Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2025: আর্চারের লজ্জার রেকর্ড অক্ষত, জঘন্য স্পেলে সানরাইজার্সকে বিপাকে ফেললেন ১০ কোটির শামি

IPL 2025: মহম্মদ শামি আজকের ম্যাচ ভুলে যেতে চাইবেন। হায়দরাবাদে তিনি আজ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে জঘন্য বোলিং করলেন।

শামিকে ১০ কোটি টাকায় আইপিএল নিলাম থেকে কিনেছিল সানরাইজার্স। এদিন তিনি ৪ ওভারে দিলেন ৭৫ রান, উইকেট পাননি।

IPL 2025

চলতি আইপিএলেই সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধেই রাজস্থান রয়্যালসের জোফ্রা আর্চার ৪ ওভারে ৭৬ রান দিয়েছিলেন। উইকেট পাননি। আইপিএলের কোনও ম্যাচে এত রান আর কোনও বোলার দেননি। ফলে আর ১ রান বেশি দিলেই আর্চারের লজ্জার রেকর্ড স্পর্শ করতেন শামি।

Take a Poll

আইপিএল ম্য়াচে সবচেয়ে খারাপ স্পেলের তালিকায় শামি আপাতত দুইয়ে, আর্চারের পরেই। গত বছরের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে গুজরাত টাইটান্সের মোহিত শর্মা দেন ৭৩ রান। ২০১৮ সালে আরসিবির বিরুদ্ধে সানরাইজার্সের বেসিল থাম্পি দেন ৭০ রান। ২০২৩ সালে গুজরাত টাইটান্সের যশ দয়াল কেকেআরের বিরুদ্ধে ৬৯ রান খরচ করেছিলেন।

আজ শামি শেষ ওভার করতে গিয়েছিলেন। এই ওভার থেকে ২৭ রান সংগ্রহ করে পাঞ্জাব কিংস পৌঁছে যায় ৬ উইকেটে ২৪৫ রানে। শামির শেষ চারটি বলে চারটি ছয় মারেন মার্কাস স্টইনিস। তিনি ১১ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন।

প্রিয়াংশ আর্য ১৩ বলে ৩৬ ও প্রভসিমরণ সিং ২৩ বলে ৪২ রান করেন। ২২ বলে অর্ধশতরান পূর্ণ করে ৩৬ বলে সর্বাধিক ৮২ রানের ইনিংস খেললেন শ্রেয়স আইয়ার। ৬টি করে চার ও ছয় হাঁকান তিনি।

নেহাল ওয়াধেরা ২২ বলে ২৭, শশাঙ্ক সিং ৩ বলে ২, গ্লেন ম্যাক্সওয়েল ৭ বলে ৩ রান করেন। ৫ বলে ৫ রানে অপরাজিত থাকেন মার্কো জানসেন। প্যাট কামিন্স দেন ৪ ওভারে ৪০। হর্ষল প্যাটেল ৪ ওভারে ৪২ রান দিয়ে নেন চার উইকেট। ঈশান মালিঙ্গা ৪ ওভারে ৪৫ রান দিয়ে ২টি উইকেট পান। জিশান আনসারি ৪ ওভারে ৪১ রান খরচ করে উইকেট পাননি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+