যাডাম জাম্পা।

লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য একাদশ- এইডেন মার্করাম, মিচেল মার্শ, নিকোলাস পুরাণ, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), ডেভিড মিলার, আয়ুষ বাদোনি, শার্দুল ঠাকুর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, দিগ্বেশ রাঠী, প্রিন্স যাদব বা আবেশ খান। বোলিংয়ের সময়- মার্শের বদলে ইমপ্যাক্ট সাব এম সিদ্ধার্থ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+