RCB: আরসিবি মহিলা দলকে শুভেচ্ছা জানালেন কোহলি, রজত পাটীদারকে কী পরামর্শ দিলেন অভিজ্ঞ স্মৃতি মান্ধানা?
রজত পাটীদারকে অধিনায়ক করে বিরাট চমক দিয়েছে আরসিবি দল। তাঁকে অধিনায়ক ঘোষণা করার সঙ্গে সঙ্গেই বিরাট কোহলি শুভেচ্ছা বার্তা পাঠান। এবার আরসিবি মহিলা দলের অধিনায়ক স্মৃতি মান্ধানাও রজতকে শুভেচ্ছা জানালেন।
স্মৃতি মান্ধানা বরাবরই বলেন, আরসিবি দল একটা পরিবারের মতো এখানে পুরুষ ও মহিলা দলের কোনও ভেদাভেদ নেই। শুক্রবার থেকে শুরু হচ্ছে মহিলাদের প্রিমিয়ার লিগ। আজ ভাদোদরার কোটাম্বি স্টেডিয়ামে গুজরাত জায়ান্টসের বিরুদ্ধে আরসিবি তাদের অভিযান শুরু করবে আরসিবি, তার আগে স্মৃতি মান্ধানা মুখ খুললেন পুরুষ দলের নয়া অধিনায়ককে রজতকে নিয়ে।

একইসঙ্গে স্মৃতি বলেন, দলে বিরাট কোহলি, ভুবনেশ্বর কুমারদের মতো অভিজ্ঞ এবং কিংবদন্তি ক্রিকেটার আছেন। তাঁরা রজতকে খুবই সাহায্য করবেন। এটা তাঁর পক্ষে খুবই ভালো হবে। রজত তাঁদের মতো ক্রিকেটারদের থেকে সাহায্য পাবেন।
২০২১ সালের পরই আইপিএলের অধিনায়কত্ব ছাড়েন বিরাট কোহলি। ২০২২ থেকে ২০২৪ পর্যন্ত আরসিবি দলকে নেতৃত্ব দিয়েছেন ফাফ দু প্লেসি। রজত প্রসঙ্গে বিরাট বলেছিলেন, প্রথমেই রজতকে অভিনন্দন জানাই। শুভেচ্ছাও জানাচ্ছি। যেভাবে এই ফ্র্যাঞ্চাইজির হয়ে নিজেকে মেলে ধরেছেন, যেভাবে পারফর্ম করে নিজেকে উন্নত করে তুলেছেন তাতে সমস্ত আরসিবি সমর্থকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন রজত।
আরসিবি দলে পুরুষ এবং মহিলাদের যে আলাদা করা হয় না সেটাও উল্লেখ করেছেন মোদী। স্মৃতির কথায়, আরসিবি ফ্র্যাঞ্চাইজিতে সব থেকে ভালো বিষয় হল এখানে পুরুষ এবং মহিলা দলকে পৃথক করে দেখা হয় না। একটাই দল সেটা আরসিবি। এখানে পুরুষ ও মহিলার কোনও ভেদাভেদ নেই।এটি আরসিবি দল, এটি আরসিবি পরিবার'। এটাই সবচেয়ে ভালো জিনিস।
বিরাট কোহলি মহিলা দলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, মহিলা প্রিমিয়ার লিগে আসন্ন মরশুমের জন্য আমি আরসিবি মহিলা দলকে শুভেচ্ছা জানাচ্ছি। গত বছর আমাদের মহিলা দল যে পারফরম্যান্স করেছিলেন তা আশ্চর্যজনক এবং আমি আশা করি এবারও সেই ধারা বজায় থাকবে।












Click it and Unblock the Notifications