IPL 2025: খেলা ঘুরছে? রামনবমীতে ইডেনে কেকেআর-লখনউ ম্যাচ নিয়ে ফের টুইস্ট! রইল বিরাট আপডেট

আইপিএলে কেকেআর বনাম লখনউ ম্যাচ নিয়ে ধোঁয়াশা অব্যাহত, আগামী ৬ই এপ্রিল কলকাতায় কেকেআর বনাম লখনউ ম্যাচের সূচি রয়েছে। কিন্তু সেই দিন রামনবমী। ফলে ম্যাচ নিয়ে বিগত কয়েক সপ্তাহ ধরে অনিশ্চয়তা চলছে। এরই মধ্যে বৃহস্পতিবার বিকেলের পর থেকেই খবর প্রকাশ্যে আসে কলকাতা থেকে গুয়াহাটিতে ম্য়াচটি স্থানান্তরিত করা হয়ে গিয়েছে। কিন্তু শুক্রবার বিকেলে কাহানি মে টুইস্ট।

শুক্রবার সন্ধ্যায় কলকাতা পুলিশের পক্ষ থেকে একটি সমাজের মাধ্যমে বার্তা দেওয়া হয় ম্যাচকে কেন্দ্র করে। পোস্টে লেখা হয়েছে, ৬ এপ্রিল আইপিএলের প্রস্তাবিত ম্যাচের সূচি বদলের যে সমস্ত পোস্ট হচ্ছে তা বিভ্রান্তিমূলক। কলকাতা পুলিশ সকল নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। যা কিছু সিদ্ধান্ত নেওয়া হয়, সবই নাগরিকদের নিরাপত্তার বিষয়টি ভেবেই। এরপর ম্যাচ হওয়া নিয়ে ফের একবার জল্পনা শুরু হয়।

snehasish ganguly

জল্পনার মাত্রা বৃদ্ধি করেছে সিএবিও। শুক্রবার সন্ধ্যায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেছেন, আমিও শুনছি ম্যাচ নাকি গুয়াহাটিতে স্থানান্তরিত করা হয়ে গিয়েছে। কিন্তু আমার কাছে এখনও বিসিসিআইয়ের কাছ থেকে অফিসিয়ালি কোন ইমেল আসেনি ম্যাচের ভেন্যু পরিবর্তন নিয়ে। যতক্ষণ না বিসিসিআই সরকারি ভাবে জানাচ্ছে ততক্ষণ এটাকে জল্পনা হিসেবে ধরে নিতে হবে। এই ধরনের গুজব না ছড়ানোই ভালো।

গতবারও রামনবমীর দিনে কলকাতায় কেকেআরের একটি ম্যাচ ছিল কিন্তু সেই ম্যাচের দিন পরিবর্তন হয়। তবে এবার কেন ম্যাচের দিন পরিবর্তন করা সম্ভব হচ্ছে না, এই প্রসঙ্গে সিএবি সভাপতি বলেছেন আসলে গতবার রামনবমীর দিনে যে ম্যাচটি পড়েছিল তার দিনক্ষণ পরিবর্তন করা গিয়েছিল কারণ তখন আইপিএল তিন সপ্তাহ আইপিএল হয়ে গিয়েছিল কিন্তু এবার বিসিসিআই'-র পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে শুরুতেই কোন একটি ম্যাচের দিন পরিবর্তন করলে তা গোটা সূচিতে প্রভাব ফেলতে পারে। তবে আমরা সব রকম ভাবেই চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে ম্যাচটি এখানে হয়।

এই ইস্যুতে এবার রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী বিজেপি শিবির। ই এই বিষয়টিকে ঘিরে লেগেছে রাজনীতির রংও। বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য বলেছেন, অসমে রামনবমী কি হবে না। বাঙালি রামনবমীও পালন করতে চায় এবং ক্রিকেট ম্যাচও দেখতে চায়। রাম এবং ভারতবর্ষ এক। রামের জন্মদিন পালন হবে না। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, অসম পুলিশ যদি রামনবমী এবং আইপিএল ম্যাচ একসঙ্গে করতে পারে তাহলে কলকাতা পুলিশ পারবে না কেন, এখানকার পুলিশের কী নেই, নাকি পুলিশ মন্ত্রী অপদার্থ। আসলে এটা একটা অজুহাত।

শুক্রবার বিকেলে ইডেন পরিবর্তন পরিদর্শন করতে আসেন কলকাতার নগরপাল মনোজ ভর্মা । ইডেন পরিদর্শন করে তিনি খুশি। এই প্রসঙ্গে স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেছেন, এবার শুধু একটি ম্যাচ হচ্ছে না উদ্বোধনী অনুষ্ঠান হবে ফলে প্রচুর তারকাদের সমাগম হবে ইডেনে। নিরাপত্তার বিষয়টিতে এবার অত্যন্ত কড়াকড়ি থাকছে। স্টেডিয়াম এবং মাঠ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। এর আগেও কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তারা ইডেনে পরিদর্শন করে গিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+