IPL 2025: নিলামে দল পাওয়া থেকে ব্রাত্য থাকতে পারেন একাধিক তারকা অজি তারকা, জানুন সম্ভাব্য নামগুলি
বর্ডার-গাভাসকর ট্রফির মধ্যেই আগামী দুই দিন ক্রিকেট প্রেমীদের নজর থাকবে আইপিএল মেগা নিলামে। সৌদি আরবের বন্দর শহরে জেড্ডায় বসতে চলেছে দুই দিন ব্যাপী মেগা নিলামের আসর। মোট ৫৭৪ জন ক্রিকেটার এবার নিলামে উঠতে চলেছেন। এরমধ্যে ভারতীয় ক্রিকেটার আছেন ৩৬৬ জন, ২০৮ জন আছেন বিদেশি ক্রিকেটার। তিন জন আছেন অ্যাসোসিয়েট দেশের সদস্য হিসেবে। ২০৪ টি স্লট আছে। এরমধ্যে বিদেশিদের জন্য সংরক্ষিত ৭০টি স্থান।
একাধিক অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা মেগা নিলামে অংশ নিচ্ছেন। ২০২৪ সালের নিলামে রেকর্ড মূল্য পেয়েছিলেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। পাশাপাশি ২০ কোটি দাম পেয়ে চমকে দেন প্যাট কামিন্সও। এবারও একাধিক অস্ট্রেলিয়ানের দিকে নিলামে নজর থাকবে। তবে একাধিক ক্যাপড অস্ট্রেলিয়ান ক্রিকেটার নিলামে দল না পেলে অবাক হওয়ার কিছু থাকবে না। এই তালিকায় আছেন কারা , তুলে ধরা হল এই প্রতিবেদনে।

তালিকায় দ্বিতীয় নাম ম্যাথু শট, তাঁর বেস প্রাইস ৭৫ লক্ষ। কিন্তু তিনিও দল না পেতে পারেন। তালিকায় আছেন অ্যালেক্স ক্যারি। বর্তমান টেস্ট দলের নিয়মিত সদস্য। তাঁর বেস প্রাইস ১ কোটি টাকা। কিন্তু টি২০ ক্রিকেটে তাঁকে দলে নাও নিতে পারে কোনএ ফ্র্যাঞ্চাইজি। নাথান এলিস, ১.২৫ কোটি টাকা দিয়ে নাম লিখিয়েছেন আইপিএল নিলামে কিন্তু তাঁকে নাও নিতে পারে কোনও দল। অ্যারন হার্দিও নিলামে ব্রাত্য থাকতে পারেন। তনভীর সাঙ্ঘা( বেস প্রাইস ৭৫ লক্ষ) এই তালিকায় থাকতে পারেন।
মিচেল স্টার্ক ২০২৪ সালের আইপিএল নিলামে তাঁকে রেকর্ড ২৪.৭৫ কোটি টাকা দিয়ে দলে নেয় কেকেআর। নাইটরা চ্যাম্পিয়ন হলেও প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারেননি অজি তারকা। ১৪ ম্যাচে ১৭ উইকেট ছিল তাঁর নামের পাশে। ফলে এত দামি তারকাকে আর রিটেন করেননি কেকেআর। কিন্তু স্টার্ককে নিয়ে কতগুলি ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায় সেটাই প্রশ্ন। পাশাপাশি দল পেলেও তাঁর দাম অনেক কমতে পারে। তবে দিনের শেষে নিলাম মানে লটারি, কার ভাগ্যে কী লেেখা আছে সেটা বোঝা যায় নিলামের মঞ্চেই।












Click it and Unblock the Notifications