IPL Retention: সানরাইজার্স হায়দরাবাদে কামিন্সকে টেক্কা দেবেন ক্লাসেন! কাদের ধরে রাখার পরিকল্পনা অরেঞ্জ আর্মির?
IPL Retention: আইপিএলের সমস্ত দলকেই ৩১ অক্টোবরের মধ্যে জানিয়ে দিতে হবে কোন ক্রিকেটারদের তারা ধরে রাখবে। এরই মধ্যে সানরাইজার্স হায়দরাবাদ থেকে আসছে বড় আপডেট।
ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে উল্লেখ, গতবারের রানার-আপরা এবার পাঁচ ক্রিকেটারকে ধরে রাখতে চলেছে। তাঁদের মধ্যে তিনজনের নাম ইতিমধ্যেই চূড়ান্ত।

সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক হলেন প্যাট কামিন্স। তবে তাঁকে প্রথম পছন্দের ক্রিকেটার হিসেবে ধরে রাখা হচ্ছে না বলেই খবর। ওই প্রতিবেদনে উল্লেখ, প্রথম পছন্দের ক্রিকেটার হিসেবে অরেঞ্জ আর্মি রাখতে চলেছে হেইনরিখ ক্লাসেনকে। ক্লাসেনের সঙ্গে চুক্তি হতে পারে ২৩ কোটি টাকার।
প্যাট কামিন্স থাকছেন রিটেনশন তালিকার দ্বিতীয় স্থানে। তাঁকে ১৮ কোটি টাকা দিয়ে ধরে রাখতে পারে সানরাইজার্স হায়দরাবাদ। কামিন্সই অধিনায়কত্ব করবেন। ভারতীয় অলরাউন্ডার অভিষেক শর্মাকে ১৪ কোটি টাকা দিয়ে ধরে রাখছে সানরাইজার্স।
বাংলাদেশের বিরুদ্ধে টি২০ আন্তর্জাতিকে অভিষেক হয়েছে নীতীশ কুমার রেড্ডির। আগ্রাসী ব্যাটিংয়ে দারুণভাবে নজর কেড়েছেন নীতীশ। জোরে বোলিংও করতে পারেন। নীতীশকেও সানরাইজার্স ধরে রাখার পরিকল্পনা করেছে। সেই সঙ্গে অস্ট্রেলিয়ান ওপেনার ট্রাভিস হেডও থাকতে চলেছেন সানরাইজার্সে।
চলতি বছর আইপিএলে সানরাইজার্সে বিধ্বংসী ছন্দে ছিলেন ক্লাসেন। তিনি ১৫টি ইনিংসে ১৭১.০৭ স্ট্রাইক রেট রেখে ৪৭৯ রান করেছিলেন। সানরাইজার্সের হয়ে এবারের আইপিএলে সর্বাধিক স্কোর ছিল ট্রাভিস হেডের। দ্বিতীয় স্থানে ছিলেন অভিষেক। তৃতীয় সর্বাধিক রান সংগ্রহকারী হন ক্লাসেন। ট্রাভিস হেড ১৫ ইনিংসে ৫৬৭, অভিষেক ১৬ ইনিংসে ৪৮৪ রান করেন।












Click it and Unblock the Notifications