IPL 2025: ব্যাটে-বলে কামাল সুনীল নারিনের, ম্যাচের সেরা হয়ে ছুঁলেন কাদের নজির?

IPL 2025: চেন্নাই সুপার কিংস চিপকে সবচয়ে বড় পরাজয়ের সম্মুখীন হলো কলকাতা নাইট রাইডার্সের কাছে। আর সেই ম্যাচেই দাপট দেখালেন সুনীল নারিন।

বল হাতে তিন উইকেট তুলে নেওয়া। তারপর ব্যাট হাতে ঝড়। আইপিএলে এই নিয়ে ১৬ বার ম্যাচের সেরার পুরস্কার পেলেন নারিন।

IPL 2025 -

আইপিএলে ম্যাচের সেরার পুরস্কার ১৬ বার করে পেয়েছেন রবীন্দ্র জাদেজা, ইউসুফ পাঠান ও শেন ওয়াটসন। আজ তাঁদের সঙ্গে নাম লেখালেন নারিন। ৪ ওভারে ১৩ রান দিয়ে নিলেন তিন উইকেট। তারপর ওপেন করতে নেমে ১৮ বলে করলেন ৪৪। ২টি চার ও পাঁচটি ছয়ের সৌজন্যে।

একাদশ ওভারের শেষ বলে রাহুল ত্রিপাঠীকে বোল্ড করে দেন নারিন। ফলে ৬৫ রানে চতুর্থ উইকেট হারায় সিএসকে। সেখান থেকে সিএসকের স্কোর ১৭.২ ওভারে দাঁড়ায় ৯ উইকেটে ৭৯। ত্রিপাঠীকে ফেরানোর পর রবীন্দ্র জাদেজা ও মহেন্দ্র সিং ধোনিকেও আউট করেন নারিন।

জাদেজাকে ১৩.৩ ওভারে ও ধোনিকে ১৫.৩ ওভারে। এই নিয়ে ১৬ বার নারিন পুরো চার ওভারের কোটা পূরণ করার পথে একটি বাউন্ডারি হজম করেননি। এই নজিরের নিরিখে নারিনের ধারেকাছে কেউ নেই।

নারিন ম্যাচের সেরার পুরস্কার পেয়ে বললেন, পরের ম্যাচে ক্যাচ ধরারও চেষ্টা করব (এদিন বিজয় শঙ্করের সহজ ক্যাচ ফেলেছিলেন)। নিজের শক্তির উপর ভরসা রাখছি। ব্যাটারদের নিয়ে বিশেষ ভাবি না। তাহলেই ব্যাকফুটে চলে যেতে হয়। পাওয়ারপ্লেতে ওপেনার হিসেবে আগ্রাসী ব্যাটিংই চালিয়ে যেতে চান নারিন। যদিও কখনও তা ক্লিক করে, কখনও হয় না।

এদিনের ম্যাচে প্রশংসিত হয়েছে অজিঙ্ক রাহানের অধিনায়কত্ব। বিশেষ করে বোলিং পরিবর্তনের ক্ষেত্রে। রাহানে বলেন, আমরা গত দুই বছরে এখানে অনেক খেলেছি। মঈন আলি খেলেছেন। ডোয়েন ব্র্যাভো এখানকার কন্ডিশন সম্পর্কে ওয়াকিবহাল। তবে উইকেট এত মন্থর হবে বা স্পিনাররা এতটা সাহায্য পাবেন ভাবিনি।

দলের জয়ে খুশি হলেও এখনও অনেক বেশি কিছু ভাবছেন না রাহানে। তাঁর কথায়, প্রথমে ভেবেছিলাম ১৭০-১৮০ রান উঠতে পারে। তবে মঈন শুরু থেকে ভালো বোলিং করেন। তিনি ভালো করা সত্ত্বেও বসাতে হয়, এটা কঠিন। মাঝের ওভারে নারিন ও বরুণ চক্রবর্তীও দাপট দেখিয়েছেন।

বৈভব অরোরা ও হর্ষিত রানা যেভাবে পরিকল্পনার বাস্তবায়ন ঘটিয়েছেন তাতেও খুশি রাহানে। তিনি নিজের ব্যাটিংয়েও সন্তষ্ট। রাহানের কথায়, প্রথমে লক্ষ্য ছিল ২ পয়েন্ট নিশ্চিত করা। ৬ ওভারের পর ঠিক করি যত দ্রুত জয় ছিনিয়ে নেওয়া যায় তাতেই লাভ। কখনও ভালো খেলেও হারতে হয়। আগের ম্য়াচে যেমন ৪ রানে হেরেছি। তবে প্রতি ম্য়াচেই দলের সকলে ইতিবাচক ইচ্ছাশক্তি নিয়ে যেভাবে তৈরি থাকছেন তাতে আশ্বস্ত নাইট অধিনায়ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+