IPL 2025: মুম্বই ইন্ডিয়ান্সে থেকেছেন ব্রাত্য, দুরন্ত শতরান করেই সমালোচনার জবাব দিলেন ঈশান

ভারতীয় ক্রিকেটের ব্যাড বয় হিসেবেই পরিচিত ঈশান কিষাণ। শৃঙ্খলা জনিত কারণের জন্য ভারতীয় দল থেকে বাদ পড়েছেন প্রায় এক বছর বেশি সময় হয়ে গেল। এমনকি মুম্বই ইন্ডিয়ান্স দলও তাঁকে রিটেন করেনি। অথচ এই মুম্বই ইন্ডিয়ান্স একটা সময় তাকে রেকর্ড দামে কিনেছিল। মুম্বই ইন্ডিয়ান্স রিটেন যেমন করেননি একইসঙ্গে তাঁকে দলেও রাখেনি। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ ঈশান কিষাণকে দলে নিয়েছিল। প্রথম ম্যাচেই সানরাইজার্স হায়দরাবাদ দলের আস্থার মর্যাদা রাখলেন ঝাড়খণ্ডের এই ক্রিকেটার।

সানরাইজার্স হায়দরাবাদ দলে রয়েছেন ট্রাভিস হেড, অভিষেক শর্মা , ক্লাসেনের মতো ঝড় তোলা ক্রিকেটাররা। কিন্তু রাজস্থানের বিরুদ্ধে প্রথম ম্যাচে ব্যাট হাতে নায়ক ঈশান কিষাণই। প্রথম ম্যাচেই নেমেই শতরান করলেন। সেই সঙ্গে মুম্বই টিম ম্যানেজমেন্টকেও যেন জবাবটা দিয়ে দিলেন। আইপিএলে নামার আগে প্রস্তুতিতে জোর দিয়েছিলেন ঈশান। আর কতটা প্রস্তুতি নিয়ে তিনি আইপিএল খেলতে নেমেছেন সেটা প্রথম ম্যাচে প্রমাণ করলেন।

ishan kishan

৪৫ বলে ১৭ রান পূরণ করলেন। ৪৭ বলে ১০৬ রানে অপরাজিত থাকেন। ১১টি চার এবং ছয়টি ছক্কা মারেন। ১৯ তম ওভারে সন্দীপ শর্মাকে পর পর দুই বলে ছক্কা হাঁকালেন। এরপরই ১০০ রান হয়ে গেল তার সঙ্গে সঙ্গে সেলিব্রেশন করতে দেখা গেল তাঁকে। ভিআইপি গ্যালারিতে উচ্ছ্বাসে ভাসতে দেখা যায় সানরাইজার্স হায়দরাবাদের মালকিন কাব্যা মারানকে।

আইপিএল কেরিয়ারে এটা ঈশানের প্রথম শতরান। অনেক কিছু জবাব ও যেন দিলেন ঈশান। তাঁকে নিয়ে সমালোচনা কম হয়নি। তাঁর শৃঙ্খলা নিয়েও প্রশ্ন ওঠে। কিন্তু টি২০ ক্রিকেটে তিনি যে অন্যতম সেরা ওপেনার সেটা আরও একবার প্রমাণ করে দিলেন ঈশান। আগামী বছর টি২০ বিশ্বকাপ । এই আইপিএল ঈশানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আইপিএলে ভালো খেলতে পারলে টি-২০ দলে সুযোগ ও মিলতে পারে।


শতরানের পর অধিনায়ক ও সানরাইজার্স হায়দরাবাদ টিমকে কৃতিত্ব দিলেন ঈশান। তাঁর কথায়, অধিনায়ক সবাইকে স্বাধীনতা দেন এটা আত্মবিশ্বাস দেয়। আমি অধিনায়ক সানরাইজার্স হায়দরাবাদ টিম ম্যানেজমেন্ট সবার কাছে কৃতজ্ঞ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+