IPL 2025: গুজরাত ম্যাচের আগেও ইডেনের পিচ নিয়ে চর্চা তুঙ্গে, অভিজ্ঞ সুজনেই আস্থা সিএবি সভাপতির
চলতি মরশুমের শুরু থেকেই ইডেনের পিচ নিয়ে বিতর্ক চরমে। ইডেনে পিচ নিয়ে বিতর্ক শুরু হয় ঘরের মাঠে আরসিবির বিরুদ্ধে প্রথম ম্যাচে হারের পরই। আরসিবির বিরুদ্ধে পরাজয়ের পরই কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে ইডেনে মনের মত পিচ পাচ্ছেন না বলে বেসুরো মন্তব্য করেছিলেন। এরপর লখনউয়ের বিরুদ্ধে হারের পরে রীতিমতো বিস্ফোরণ ঘটান কেকেআর অধিনায়ক।
কিন্তু লখনউয়ের বিরুদ্ধে হারের পরেই দুটি ম্যাচ খেলতে শহর ছেড়েছিল কেকেআর। এর মধ্যে চিপকে গিয়ে জিতলেও পাঞ্জাব কিংসের বিরুদ্ধে হারতে হয়েছে কেকেআরকে। এই পরিস্থিতিতে আগামী সোমবার গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছে কেকেআর। ঘরের মাঠে গুজরাতের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর। এই ম্যাচের আগেও ইডেনের পিচ নিয়ে চর্চা অব্যাহত কারণ পিচ কিউরেটারের সঙ্গে কেকেআরের একাংশের সংঘাত বেধেছে।

লখনউ ম্যাচ হারের পরই সেই বিতর্ক প্রবলভাবে হয়েছে। যদিও সূত্রের খবর, হায়দরাবাদের বিরুদ্ধে যে ম্যাচে খেলা হয়েছিল সেই একই পিচে সম্ভবত কেকেআরের বিরুদ্ধেও খেলা হবে। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ঘরের মাঠে জয় পেয়েছিল কেকেআর। সেই ম্যাচের পিচের প্রশংসা করেছিলেন কেকেআর দলের সহ অধিনায়ক বেঙ্কটেশ আইয়ার। গুজরাতর ম্যাচের আগেই পিচ নিয়ে মুখ খুললেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।
চন্দননগরে একটি অনুষ্ঠানে এসে ওয়ান ইন্ডিয়াকে স্নেহাশিস বলেছেন, ইডেনের পিচ করেন সুজন মুখোপাধ্যায়, তিনি অনেক অভিজ্ঞ মানুষ। ওনিই পিচ তৈরি করেন। সিএবির পক্ষ থেকে ওনার কাছে কোনও দিন কোনও বার্তা যায়নি আর যাবে না। এটুকুই বলতে পারি। স্নেহাশিসের কথা থেকেই স্পষ্ট , কেকেআর বা রাহানে পিচ নিয়ে যতই অসন্তুষ্ট হোন না কেন সিএবি কিন্ত পিচ কিউরেটরের পক্ষেই আছেন।
লখনউ ম্যাচে হারের পর পিচ প্রসঙ্গেরাহানে বলেছিলেন ,পিচ নিয়ে কিছু বলেলই সেটা নিয়ে বিরাট বিতর্ক হবে। এখানকার পিচ কি্উরেটর অনেক জনপ্রিয় হয়ে গিয়েছেন। আমার মনে হয় সেটা ওনার পছন্দও হয়েছে। । ঘরের মাঠের সুবিধা নিয়ে মিডিয়া কোনও কিছু প্রচার করতেই পারে। আমার যদি কিছু বলার প্রয়োজন হয় সেটা এখানে নয় সেটা আইপিএল কর্তৃপক্ষকেই বলব। এর আগে আরসিবির বিরুদ্ধে হারের পরই রাহানে পিচ নিয়ে অসন্তোষ গোপন করেনি. পাল্টা মুখ খোলেন সুজনও।
এখনও ঘরের মাঠে কেকেআরের কয়েকটি ম্যাচ বাকি গ্রুপ পর্বের। তার আগে কেকেআর এবং সুজন সংঘাত কোন দিকে যায় সেটাই দেখার।












Click it and Unblock the Notifications