SRH vs RR, IPL 2025: ফেভারিট শক্তিশালী সানরাইজার্স, অ্যাওয়ে ম্যাচে পরাগের রাজস্থানের সামনে বড় চ্যালেঞ্জ
SRH vs RR, IPL 2025: আইপিএলে কাল রয়েছে ডাবল হেডার। বিকেল সাড়ে তিনটে থেকে হায়দরাবাদে সানরাইজার্স হায়দরাবাদ খেলতে নামবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে।
রাজস্থান রয়্যালস পাচ্ছে না অধিনায়ক সঞ্জু স্যামসনকে। নেতৃত্ব দেবেন রিয়ান পরাগ। ধারেভারে এগিয়ে থেকেই আইপিএল অভিযান শুরু করতে চলেছে গতবারের রানার-আপ সানরাইজার্স হায়দরাবাদ।

আইপিএলে দুই দলের দ্বৈরথ হয়েছে মোট ২০টি। তার মধ্যে ১১টিতে জিতেছে সানরাইজার্স। ৯টিতে জিতেছে রাজস্থান। দুই দলের শেষ তিনটি সাক্ষাতেই জিতেছে অরেঞ্জ আর্মি। তার মধ্যে সানরাইজার্সের দুটি জয় এসেছে হাই স্কোরিং ম্যাচে, ফলাফল নির্ধারিত হয়েছে শেষ বলে।
গত বছরের আইপিএলে হায়দরাবাদে সানরাইজার্স হায়দরাবাদ ৩ উইকেটে ২০১ রান তুলেও শেষ অবধি জিতেছিল ১ রানে। এরপর দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থানকে ৩৬ রানে হারিয়েছিল সানরাইজার্স। সেটিই দুই দলের এখনও অবধি শেষ সাক্ষাৎ।
গত বছর হায়দরাবাদের উপ্পল স্টেডিয়ামে গড় রান ছিল ১০.৫৪, যা ১৩টি মাঠের মধ্যে দ্বিতীয় সর্বাধিক। এবারেও হাই স্কোরিং ম্যাচ হতে পারে। বিশেষ করে সানরাইজার্স যে আগ্রাসী ব্যাটিং করে তাতে তারা প্রথমে ব্যাট করে নিতেই চাইবে। হায়দরাবাদে ভালোই গরম রয়েছে। নেই বৃষ্টির পূর্বাভাস।
সানরাইজার্সের ব্যাটিং বিভাগ এমনিতেই শক্তিশালী। তার সঙ্গে যোগ দিয়েছেন অভিনব মনোহর, যিনি কর্ণাটকের মহারাজা টি২০ ট্রফিতে গত বছর দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রহকারী হন। ৫২টি ছয় মেরেছিলেন। প্যাট কামিন্স শ্রীলঙ্কা সফরে খেলতে পারেননি। ছিলেন না চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তিনি আইপিএলেই কামব্যাক করছেন।
সানরাইজার্স ব্যাটিং গভীরতা বাড়াতে বিদেশিদের মধ্যে থেকে নিতে পারে কামিন্দু মেন্ডিসকে। আবার রাহুল চাহারের সঙ্গে দ্বিতীয় স্পিনার রাখতে খেলাতে পারে অ্যাডাম জাম্পাকে। সঞ্জু স্যামসন না থাকায় রাজস্থান রয়্যালসের হয়ে উইকেটকিপিং করতে পারেন ধ্রুব জুরেল। মাহিশ থিকশানা বা ফজলহক ফারুকির মধ্যে একজনকে খেলানো হতে পারে। অলরাউন্ডার হিসেবে বড় ভরসা ওয়ানিন্দু হাসারঙ্গা।
সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ- ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষাণ (উইকেটকিপার), নীতীশ কুমার রেড্ডি, হেইনরিখ ক্লাসেন, অনিকেত ভার্মা, অভিনব মনোহর, প্যাট কামিন্স (অধিনায়ক), হর্ষল প্যাটেল, রাহুল চাহার, মহম্মদ শামি। ইমপ্যাক্ট সাব- অ্যাডাম জাম্পা।
রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ- যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, নীতীশ রানা, রিয়ান পরাগ (অধিনায়ক), ধ্রুব জুরেল (উইকেটকিপার), শিমরন হেটমায়ার, ওয়ানিন্দু হাসারঙ্গা, শুভম দুবে বা আকাশ মাধওয়াল, জোফ্রা আর্চার, মাহিশ থিকশানা বা ফজলহক ফারুকি, সন্দীপ শর্মা। ইমপ্যাক্ট সাব- তুষার দেশপাণ্ডে।












Click it and Unblock the Notifications