IPL 2025: পহেলগাঁওয়ে জঙ্গি হানার জেরে কি বন্ধ হবে আইপিএল? আজ হায়দরাবাদে বিশেষ বন্দোবস্ত

IPL 2025: পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হানা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই হামলার নিন্দা করা হয়েছে।

জানা গিয়েছে, ইতিমধ্যেই মৃতের সংখ্যা বেড়ে ২৮ হয়েছে। আহতও বেশ কয়েকজন। এই আবহে আইপিএল চলবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

IPL 2025

অনেক নেটাগরিক দাবি তুলেছেন, আপাতত মুলতুবি রাখা হোক আইপিএল। প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা অনেকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জঙ্গি হানার তীব্র নিন্দা করেছেন। তবে আইপিএল বন্ধ হচ্ছে না। বিসিসিআই তথা আইপিএল কর্তৃপক্ষ বেশ কিছু বন্দোবস্তের সিদ্ধান্ত নিয়েছে।

Take a Poll

আজ আইপিএলের খেলা রয়েছে হায়দরাবাদে। উপ্পলের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদ খেলতে নামবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। জানা যাচ্ছে, পহেলগাঁওয়ের ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে দুই দলের ক্রিকেটাররা ও আম্পায়াররা কালো আর্মব্যান্ড পরে থাকবেন।

আইপিএল ম্য়াচের আবহেও এদিন আসছে পরিবর্তন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনার বার্তা দিতে আইপিএলের ম্যাচ চলাকালীন আতশবাজি ফাটানো হবে না। রাখা হবে না চিয়ারলিডারদেরও।

পহেলগাঁওয়ের জঙ্গি হানায় গোটা দেশ শোকে নিমজ্জিত। এই পরিস্থিতিতে আইপিএলে বিনোদনের পার্টটা আজ বন্ধই করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। জানা যাচ্ছে, নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে ম্যাচ শুরুর আগে ১ মিনিট নীরবতা পালন করা হবে।

উল্লেখ্য, বিরাট কোহলি, হার্দিক পাণ্ডিয়ার মতো তারকারাও পহেলগাঁওয়ের ঘটনার নিন্দায় মুখর হয়েছেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনার বার্তাও দিয়েছেন। আইপিএলের পরবর্তী ম্যাচগুলিতেও বিনোদনের অংশ খর্ব করা হবে কিনা তা অবশ্য এখনও স্পষ্ট নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+