IPL 2025: ইডেনে বিসিসিআইয়ের নিয়ম ভাঙল আরসিবি দল, বিরাটকে নিয়েও চলল লুকোচুরি
বুধবার কলকাতায় এলেও, বৃহস্পতিবার বিকেলে ইডেনে অনুশীলনে নামে আরসিবি দল। শনিবার কেকেআরের বিরুদ্ধে ম্য়াচের আগেই বিরাট বিতর্কে আরসিবি দল। বিসিসিআইয়ের নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠল আরসিবি দলের বিরুদ্ধে।
ভারতীয় দলের মতোই বিসিসিআই নিয়ম করেছে আইপিএল দলের ক্রিকেটারদেরও টিম বাসে অনুশীলনে আসতে হবে এবং টিম বাসেই করেই ফিরতে হবে। বৃহস্পতিবার অনুশীলন শেষে আরসিবি দলের লুকোচুরি দেখা গেল ইডেনে। ক্রিকেটের নন্দনকানন ছিল পুরোপুরি বিরাট ম্যানিয়ায় আক্রান্ত। ইডেনে কোহলি প্রবেশের পর থেকেই তাঁকে ঘিরে চরম উন্মাদনা দেখা গেল। অনুশীলন শেষ হওয়ার পর বিরাটকে কীভাবে ক্লাব হাউস থেকে বার করা হবে তা নিয়ে আলোচনা শুরু হয়।

প্রথমে জানা গেল টিম বাস নয়, গাড়ি করে ফিরবেন কোহলিষ। পরে একটা গাড়ি ডামি রাখা হয়। কিন্তু বিরাট কোহলি নিয়ম মেনেই ফি্রলেন বাসে। রাতে অনুশীলন শেষে বিরাট ইডেন থেকে বার করতে হিমসিম খেতে হল নিরাপত্তাকর্মীদের। মাঝে শোনা যায় বিরাট টিম বাসে যাবেন না। কিন্তু রাত ৯.৩০ মিনিটের দিকে ইডেন থেকে বেরিয়ে টিম বাসেই উঠলেন কোহলি। রাস্তায় কোহলিকে দেখার জন্য জনতার ঢল নামে। অনেকে বাচ্চা এসেছিলেন কোহলির অটোগ্রাফের আশায়, কিন্ত তাদের নিরাশ হতে হল।
Salty 💜 pic.twitter.com/CvRpjUiLTc
— KolkataKnightRiders (@KKRiders) March 20, 2025
তবে ক্রুণাল পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার, হ্যাজলউডরা বিসিসিআইয়ের নিয়ম লঙ্ঘন করলেন। টিম বাসে নয় তাঁরা ফিরলেন গাড়িতে। আরসিবি দলের কয়েকজনকে সবার অলক্ষ্যে সামনের গেট দিয়ে বের করে দেওয়া হয়। ক্যামেরায় শেষ মুহুর্তে সেটা ধরা পড়ে। অতিথি দলের যে গেট দিয়ে বেরোনোর কথা সেই গেট দিয়েও বেরোননি ক্রুণাল পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার, হ্যাজলউডরা। এতেই উঠছে নিয়ম লঙ্ঘনের প্রশ্ন।
A picture to be framed 💜❤️ pic.twitter.com/qUjzL7uY4g
— KolkataKnightRiders (@KKRiders) March 20, 2025
এদিকে এদিন ইডেনে আরসিবি কেকেআর দল একসঙ্গে অনুশীলন করে করে। আরসিবি দলে ফিল সল্ট, দীনেশ কার্তিকের মতো প্রাক্তন নাইটরা আছেন, ফলে ইডেন হয়ে উঠল যেন পুনমিলন মঞ্চ। রিঙ্কু সিং জাতীয় দলের সতীর্থ কোহলির সঙ্গে এক ফ্রেমে ধরাও দিলেন। সব মিলিয়ে বৃহস্পতিবার দুই দলের ক্রিকেটাররা জমিয়ে অনুশীলন করলেন।
কেকেআর দলের গুরবাজ, নারিন, নরকিয়ারা দিয়েছে অটোগ্রাফ দিলেন। আরসিবি দলের অনুশীলন শেষে হালকা বৃষ্টি শুরু হয়। ফলে মাঠ সম্পূর্ণ ঢেকে দেওয়া হয়। শনিবার আইপিএল ম্যাচ উপলক্ষ্যে দক্ষিণেশ্বর কবি সুভাষ এবং ধর্মতলা-হাওড়া ময়দান রুটে রাতে অতিরি্ক্ত মেট্রো চলবে।












Click it and Unblock the Notifications