Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2025: আলোচনাতেই সমস্যার সমাধান, ঘর বদল হচ্ছে না সানরাইজার্স হায়দরাবাদ দলের

বৃহস্পতিবার ইডেনে কেকেআরের বিরুদ্ধে খেলতে নামছে সানরাইজার্স হায়দরাবাদ, তার আগেই হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সঙ্গে তাদের জটিলতার অবসান হল। অবশষে টিকিট সমস্যার সমাধান হল সানরাইজার্স হায়দরাবাদ এবং হায়দরাবাদ ক্রিকেট সংস্থার মধ্যেই। ফলে চলতি মরশুমে ঘর বদল হচ্ছে না প্যাট কামিন্সদের।

টিকিট এবং অন্য কয়েকটি ইস্যুতে আইপিএলের শুরু থেকেই সমস্যা সৃষ্টি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ এবং হায়দরাবাদ ক্রিকেট সংস্থার মধ্যেই, যার ফলে একটা সময় রাজীব গান্ধী স্টেডিয়াম থেকে হোম ভেন্যু সরিয়ে ফেলার কথাও ভাবে সানরাইজার্স হায়দরাবাদ। জটিলতা কাটাতে সানরাইজার্স হায়দরাবাদ, হায়দরাবাদ ক্রিকেট সংস্থার ও বিসিসিআইয়ের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠক হয়। সেখানে পিছু হটে হায়দরাবাদ ক্রিকেট সংস্থা । তারা সানরাইজার্সের প্রস্তাব মেনে নিয়েছে।

SRH and HCA

সানরাইজার্স কর্তৃপক্ষ আগে রাজ্য সংস্থাকে যত সংখ্যায় বিনামূল্যে টিকিট দিত আগামী ম্যাচগুলিতে সেই সংখ্যাই বজায় থাকবে। এই বিষয়ে হায়দরাবাদ ক্রিকেট সংস্থার তরফ থেকে প্রস্তাব মেনে নেওয়া হয়েছে এবং আইপিএল ফ্র্য়াঞ্চাইজিকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগের মতোই মোট দর্শকাসনের ১০ শতাংশ রাজ্য ক্রিকেট সংস্থা পাবে। রাজীব গান্ধী স্টেডিয়ামের দর্শকাসন ৩৯ হাজার। ফলে হায়দরাবাদ ক্রিকেট সংস্থা পাবে ৩৯০০ টিকিট।

এর আগে একটি সর্বভারতীয় ইংরেজী সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছিল, সানরাইজার্স হায়দরাবাদ দলের জেনারেল ম্যানেজার শ্রীনাথ টিবি একটি চিঠি দিয়ে হায়দরাবাদ ক্রিকেট সংস্থার কোষাধ্যক্ষ সিজে শ্রীনিবাস রাওকে জানিয়েছিলেন, রাজ্য ক্রিকেট সংস্থার পক্ষ থেকে তাদের সঙ্গে যে ধরনের ব্যবহার করা হচ্ছে তা কোনোও ভাবেই মেনে নেওয়া হবে না। এই চিঠিতে অভিযোগ করা হয়েছিল হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সভাপতি তাদের সঙ্গে অসহযোগিতা করছেন।

এই পরিপ্রেক্ষিতে সানরাইজার্স ম্যানেজমেন্ট হায়দরাবাদ ক্রিকেট সংস্থার খোলাখুলি জানিয়েদেন, যদি হায়দরাবাদ ক্রিকেট সংস্থা না চায় দল রাজীব গান্ধী স্টেডিয়ামে খেলুক তাহলে সেটা আমাদের লিখিতভাবে জানিয়ে দিক। আমরা বিসিসিআই, তেলেঙ্গানা সরকারের সঙ্গে কথা বলে অন্যত্র ভেন্যু স্থানান্তরিত করে নেব।

বিসিসিআইয়ের পক্ষ থেকে গোটা বিষয়টি অবগত করা হয় তেলঙ্গনার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডিকে। এরপরই তৎপর হয় তেলেঙ্গানা প্রশাসন। হায়দরাবাদ ক্রিকেট সংস্থার বিরুদ্ধে তদন্ত শুরু করারও কথা জানা যায়। প্রশাসন সূত্রে জানা যায়, গোটা বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। যদি হায়দরাবাদ ক্রিকেট সংস্থার কেউ দোষী প্রমাণিত হন, তা হলে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। যদিও আলোচনাতেই সমস্যার সমাধান হল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+