IPL 2025: হিট উইকেট করেও আউট হলেন না নারিন! কীভাবে রক্ষা পেলেন নাইট ব্যাটার? বিতর্ক তুঙ্গে
আরসিবির বিরুদ্ধে হার দিয়েই আইপিএল অভিযান শুরু করেছে কেকেআর। গতবারের চ্যাম্পিয়ন দলের শুরুটা একেবারেই প্রত্যাশা অনুসারে হয়নি। তার উপর বিতর্কও সঙ্গী হয়েছে নাইটদের। সৌজন্যে সুনীল নারিন। আরবিরি বিরুদ্ধে ওপেন করতে নামেন সুনীল নারিন। ৪৪ রান করে আউট হন।
নারিন ব্যাট হাতেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন। বিতর্কের সূত্রপাত ম্যাচের সপ্তম ওভারে। সেই সময় বল করছিলে রশিক সালাম। ওভারের তৃতীয় ডেলিভারি হওয়ার পরেই দেখা যায়, উইকেট থেকে বেল পড়ে গিয়েছে। আলোও জ্বলতে থাকে উইকেটে। নারিনের ব্যাটের ছোঁয়া লেগেই উইকেটের বেল পড়ে। কিন্তু হিট উইকেটের আউট অবশ্য হলেন না নাইট ব্যাটার।

বেল পড়ে যাওয়া দেখে বিরাট কোহলি আউটফিল্ড থেকেই আরসিবি উইকেটরক্ষক জীতেশ শর্মাকে জিজ্ঞাসা করেন, উইকেট থেকে বেল পড়ল কী করে? জীতেশ সঠিক উত্তর দিতে পারেনি। পরিস্থিতি বিবেচনা করে হিট উইকেট আউটের আবেদন করেন আরসিবি অধিনায়ক রজত পাতিদার। তবে আম্পায়ার গুরুত্ব দেননি। ফিল্ড আম্পায়াররাই নিশ্চিত হওয়ার জন্য তৃতীয় আম্পায়ারের সাহায্য নেন। টেলিভিশন রিপ্লেতে স্পষ্ট দেখা যায় নারিনের ব্যাট স্টাম্পে গিয়ে লাগে।
ম্যাচের পর থেকেই প্রশ্ন উঠছে, হিট উইকেটের জন্য নারিন কি আউট ছিলেন? আরসিবির তরফে জোরালো ভাবে আবেদন করা হয়নি বলেই কি বেঁচে গেলেন নারিন? ক্রিকেটের নিয়মে বল যদি অন প্লে থাকে তাহলে ব্যাটার যদি কোনওভাবে উইকেট স্পর্শ করেন তাহলে হিট উইকেটের আউট হবেন এই ক্ষেত্রে তাই ঘটেছিল। কিন্তু বেঁচে গেলেন নারিন।
What just happened there? 👀#RCB fans, was that OUT or NOT? 🤔
— Star Sports (@StarSportsIndia) March 22, 2025
Watch LIVE action: https://t.co/iB1oqMusYv #IPLonJioStar 👉 KKR🆚RCB, LIVE NOW on Star Sports Network & JioHotstar! pic.twitter.com/FUK5q0hDGR
নারিন শেষমেশ ৪৪ রান করে সাজঘরে ফেরেন। ২৬ বলের আগ্রাসী ইনিংসে তিনি ৫টি চার ও ৩টি ছক্কা মারেন।ইডেনে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় আরসিবি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৪ রান তোলে কেকেআর। ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় আরসিবি।
সব মিলিয়ে হার এবং বিতর্ককে সঙ্গী করেই আইপিএল যাত্রা শুরু হল নাইটদের।












Click it and Unblock the Notifications