IPL 2025: ক্রুণাল পাণ্ডিয়ার পারফরম্যান্সে উচ্ছাসিত, বিরাট-রোহিতকে নিয়ে কী বললেন গাভাসকর?
চলতি মরশুমে দুরন্ত ছন্দে আরসিবি। গত ১৭ মরশুমে ট্রফি জয় অধরাই থেকেছে আরসিবির। এবার শুরুটা ভালোই করেছে রজত পাটীদারের দল। মুম্বইয়ের বিরুদ্ধে আরসিবির জয়ের পর দুই দলের তারকাদের পারফরম্য়ান্স বিশ্লেষণ করলেন সুনীল গাভাসকর।
আরসিবি ম্যাচ জয়ের পর ক্রুণাল পাণ্ডিয়ার প্রশংসা করে সুনীল গাভাসকর বলেছেন, বলেছেন আমি সব সময় খেলার তীক্ষ্ণতা এবং চিন্তাভাবনার প্রশংসা করি। সেখানে কোন ছোটখাটো ভুল হলে সেটা পূরণ হয়ে যায়। সত্যি বলতে কি মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচের ক্রুণাল পাণ্ডিয়া কোন ভুল করেননি। সেই যেমন দুরন্ত একজন ব্যাটসম্যান সেমি অত্যন্ত চালাক বোলার। তাঁকে দেখলে ভিনু মানকড়ের কথা মনে আসে। আসলে তার বলে খুব বেশি টার্নিং ছিল না কিন্তু সূক্ষ্ম বৈচিত্র ছিল। লাইন লেন্থ এবং গতির পরিবর্তন করতে পারতেন। ক্রণাল পাণ্ডিয়ার মধ্যেও এই ধরনের বৈচিত্র রয়েছে। অধিনায়ক তাঁকে শেষ ওভারে জন্য রেখে দিয়েছিলেন এটা তাঁকে বাড়তি আত্মবিশ্বাস দিয়েছিল।

এর পাশাপাশি বিরাট কোহলি পারফরম্যান্স প্রসঙ্গে কিংবদন্তি সুনীল গাভাসকর বলেছেন গত মরশুমের সঙ্গে চলতি মরশুমের বিরাটের পার্থক্য হল তাঁর শর্ট খেলার পরিবর্তন। সে প্রথম থেকেই ঝুঁকি নিতে চাইছে এটাই একটা পার্থক্য করে দিচ্ছে। তাঁর মানসিকতাতে অনেক পরিবর্তন এসেছে অনেক বেশি ঝুঁকিপূর্ণ শট খেলতে পারছেন বিরাট কোহলি। যা সুন্দর ভাবে কাজ দিচ্ছে।
অন্যদিকে চলতি আইপিএলের শুরু থেকে একেবারেই ছন্দে পাওয়া যাচ্ছে না রোহিত শর্মাকে। এই প্রসঙ্গ গাভাসকর বলেছেন, আমি পরে কয়েকটি খেলায় তাঁর থেকে ভালো ইনিংস আশা করব। সে যদি বড় রান করতে নাও পারে অন্তত পাওয়ারপ্লে-র পুরোটা ব্যাটিং করে ৩০-৪০ রান করতে পারে তাহলে সে আত্মবিশ্বাস ফি্রে পাবে। কিন্তু এখন রোহিত পাওয়ারপ্লেতেই আউট হয়ে যাচ্ছেন।
একইসঙ্গে গাভাসকর আরও বলেন, যখনই ভারতীয় দল বা মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলে তাঁর থেকে অনেক প্রত্যাশা থাকে কিন্তু সেটা এখন পূরণ হচ্ছে না। আমি মনে করি তা শট নির্বাচনে কিছু পরিবর্তন প্রয়োজন। প্রথম ছয় ওভারে তাকে ভালো খেলতে হবে। কিন্তু সব বলে ঝুঁকি নেওয়া যাবে না। যদি সে ভারসাম্য খুঁজে পায় তাহলে সে আবার বড় রান করতে পারবে।
চোট কাটিয়ে বেশ কয়েক মাস পরে আবার বোলিং করতে নামলেন জসপ্রীত বুমরাহ। এই তোমরা প্রসঙ্গে গাভাসকর বলেছেন প্রথমে তাকে স্বাভাবিক গতিতে বল করতে দেখাই ছিল আমার উদ্দেশ্য। আমার বিশ্বাস আরও কয়েকটি ম্যাচ হয়ে গেলে সম্ভবত ১৫০ গতিতে সে বল করতে পারবে এবং নিজের আত্মবিশ্বাস ফিরে পাবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications