IPL 2025: বোল্টকে টপকে আইপিএলে পাওয়ারপ্লে বোলিংয়ে ঈর্ষণীয় নজির স্টার্কের, হেডকে আউট করলেন ষষ্ঠবার

IPL 2025: আইপিএলে ঈর্ষণীয় নজির গড়লেন মিচেল স্টার্ক। আজ বিশাখাপত্তনমে চলছে দিল্লি ক্য়াপিটালস বনাম সানরাইজার্স হায়দরাবাদের দ্বৈরথ।

মিচেল স্টার্কের বিধ্বংসী বোলিং শুরু থেকেই চাপে রাখে সানরাইজার্সের শক্তিশালী ব্যাটিং লাইন আপকে। স্টার্ক তিন উইকেট নেওয়ায় পাওয়ারপ্লেতেই চার উইকেট পড়ে যায় সানরাইজার্সের।

IPL 2025

স্টার্ক এদিন প্রথম ওভারটি করেন। সেই ওভারে ট্রাভিস হেডের সঙ্গে দোনামনায় রান আউট হন অভিষেক শর্মা। ট্রাভিস হেড আর অভিষেক শর্মার জুটিকে বলা হচ্ছে ট্রাভিষেক জুটি। ফের সেই জুটি এদিন ব্যর্থ হলো। ৫ বলে ১১ রানের মাথায় ওপেনিং জুটি ভাঙে সানরাইজার্সের।

এরপর নিজের দ্বিতীয় তথা সানরাইজার্সের ইনিংসের তৃতীয় ওভারটি করতে গিয়ে জোড়া আঘাত হানেন স্টার্ক। প্রথম বলেই ঈশান কিষাণকে আউট করেন। ছক্কা মারতে গিয়ে কিষাণ (৫ বলে ২) ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে ট্রিস্টান স্টাবসের হাতে ধরা পড়েন।

এই ওভারের তৃতীয় বলেই নীতীশ কুমার রেড্ডিকে খালি হাতে সাজঘরে ফেরান স্টার্ক। লোকাল বয় নীতীশ ২ বল খেলে শূন্য রান করেন। অফ ও মিডল বরাবর অফ কাটার আরও গতিতে আসবে বলে আঁচ করেছিলেন নীতীশ। কিন্তু তা না হওয়ায় উচ্চাকাঙ্ক্ষী শট খেলতে গিয়ে নীতীশ ক্যাচ দেন অক্ষর প্যাটেলের হাতে।

অক্ষরের ক্যাপ্টেন্সি প্রশংসিত হচ্ছে স্টার্ককে দিয়ে তিনি টানা তিন ওভার করানোয়। তার সুফল মিলল পঞ্চম ওভারের প্রথম বলেই স্টার্কের বলে উইকেটকিপার লোকেশ রাহুলের হাতে ক্যাচ দেন ট্রাভিস হেড। করেন ১২ বলে ২২।

গত বছরের আইপিএল থেকে ধরলে আজ হেড, অভিষেক ও কিষাণের সম্মিলিত অবদান ২৫ রান, যা দ্বিতীয় সর্বনিম্ন। গত বছর কেকেআরের বিরুদ্ধে ফাইনালে এই তিনজনের মোট রান ছিল সবচেয়ে কম (১১)।

Take a Poll

এদিন তিন উইকেট তুলে নেওয়ায় গত বছরের আইপিএল থেকে আজ অবধি পাওয়ারপ্লেতে স্টার্ক সর্বাধিক উইকেটশিকারী। সংখ্যা আপাতত ১৪। এই সময়কালে প্রথম ৬ ওভারের মধ্যে ১২টি উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট। ভুবনেশ্বর কুমারের ১১, বৈভব অরোরা ও খলিল আহমেদের ১০টি করে উইকেট আছে।

এই নিয়ে ৮টি ইনিংসে ৬ বার হেডকে আউট করলেন স্টার্ক। আইপিএলে দ্বিতীয়বার। দুবার ওয়ান ডে কাপ ও দুবার শেফিল্ড শিল্জে হেডের উইকেট পেয়েছেন স্টার্ক। গত বছর প্রথম কোয়ালিফায়ারে আমেদাবাদে হেডকে স্টার্ক বোল্ড করে দিয়েছিলেন। ২ বলে শূন্য রানে ফিরেছিলেন হেড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+