IPL 2025: কেকেআরের বরুণ-নারিনদের কেমনভাবে সামলাবেন বিরাট? ভবিষ্যদ্বাণী করে দিলেন সৌরভ

শনিবার আইপিএলের ১৮তম সংস্করণের বোধন। ইডেনে প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে কেকেআর-আরসিবি। এই ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। দুই দলের হয়েছেন একাধিক তারকা তবে ফোকাসে একজনই তিনি বিরাট কোহলি। বুধবার বিকেলেই কলকাতায় চলে এসেছিলেন। বৃহস্পতি এবং শুক্রবার চুটিয়ে ইডেনে অনুশীলন করেছেন।

শনিবার তাঁর থেকে রয়েছে বড় রানের প্রত্যাশা। কিন্তু বিরাটকে দ্রুত সাজঘরে ফেরাতে কেকেআর শিবিরের অস্ত্র হতে পারেন রহস্য স্পিনাররাই। কারণ নাইট রাইডার্স দলে রয়েছেন সুনীল নারিন, বরুণ চক্রবর্তী রহস্য মত স্পিনাররা। সাধারণ ক্রিকেটপ্রেমীদের মতই শনিবার ইডেনে বিরাট শো দেখার অপেক্ষায় সৌরভ গঙ্গোপাধ্যায়। শুক্রবার ম্যাচের আগের দিন সিএবিতে এসেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক।

Sourav ganguly

শুক্রবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সৌরভ। তাঁকে প্রশ্ন করা হয়েছিল রহস্য স্পিনারদের বিরুদ্ধে বিরাটের খেলতে কোনও অসুবিধা হবে? এই প্রশ্নে সৌরভ বলেন দেখোই না,খেলা হবে তো। বিরাট কেমন খেলে, এইসব স্পিনারদের বিরুদ্ধে বিরাট কোহলি বহুদিন ধরে খেলেছেন। এবার কোন টিম গুলি আইপিএলে শক্তিশালী সে বিষয়ে অবশ্য সরাসরি মুখ খুললেন না সৌরভ। এই প্রসঙ্গে মহারাজ বলেছেন, এটা অনেক বড় টুর্নামেন্ট শুরুতেই কোন একটি বা কয়েকটি দলকে ফেভারিট বলা কঠিন। এখন সবে শুরু ফলে বলা এখনই সম্ভব নয়।

এদিন সিএবিতে নাইট রাইডার্স সিইও ভেঙ্কি মাইসোরের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। একটা সময় কেকেআর দলের অধিনায়ক ছিলেন সৌরভ। আগামীকালের ম্যাচ জয়ের বিষয়ে আশাবাদী নাইট রাইডার্স সিইও। তিনি বলেছেন, আমাদের ঘরের মাঠে ম্যাচ আমরা গতবারের চ্যাম্পিয়ন তাই আগামীকালের ম্যাচেও আমরাই জিতবো। আগামীকালের ম্যাচ উপলক্ষে একাধিক ভিআইপি তারকা উপস্থিত থাকবেন মাঠে।

সব মিলিয়ে প্রতীক্ষার প্রহর গোনা শুরু হয়ে গিয়েছে। অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরই শুরু ক্রিকেট এবং বিনোদনের মেগা লিগ। অনেকদিন পর আবার ইডেনে উদ্বোধনী ম্যাচ হচ্ছে। ফলে কলকাতার কাছে যা অতিরিক্ত পাওনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+