IPL 2025: চিপকে সিএসকে-দিল্লি ম্য়াচে ফোকাসে স্পিনাররাই, কুলদীপের মুখে নূরের প্রশংসা

শনিবার আইপিএলের ম্যাচে দিল্লি ক্যাপিটালস মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংসের। ঘরের মাঠে খেলতে নামছে চেন্নাই। এই ম্য়াচ একদিকে যেমন চেন্নাইয়ের কাছে হারের হ্যাটট্রিক এড়ানোর লড়াই।
দিল্লির কাছে আবার জয়ের হ্যাটট্রিক করার সুযোগ।

লিগ টেবলের অবস্থান অনুসারে সিএসকের থেকে অনেক এগিয়ে আছে দিল্লি। প্রথম দুটি ম্য়াচ জিতে ৪ পয়েন্ট এবং প্লাস ১.৩২০ রান রেট নিয়ে দুই নম্বরে আছে দিল্লি্। অন্যদিকে, তিন ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে আছে সিএসকে। যদিও একটা ম্যাচ জিতলেই লিগ তালিকায় উন্নতি করার সুযোগ আছে সিএসকে দলের।

Kuldeep Yadav


প্রথম চিপকের পিচ স্পিন সহায়ক হয়। ফলে শনিবারের ম্য়াচে ফোকাসে থাকবেন দুই দলের দুই তারকা স্পিনার। সিএসকের নূর আহমেদ এবং দিল্লির কুলদীপ যাদব। সিএসকে দলে অশ্বিন-জাদেজা থাকলেও পারফরম্যান্সের নিরিখে নূরই দলের প্রধান স্পিনার। প্রথম ম্যাচে চিপকের মাটিতে চার উইকেট নিয়ে চমক দিয়েছিলেন।

চিপকে খেলতে নামার আগে প্রতিপক্ষ দলের প্রধান স্পিনারকে নিয়ে বেশ সাবধানী কুলদীপ। তিনি বলেন, ও খুব ভালো বোলিং করছে। আমি ওকে ব্যক্তিগতভাবে চিনি। ওর সবথথেকে ভালো গুণ হল সবার থেকে শেখার চেষ্টা করে। আমাকেও লেগ স্পিন নিয়ে অনেক কিছু জিজ্ঞেস করেছে। ওর বল বোঝাটা ব্যাটারদের পক্ষে বেশ কঠিন। বিশেষ করে চিপকের মাঠে স্পিনারদের বিরুদ্ধে খেলাটা সব সময়ই কঠিন।

নিজের বোলিং সম্পর্কে কুলদীপ বলেছেন, যে কোনও ফর্ম্যাটেই আমি লেন্থের উপর বিশেষ জোর দিই। তবে আমি আমার সাধারণ খেলাটা খেলার চেষ্টা করি। সেটা আগামী ম্যাচেও বজায় থাকবে। প্রতিপক্ষের ঘরের মাঠে খেলা হলেও তারাও যে সমান আত্মবিশ্বাসী সেটা জানাতে ভুল করেননি কুলদীপ। বে দিল্লির বিরুদ্ধে ম্যাচে সিএসকে অধিনায়ক ঋতুরাজের খেলা নিয়ে ধোঁয়াশা আছে। ফলে ধোনির নেতৃত্বের জল্পনা উস্কে দিয়েছেন কোচ স্টিফেন ফ্লেমিং।

চিপকের উইকেট স্পিন সহায়ক হয়। খেলা যত এগোয় ততই উইকেট স্লো হয় যা স্পিনারদের সাহায্য করবে। শনিবার চেন্নাইয়ের আকাশ পরিস্কার থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তাপমাত্রা ৩৩ ডিগ্রির আশেপাশে থাকবে।
চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ- ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, রাহুল ত্রিপাঠী, শিবম দুবে, বিজয় শঙ্কর, জেমি ওভার্টন, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, নূর আহমেদ, খলিল আহমেদ। পরিবর্ত- মাথিশা পাথিরানা, মুকেশ চৌধুরী, ডেভন কনওয়ে, শাইক রশিদ, স্যাম কারান।

দিল্লি ক্যাপিটালস দলের সম্ভাব্য প্রথম একাদশ- ফাফ দু প্লেসি, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক,অভিষেক পোড়েল, লোকেশ রাহুল, ট্রিস্টান স্টাবস, অক্ষর প্যাটেল( অধিনায়ক) বিপ্রাজ নিগম, মিচেল স্টার্ক, কুলদীপ যাদব, মোহিত শর্মা, মুকেশ কুমার। পরিবর্ত থাকতে পারেন- করুণ নায়ার, আশুতোষ শর্মা, সমীর রিজভি, ডোনোভান ফেরেরা, ত্রিপুরাণা বিজয়

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+